আমার প্রিয় পোস্ট

যায় উড়ে যায় অনেক দূর...............

এলোমেলো - ৫ (উৎসর্গ: প্রজাপতি)

২২ শে মে, ২০০৭ রাত ২:০৪

শেয়ারঃ
0 0

চাঁদের আলোয়
ভাসত যখন আঁধার ঘেরা তোমার শহর -
ছিল কি তা
ভীষণ রকম মিথ্যে কিছু ভ্রমের প্রহর?

রাতটা যখন
আনত কিনে খুব অসহায় অবুঝ সে ভোর -
তারপরেও
ভাঙত না ছাই কেন আমার জ্বরমাখা ঘোর?

আমার এ হাত
তোমার হাতের সাথে যখন বলত কথা -
কী ছিল তা?
স্বপ্ন? না কি একটু হলেও বাস্তবতা?

আমায় যখন
হ্যাঁচকা টানে জড়িয়েছিলে শক্ত হাতে -
অনুভবে
ভুল ছিল কি সুপ্ত আমার কল্পনাতে?

এ পিঠ ও পিঠ
পাশাপাশি আমরা যখন উথাল-পাতাল -
মিথ্যে সেটাও?
খুব ধোঁয়াটে অসম্ভবের স্বপ্ন মাতাল?

তুমি আমি
বেশ ক'টা দিন যখন ছিলাম এর-ওর ছায়া -
কেমন করে
যায় হয়ে যায় মিথ্যে সেটাও, নীলচে মায়া?

তুমি যখন
হঠাৎ করেই বলতে আমায় ভালবাসো -
কল্পনাতেও
সুখের সাথে আসত কেন সর্বনাশ-ও?


[প্রজাপতির এই পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে।]

 

সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৭ দুপুর ২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২২ শে মে, ২০০৭ রাত ২:০৭
আলভী বলেছেন: আপনাকে ব্যান করা হবে, আন্দোলন হচ্ছে:)
কবিতাটা পছন্দ হইছে।
২. ২২ শে মে, ২০০৭ রাত ২:০৮
হোসেইন বলেছেন: ৫!আপনের লেখা পাই না বেশ কিছুদিন।
৪. ২২ শে মে, ২০০৭ রাত ২:২৩
সুমন চৌধুরী বলেছেন: তোর লেখা দেখলে হিংসা হয় রীতিমতো।
৫. ২২ শে মে, ২০০৭ রাত ২:২৫
মাশীদ বলেছেন: ব্যান ক্যান?@আলভী।

ধন্যবাদ আলভী, হোসেইন আর অপু ভাই।

কঠিন লজ্জা পাইলাম@বদ্দা।
৬. ২২ শে মে, ২০০৭ রাত ২:২৮
সুমন চৌধুরী বলেছেন: তা পাইতে পারিস। তবে আমি হুদা প্রসংসা করিনা কাউরে।
৭. ২২ শে মে, ২০০৭ রাত ২:২৯
মাশীদ বলেছেন: আরো লজ্জা পাইলাম, বস।
ক্যামনাছেন আজকাল? অনেকদিন খবর পাই নাই।
৮. ২২ শে মে, ২০০৭ রাত ২:৩২
পাগলা দাশু বলেছেন: এঁহে জোড়াবাজির পদ্য। আমাগের লাগি একটা লিখেন, দাশু পাগলের জন্যি।
৯. ২২ শে মে, ২০০৭ রাত ২:৩৫
পথিক!!!!!!! বলেছেন: বাহ ছন্দ বদ্ধ মাশীদ
তুমিও বেশ ছন্দবিদ
১০. ২২ শে মে, ২০০৭ রাত ২:৪০
আলী বলেছেন: আস্সালামু আলাইকুম আম্মাজান
পরসমাচার এইযে দীর্ঘদিন যাবত আপনার কোন পোস্ট পাই না কেন? আপনি কি আমার এইপোস্টটি ও দেখেন নি? অথবা ইহা । আপনার শরীর ভালো তো? অবশ্যই নিয়মিত হবেন।
ইতি
আপনার একমাত্র কন্যার? জামাতা
আলী
১১. ২২ শে মে, ২০০৭ রাত ২:৪১
হযবরল বলেছেন: ভালো হয়েছেরে। বেশ ছন্দ।
১২. ২২ শে মে, ২০০৭ রাত ২:৪২
মাশীদ বলেছেন: কি বিষয়@দাশু।

