এলোমেলো - 4
১২ ই মার্চ, ২০০৭ রাত ১:৪৯
এলোমেলো বোকা আমি
ভেবেছিলাম এমনি এমনি পেয়ে গেছি বেশ ক'টা ভোর।
ভুলেই ছিলাম ভীষণ দামী
এই জীবনের প্রতি প্রহর।
সে দাম দেবার একেক রকম নিয়ম-রীতি!
রাত পেরিয়ে নতুন ভোরে রঙ-বেরঙের সেসব স্মৃতি
কাঠঠোকরা পাখির মতো
অবিরত যায় ঠুকে যায় বুকের ক্ষত।
যেমন করে মেঘ ঢেকে দেয় সোনালী রোদ -
তেমনি ভাবেই কষ্ট দিয়ে করছি আমি গভীর সুখের দাম পরিশোধ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
১. ১২ ই মার্চ, ২০০৭ ভোর ৬:৫৩
অতিথি বলেছেন:
কবিতাটি ভাল হয়েছে। পড়ে ভাল লেগেছে। র্যাংকিং 4 আউট অফ 5।
অতিথি বলেছেন:
কবিতাটি ভাল হয়েছে। পড়ে ভাল লেগেছে। র্যাংকিং 4 আউট অফ 5।
২. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:১৮
নূর-ই-হাফসা বলেছেন:
অসাধারন লিখেছেন।
নূর-ই-হাফসা বলেছেন:
অসাধারন লিখেছেন।
৩. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:২৮
নজমুল আলবাব বলেছেন:
ধন্যবাদ হাফসা।
নজমুল আলবাব বলেছেন:
ধন্যবাদ হাফসা।
৪. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:২৯
নজমুল আলবাব বলেছেন:
এইরে মাশু কারে কি বল্লাম। এইটাসহ আগের কমেন্ট মুইছা দেও...
নজমুল আলবাব বলেছেন:
এইরে মাশু কারে কি বল্লাম। এইটাসহ আগের কমেন্ট মুইছা দেও...
৫. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৩০
৬. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৩১
৭. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৩৪
৮. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৪৬
অতিথি বলেছেন:
কোমল হইছে...
অতিথি বলেছেন:
কোমল হইছে...
৯. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৪৯
অতিথি বলেছেন:
সিস্টেমের রেটিং তো আমার রেটিং ফলো করে না। সেজন্য সেটা সিস্টেমের হিসেবের সর্বোচ্চতেই দিয়েছি।
অতিথি বলেছেন:
সিস্টেমের রেটিং তো আমার রেটিং ফলো করে না। সেজন্য সেটা সিস্টেমের হিসেবের সর্বোচ্চতেই দিয়েছি।
১০. ১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৫১
অতিথি বলেছেন:
চতুর্থ লাইন আর শেষ লাইনের ছন্দটা কি একটু ক্রস চেক করবেন?
কবিতার ভাব আর শব্দ চয়ন ভালো লেগেছে।
অতিথি বলেছেন:
চতুর্থ লাইন আর শেষ লাইনের ছন্দটা কি একটু ক্রস চেক করবেন?কবিতার ভাব আর শব্দ চয়ন ভালো লেগেছে।
১১. ১২ ই মার্চ, ২০০৭ দুপুর ১:২৫
মাশীদ বলেছেন:
ধন্যবাদ আরিফ ভাই।
'এলোমেলো' তো - তাই ছন্দগুলোও এলোমেলো। ক্রস চেক করে আর ঠিক করতে মন চাইছে না (ক্লোজআপহাসি)।
মাশীদ বলেছেন:
ধন্যবাদ আরিফ ভাই।'এলোমেলো' তো - তাই ছন্দগুলোও এলোমেলো। ক্রস চেক করে আর ঠিক করতে মন চাইছে না (ক্লোজআপহাসি)।
১২. ১২ ই মার্চ, ২০০৭ দুপুর ১:২৮
মাশীদ বলেছেন:
কৌশিকদাকে আবারো ধন্যবাদ আর সাথে ভাস্করদাকেও।
মাশীদ বলেছেন:
কৌশিকদাকে আবারো ধন্যবাদ আর সাথে ভাস্করদাকেও।
১৩. ১২ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৩২
১৪. ১২ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৪০
অতিথি বলেছেন:
জেবতিকের কমেন্ট দেখে মনে পড়লো, বদলাতে বলার কারণে একবার এক কবি আমাকে মারতে এসেছিলো। কবি পংকজ রায় (বিখ্যাত কেউ না) একরাতে আমার কাছে ছিলেন। 102, সলিমুল্লাহ হল। আমি যথাবিহিত সাধুসেবা করেছিলাম। শেষ রাতে কবি দয়া করে আমায় কবিতা শোনাতে বসলেন।
' হায়রে আমার স্বপ্নে ঘেরা শ্যামল গাঁ
কখন কেমন লম্বা হচ্ছে বুকের ঘা,
পংকজ দা এখানে থামলে আমি বললাম, দাদা, বুকের ঘা তো ঠিক লম্বা হওয়ার জিনিস না, এটা বরং চওড়া হচ্ছে বললে আরো ভালো শোনাবে। দাদা আমার এই স্পর্ধা সহ্য করতে পারলেন না, রে পামর......
