somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভদ্র এবং ছন্দময় ফুটবল খেলে শুধুমাত্র আর্জেন্টিনা।

২১ শে মে, ২০১০ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগে ইদানিং দেখছি ফুটবল নিয়ে বেশ মজার মজার পোস্ট হচ্ছে। আমিও একটা পোষ্ট দিলাম সাহস করে। অনেক ব্রাজিল ভক্তকে দেখছি লিখছে, "কাপ বেশি জেতে ব্রাজিল সুতরাং তারা ফুটবল ভাল খেলে, ব্রাজিল ই একমাত্র দল যারা সবকটি বিশ্বকাপে অংশগ্রহন করেছে।" অনেক আর্জেন্টিনা ভক্তকে দেখেছি এই যুক্তি খন্ডাতে লিখছে, "ব্রাজিল কাপ বেশি নিয়েছে এর মানে এই না যে তারা ভাল খেলে, আমরা ভাল খেলা দেখে সাপোর্ট করি, আর্জেন্টিনাই একমাত্র দল যারা ল্যাতিন/ছন্দময় ফুটবল খেলে, ব্রাজিল পেশী শক্তির খেলা খেলে ইদানিং।"

আমার কথা হলো আর্জেন্টিনা এত ছন্দময়/ভদ্র খেলে যে ফুটবল ইতিহাসে হাত দিয়ে খেলার একমাত্র নজির তাদের আছে। পা দিয়ে লাথি দেয়া বেয়াদবি, সুতরাং হাত দিয়ে খেলা উচিত। আপনাদের ২ টা গোল দেখতে অনুরোধ করবো। দেখুন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা Click This Link , আর বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় মেসি Click This Link । ২ জনই হাত দিয়ে গোল দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন ওরা লাথালাথি করে না, হাতাহাতি করে। হাতাহাতি নিশ্চয়ই লাথালাথির চেয়ে ঢের ভদ্রতার বার্তা বহন করে। ফুটবল ইতিহাসে এমন আর কোনো গোল আছে কিনা আমার জানা নেই।

খেলা দেখে যদি পছন্দ করতে হয় তাহলে আর্জেন্টিনার চেয়ে ভাল অন্তত ৪/৫ টি দল এই বিশ্বকাপে যাচ্ছে। মেসি আছে বলেই ৪/৫ টি বললাম, অন্যথায় ১৬ টি বলতাম, কারণ সেক্ষেত্রে তারা প্রথম রাউন্ড পার হতে পারতো কিনা সন্দেহ।

আজও বাংলাদেশে ৬০ ভাগ মানুষ আর্জেন্টিনার সাপোর্টার, কারণ ঐ ম্যারাডোনা। ম্যারাডোনার খেলা যারা দেখেছে তারা ম্যারাডোনাকে ভুলতে পারবে না এটা স্বাভাবিক। কিন্তু আমরা যারা ২০/৩০ বছরের ছেলেরা আছি আমরা আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করবো? খেলা দেখেই তো সাপোর্ট করবো নাকি? ওদের দলে কি ম্যারাডোনার পরে ভাল কোনো খেলোয়াড় এসেছে? আসেনি। রোনাল্ডো, জিদান, রোনাল্ডিনহো এগুলোই ছিলো সেরা প্লেয়ার, এরা অনেক সফল ছিল ফুটবলার হিসেবে। ১৯৯০ এর পরে বিশ্বকাপে ভালো খেলেনি কখনো। এর পরও যারা আর্জেন্টিনার খেলার সাপোর্ট করে তারা কিভাবে দাবি করে আর্জেন্টিনা ভাল খেলে বলে সাপোর্ট করে?

মেসি অনেক ভাল খেলে, নিঃসন্দেহে এখন বিশ্বের এক নম্বর খেলোয়াড়, তার পরও যখন আর্জেন্টিনার হয়ে খেলে খারাপ খেলে। একজন খেলোয়াড় কিছুই করতে পারে না, তাহলে পর্তুগাল অনেক ভয়ংকর দল হতো। একটা ভিডিও দিলাম আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্তদের জন্য, দেখুন http://www.youtube.com/watch?v=TAyklhjtzb0 কাকা বল নিয়ে দৌড়াচ্ছে আর আমাগো মেসি এমনি এমনি দৌড়াচ্ছে, তারপরও কাকার পাছাও :P ছুতে পারেনি মেসি :D :P

সবশেষে বলি, খেলা দেখে সাপোর্ট করুন খেলোয়াড়দের চেহারা দেখে না। আমি ব্রাজিলের ভক্ত (কারন গুলি আগেই বলেছি), আর্জেন্টিনার খেলাও ভাল লাগে। তবে বিশ্বকাপের কথা যদি বলেন আর্জেন্টিনার চেয়ে ভাল খেলবে স্পেন, ইটালি, ইংল্যান্ড। ওদের খেলাও দেখবো অনেক আগ্রহ সহকারে।

একটা গল্প বলে শেষ করি, আমার এক চাচাত ভাই আশেপাশের কাউকে দাম দিতে চাইতো না কখনো। একবার তার চাচাত ভাই সম্পর্কে নতুন আত্নীয়দের সামনে বলেছিলো , "ও ক্লাসের ফার্স্ট বয় কারণ ওর ক্লাসে কোনো ভাল স্টুডেন্ট নেই।" আরজেন্টিনার ভক্তদের অবস্থা এমন, "ব্রাজিল বেশি কাপ নিয়েছে/ অনেকবার ফাইনালে উঠেছে এর মানে এই না যে ওরা ভাল খেলে"। আমার চাচাতো ভাই যেটা বলেছিলো সেটা হবে "ও ক্লাসের ফার্স্ট বয় কারণ ওর ক্লাসে ওর চেয়ে কোনো ভাল স্টুডেন্ট নেই।" এভাবে ভাবুন খেলাকে উপভোগ করুন।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ রাত ৮:৩১
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×