ছন্দবদ্ধ আমি
নই কাল্পনিক
বলেছ ঠিক
হে পথিক!
১৩. ২২ শে মে, ২০০৭ রাত ২:৪৩
মাশীদ বলেছেন: এবার তোরা মানুষ হ@আলী ও তার দল।

থ্যাংকস্, হযুদা।
১৪. ২২ শে মে, ২০০৭ রাত ২:৪৪
হাসান মোরশেদ বলেছেন: হাহাহা মাশিদ দেখি মন্তব্য ও করে ছন্দ মিলিয়ে! সত্যেন্দ্রনাথ কি মাশিদের নানাশ্বশুর ছিলো?

কবিতা ভালো হয়েছে । ৫ দিছি
১৫. ২২ শে মে, ২০০৭ রাত ২:৫৩
মাশীদ বলেছেন: সত্য আমার নানাশ্বশুর?
হি হি হি!
কী যে বলেন, ধুর!
১৬. ২২ শে মে, ২০০৭ রাত ২:৫৩
সুমন চৌধুরী বলেছেন: ভালোই আছি মনে হয়। তুই কি দেশে?
১৭. ২২ শে মে, ২০০৭ রাত ২:৫৫
গোপাল ভাঁড় বলেছেন: কাপায়া দিলেন ভাবী... অসাম..
১৮. ২২ শে মে, ২০০৭ রাত ২:৫৬
মাশীদ বলেছেন: নাহ্, বদ্দা। দেশে ছিলাম কিছুদিন। এখন আবার ব্যাক টু মালয়েশিয়া।
১৯. ২২ শে মে, ২০০৭ রাত ৩:০০
মাশীদ বলেছেন: থ্যাংকস্, গোপু ভাই। দিনকাল কেমন কাটে?
২০. ২২ শে মে, ২০০৭ রাত ৩:১৮
ধুসর গোধূলি বলেছেন: দুইটে কাউয়ে বইসে আছে নারকেলো শাখে-
তা দোস্তাইন, সিরিজটা ধরি ইট্টু টান দিলে হয় না?
বাই দ্যা ওয়ে, অনন্যা কে রে?
২১. ২২ শে মে, ২০০৭ রাত ৩:১৯
আলী বলেছেন: একবার দেখার খুব ইচ্ছা ছিল আম্মাজান
২২. ২২ শে মে, ২০০৭ রাত ৩:২৩
মাশীদ বলেছেন: কোন সিরিজ, গোধু? এলোমেলো?
অনন্যা আমার জামাইয়ের ভাগ্নি। সেই সূত্রে আমারো। ক্যান, তুই কি আমাকে মামী বানাতে আগ্রহী?

ইচ্ছা থাকলেই উপায় হয় না রে আলী!
২৩. ২২ শে মে, ২০০৭ রাত ৩:২৭
ধুসর গোধূলি বলেছেন: আমিতো ভাবছি ঐটা তোর জামাইয়েরি কাম।
তাইলে আয় বুকে আয়, তুই ই আমার মামী!
২৫. ২২ শে মে, ২০০৭ রাত ৩:৪৫
আ স ম মাসুম বলেছেন: আমার ফেলে আসা ভালোলাগার শহর সুনামগঞ্জের কথা মনে পড়লো খুব...
২৬. ২২ শে মে, ২০০৭ সকাল ৭:১৮
রশ্মি বলেছেন: ভালো হইছে।
এই কবিতাটাই কি মাথায় ঘুরতেছিলো?
২৭. ২২ শে মে, ২০০৭ সকাল ৮:১২
কালপুরুষ বলেছেন: দারুন হইছে লা। পতিভা ফুলের লাহান ফুটবার লাগছে লা। হাচা কইতাছি লা।

তোমারে অভিবাদন।
২৮. ২২ শে মে, ২০০৭ দুপুর ১২:৩৪
প্রজাপতি বলেছেন: এপ্রিলের ১০ তারিখের পরে মে'র ২১!

