প্রিয় গান, প্রিয় গায়ক - 10: জোন বায়েয
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:২৩
মনটা বেশ খারাপ বেশ কিছুদিন ধরেই। সিঙ্গাপুর থেকে আসার পর থেকেই মনে হচ্ছে সব অনুভূতি যেন সেখানেই ফেলে এসেছি। সারাদিন নেটে বসে বসেই কি করে যেন সময় কেটে যায়। আজকে সেরকম বসে থাকতে থাকতে হুট করে একটা গান খুঁজে পেলাম। এটা আগে কিভাবে শুনিনি সেটা ভেবে অবাক হচ্ছি আর ভাবছি এমন আরো কত গান জানি ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক-সেদিক। কানের কাছেই হয়তো বেজেছে কোনদিন কিন্তু কে জানে 'তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে'! যা হোক, এই গানটা এতদিন পরে হলেও যে শোনা হল - আমি তাতেই খুশি। অন্য দেশে ফেলে আসা বন্ধুদের কথা ভাবছি আর এই গানটাই যেন বন্ধু হয়ে উঠছে।
Diamonds and Rust গানটা 1975 সালে বব ডিলানের সাথে তার সম্পর্ক নিয়ে লিখেছিলেন জোন বায়েয। যেন 10 বছর পেরিয়ে হঠাৎ কিছু স্মৃতির দোলা দেয়া! সেই স্মৃতি একই রকমভাবে ভাবায়, কাঁদায় বা হাসায়। অনেক মূল্যে পাওয়া সেই স্মৃতি যেন এখনো একই ভাবে সেদিনের কথা বলে যায়। কিছু খুব সুখ আর কিছু ভীষণ দুঃখের কথা। বহুদিন ধরে জমে থাকা কয়লা যেমন হয়ে যায় হীরা, আর বহুদিনের অবহেলায় লোহায় ধরে মরচে।
গানটা শোনা যাবে [link|http://www.esnips.com/doc/1e69ebfc-ab29-4a73-bee2-7a8075917e38/Joan-Baez---Diamonds-and-Rust|GLv
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অতিথি বলেছেন:
বাকাপ মাশীদ!
মাশীদ বলেছেন:
বদ্দা, চরম জোন বায়েজ মুডে আছি। ওর একটা গান 'Stephanie's Room' এর লিরিকটা পেলাম। কিন্তু গানটা পাচ্ছি না। আপনার কাছে থাকলে প্লিজ আমাকে পাঠান।
অতিথি বলেছেন:
দেখতাছি....
আরশাদ রহমান বলেছেন:
বার্নস এন্ড নবলের অয়েব এ শুনতে পারবেন
আরশাদ রহমান বলেছেন:
দঃখিত! পুরোটা শুনতে পারবেননা!
অতিথি বলেছেন:
যদি কপিরাইট ভায়োলেশন নিয়ে মাথা না ঘামান তাহলে এখানে টরেন্ট থেকে ডাউনলোড করতে পারেনClick This Link
সাইজ: 1.2 গিগা, 28 জন সিডার আছে. 18টি এ্যালবাম আছে এখানে.
হযবরল বলেছেন:
আমার ভীষণ প্রিয় একটা গান। চালিয়ে যা মাশীদ।
হযবরল বলেছেন:
''জো্
মাশীদ বলেছেন:
আরশাদ, হ্যাঁ, ঐ ক্লিপটা আরেক জায়গায়ও পেয়েছি। তাও ধন্যবাদ। ধন্যবাদ শাফকাত আহমেদ। ট্রাই করে দেখবনে।
অতিথি বলেছেন:
[link|http://www.somewhereinblog.net/aaggatabashblog/post/28693823|GBUv
অতিথি বলেছেন:
লেখালেখি শুরু করে দে পুরোদমে।ব্লগ টাইপের না, লেখা টাইপের। তুইতো ছুপা রুস্তমী, হাজারদুয়ারীর দরোজা খোলা আছে, ঢুকে দেখ - ভালো না লাগলে পয়সা ফেরত
।
অমিত বলেছেন:
simple twist of fate টাও হইয়া যাক...
আলী বলেছেন:
আমার জন্য একটু দোয়া করো
অতিথি বলেছেন:
ওআন বায়েজের লিঙ্কের জন্য ধন্যবাদ মাশীদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