অতিথি বলেছেন:
জেবতিকের কমেন্ট দেখে মনে পড়লো, বদলাতে বলার কারণে একবার এক কবি আমাকে মারতে এসেছিলো। কবি পংকজ রায় (বিখ্যাত কেউ না) একরাতে আমার কাছে ছিলেন। 102, সলিমুল্লাহ হল। আমি যথাবিহিত সাধুসেবা করেছিলাম। শেষ রাতে কবি দয়া করে আমায় কবিতা শোনাতে বসলেন। ' হায়রে আমার স্বপ্নে ঘেরা শ্যামল গাঁ
কখন কেমন লম্বা হচ্ছে বুকের ঘা,
পংকজ দা এখানে থামলে আমি বললাম, দাদা, বুকের ঘা তো ঠিক লম্বা হওয়ার জিনিস না, এটা বরং চওড়া হচ্ছে বললে আরো ভালো শোনাবে। দাদা আমার এই স্পর্ধা সহ্য করতে পারলেন না, রে পামর......
১৫. ১২ ই মার্চ, ২০০৭ দুপুর ১:৫২
অতিথি বলেছেন:
হে: হে:হে:@বাকি।
অতিথি বলেছেন:
হে: হে:হে:@বাকি।
১৬. ১৩ ই মার্চ, ২০০৭ দুপুর ১:০৬
কনফুসিয়াস বলেছেন:
বাহ, বেশ!
কনফুসিয়াস বলেছেন:
বাহ, বেশ!
১৭. ১৪ ই মার্চ, ২০০৭ সকাল ১১:৪৬
১৮. ১৪ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
১৯. ১৪ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৫৭
মাশীদ বলেছেন:
আলভী ব্যাটা, কথা সত্য। হালকা বিষাদ ফেজ-এ আছি। এমনিতে কখনোই বিষাদগ্রস্তদের তালিকায় ছিলাম না কোনদিন। আর তাই হাসির ছড়ার বাইরে কিছু লিখতেও পারিনি। এই নিয়ে হালকা দুঃখ ছিল সবসময়। তাই এইবার বিষাদ ফেজে থাকায় ভাবলাম সেটা কাজে লাগিয়ে কিছু 'সিরিকাস' জিনিস লেখা যায় কিনা!
and i'm tired of being the clown of the gang all the time
! need a break! he he he!
ধন্যবাদ তোমাকে, সাথে বাকী ভাই, কনফু আর হাসান ভাইকে।
মাশীদ বলেছেন:
আলভী ব্যাটা, কথা সত্য। হালকা বিষাদ ফেজ-এ আছি। এমনিতে কখনোই বিষাদগ্রস্তদের তালিকায় ছিলাম না কোনদিন। আর তাই হাসির ছড়ার বাইরে কিছু লিখতেও পারিনি। এই নিয়ে হালকা দুঃখ ছিল সবসময়। তাই এইবার বিষাদ ফেজে থাকায় ভাবলাম সেটা কাজে লাগিয়ে কিছু 'সিরিকাস' জিনিস লেখা যায় কিনা! and i'm tired of being the clown of the gang all the time
ধন্যবাদ তোমাকে, সাথে বাকী ভাই, কনফু আর হাসান ভাইকে।
২০. ১৪ ই মার্চ, ২০০৭ রাত ৯:৩৬
হযবরল বলেছেন:
আমারে ধন্যবাদ না দিলেও চলবে @ স্যাডোটোনাস কাঠঠোকরা।
হযবরল বলেছেন:
আমারে ধন্যবাদ না দিলেও চলবে @ স্যাডোটোনাস কাঠঠোকরা।
২১. ১৪ ই মার্চ, ২০০৭ রাত ৯:৪৫
মাশীদ বলেছেন:
কমেন্টটা মাথার উপরে দিয়ে গেল। ধন্যবাদ দেবার প্রশ্নই ওঠে না!
মাশীদ বলেছেন:
কমেন্টটা মাথার উপরে দিয়ে গেল। ধন্যবাদ দেবার প্রশ্নই ওঠে না!
২২. ১৪ ই মার্চ, ২০০৭ রাত ১১:১২
২৩. ১৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৩১
আলী বলেছেন:
সালাম। ভালো?
আলী বলেছেন:
সালাম। ভালো?
২৪. ২৪ শে মার্চ, ২০০৭ রাত ৮:২৭
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