আপু তুমি লিখলে কত বেশি ভালো লিখ জানো? এই আরেকটা ঘোরলাগা কবিতা আমাকে উতসর্গ করলে, আমি তো এই খুশিতে সুস্থ হয়ে যাবো!

অনেক অনেক অনেক অনেক অনেক অনেক থ্যাঙ্কুশশশশ!
২৯. ২২ শে মে, ২০০৭ রাত ১০:০৩
মৃন্ময় আহমেদ বলেছেন: যদিও তুমি
আসো ফিরে ভালোবাসার হাতখানি বাড়িয়ে
নিঃস্ব আমি
হারাবো আবার হারিয়ে যাবার পথখানা ধরে।

বেশ ভালো লাগলো।
৩০. ২২ শে মে, ২০০৭ রাত ১০:০৭
কনফুসিয়াস বলেছেন: কবিতা দারুন হয়েছে।
নিয়মিত লিখো না কেন?
৩১. ২৩ শে মে, ২০০৭ দুপুর ১২:২৪
রাগ ইমন বলেছেন: মাশীদ , তোমার ছন্দ আর কাব্য জ্ঞান নিয়ে "লেখো না কেন, লেখো না কেন" করে যত বার আহাজারি জানিয়েছি , বার বার বলেছো "পড়ালেখার" কথা ।
এখন কি অজুহাত দেবে?
এই রকম প্রতিভা নিয়ে না লেখাটা রীতিমত পাপ ।
প্লিজ, মাশীদ , তুমিও লিখ আর অরূপ কেও লিখতে বলো ।
দুর্দান্ত কবিতার মানুষ তোমরা দুজনেই । কিন্তু , বড্ড স্বার্থপর ।

অপেক্ষায় রইলাম ।

এইটাতে মন্তব্য করার জন্য ১৫ পাতা আঁতিপাঁতি করে বের করলাম।

এর পরেও কি রাখবে ভুখা ?
কাব্য যাদের উপোস বিলাস
লিখবে বলে নেয় অভিলাষ
কাঙাল হয়ে গুমরে মরে
তাদের জন্য একটু করে
লেখো। ক্যান করছো দুখা?
৩৩. ২৩ শে মে, ২০০৭ দুপুর ২:৫৯
মাশীদ বলেছেন: অনেক ধন্যবাদ সবাইকে।

লিখতে চাই খুব কিন্তু কেন যে পারি না জানিনা রাগুপু। অনেক ধন্যবাদ কমেন্ট আর জটিল একটা ছড়ার জন্য।

৩৪. ২৫ শে মে, ২০০৭ বিকাল ৪:০২
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: বেশি ভালো।

আমারো একই অভিযোগ লিখিস না ক্যান? নাকি অন্য নিকে ব্লগাস?
৩৫. ২৫ শে মে, ২০০৭ বিকাল ৫:৩৮
ফাহা বলেছেন: হুম
এদ্দিন কই ছিলা, আমবশ্যার চাঁদের মত গুম হয়ে
কুলসুম
৩৬. ২৫ শে মে, ২০০৭ বিকাল ৫:৫৯
ভাস্কর চৌধুরী বলেছেন: লেখাটা শুধু সুন্দরই নয়, খুবই সুন্দর! চালিয়ে জান....
৩৭. ২৫ শে মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৭
ফাহা বলেছেন: আর আমার কমেন্ট টা? @ভাচৌ

 

মোট সময় লেগেছে ২.৮১৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার সবকিছুই আবোল-তাবোল। কাজের থেকে অকাজের দিকেই বেশি ঝোঁক।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