বয়স অভিজ্ঞতার দিক দিয়ে মাশরাফি অধিনায়ক হওয়ার যোগ্য, এবং তাকেই বানানো উচিত। পরবর্তীতে (২/৩ বছর পরে) সাকিব অধিনায়ক হবে কোনো সন্দেহ নেই।
তবে এই বিশ্বকাপ পর্যন্ত সাকিবকে অধিনায়ক করার পক্ষে আমি। কারণ মাশরাফি যখন তখন ইনজুরিতে পড়তে পারে। যে খেলোয়াড়ের দলে থাকাটা নিশ্চিত না তাকে অধিনায়ক না করাই উচিত বিশ্বকাপের মত বড় আসর সামনে রেখে। তাছাড়া এমন তো না যে সাকিব অধিনায়কত্ব করতে পারে না। সাকিব মাশরাফির চেয়ে কোনো অংশে কম না বরং বেশি। কারণ চাপের সময়ও ও ঠান্ডা মাথায় কাজ করতে পারে। মাশরাফির পক্ষে যুক্তি হলো ও সিনিয়র, এবং সিনিয়রদের দলনেতা বানানো যুক্তিযুক্ত।
আমি মোটামুটি নিশ্চিত, এই বিশ্বকাপে সাকিব নেতৃত্ব দিবে আমাদের দলকে, আমিও সেটিই চাই। বোর্ডের ডিসিশন সেই দিকে যাবে। বিশ্বকাপের পরে মাশরাফি যদি সুস্থ থাকে তাকে কিছুদিন (২ বছর) অধিনায়ক রাখা যেতে পারে, সেক্ষেত্রে সাকিব নিজেকে আরো যোগ্য করে গড়ে তুলতে পারবে। তখন সাকিব লং টার্ম অধিনায়ক হতে পারবে। কারণ আমরা আশা করি সাকিব ১০/১৫ বছর বাংলাদেশের ক্রিকেটে একজন অপরিহার্য ক্রিকেটার হয়ে থাকবে।
এগুলো তো গেলো অধিনায়কদের কথা। আমাদের দলে ওপেনিং জুটি মোটামুটি নিশ্চিত, তামিম-কায়েস, এটা মোটামুটি ভালই শুরু করে। খুব উল্টাপাল্টা কিম্বা খুব তাড়াতাড়ি আউট হয় না কেউ। তবে কায়েস ৩০ রান করার পরে ওর কি হয় বুঝি না ইনিংসকে টেনে লম্বা করতে পারে না। আমার কথা ওপেনিং জুটি নিয়ে না, আমার দৃষ্টি হলো ওয়ান/টু ডাউনে কারা ব্যাটিং এ আসবে। এই পজিশনে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাট্সম্যানরা খেলে অন্যান্য দলে, যেখানে আমাদের খেলে জুনায়েদ, রকিবুল, আশরাফুল।
জুনায়েদের খেলা কখনো খারাপ লাগে নি আমার, যদিও সে ২/১ টি ছাড়া ভাল কোনো ইনিংস খেলেনি কখনো। কিন্তু রকিবুলের খেলা যে কতটা বিরক্তিকর লাগে আমার কাছে আমি বলে বুঝাতে পারবো না। আশরাফুল যখন দলে থাকে তখন আমি ধরেই নিই বাংলাদেশ ১ জন ব্যাট্সম্যান কম নিয়ে খেলছে। এই ৪ নং পজিশনে কি আমরা রকিবুল/আশরাফুল থেকে পরিত্রান পেতে পারি না?
১। তামিম
২। কায়েস
৩। নাফিস
৪। জহুরুল (ডানহাতি এজন্য উপরে দরকার ওকে)/জুনায়েদ
৫। সাকিব
৬। জুনায়েদ/জহুরুল
৭। মাহমুদুল্লাহ
৮। নাঈম/শুভ
৯। মাশরাফি
১০। রাজ্জাক
১১।সফিউল/রুবেল
এমন কিছু হতে পারতো না?
রিয়াদ, নাঈম, শুভ, কাকে বসিয়ে কাকে খেলাবো এমন অবস্থা যেখানে, সেখানে আমার মতে তো রকিবুল/আশরাফুলকে ২০ জনের দলেই রাখা উচিত হয়নি।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



