আজ আমি শিখাবো জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স এর বুস্টআপ করে; একটি সুপারফাস্ট ব্রাউজার হিসেবে নেট সার্ফিং কিভাবে করা যায়। ট্রিক্সটি একেবারেই কার্যকর। বিফলে মূল্য ফেরত।
যে ভাবে কাজটি করবেনঃ
আপনার কম্পিউটার এ মজিলা ফায়ারফক্স ওপেন করুন।
এ্যাড্রেস বারে লিখুনঃ about:config
একটি এলার্ট আসবে তবে ঘাবড়াবেন না ,নিশ্চিন্তে ক্লিক করুন।
এরপর সার্চ অপশন এ গিয়ে নিচের এন্ট্রি গুলো খুজে নিয়ে প্রতিটির ওপর ডাবল ক্লিক করে এর ভ্যালুগুলো পরিবর্তন করে দিনঃ
network.http.max-connections-per-server [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 32]
network.http.max-persistent-connections-per-proxy [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 16]
network.http.max-connections [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 64 ]
network.http.max-persistent-connections-per-server [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 10 ]
network.http.pipelining [ডাবল ক্লিক করে এখানে true করে দিন]
network.http.pipelining.maxrequests [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 200 ]
network.http.request.max-start-delay [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 0 ]
network.http.proxy.pipelining [ডাবল ক্লিক করে এখানে true করে দিন]
network.http.proxy.version = 1.0 [এখানে default হিসেবে যাই থাকুক, আপনি 1.0 করে দিন ]
উপরের কাজ গুলো শেষ করে এবার যে কোনখানে রাইট ক্লিক করুন এবং রাইট ক্লিক মেনু থেকে New> তারপর Integer সিলেক্ট করুন।
এখানে নাম হিসেবে দিন nglayout.initialpaint.delay
এবার এতে ক্লিক করে এর ভ্যালু সেট করুন 0 (শূণ্য)।
হয়ে গেল আপনার চরম ফাস্ট ব্রাউজার। কাজটি মটেও কঠিন না। অপশন গুলো খুজে পেতে আপনারা আপনারা FIREFOX MENU তে FIND অপশনটি ব্যাবহার করে উপরের অপশনগুলো খুজে বের করলে কাজটি একেবারেই সোজা হয়ে যাবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


