এলোমেলো - ৬
৩০ শে মে, ২০০৭ ভোর ৫:৩২
বন্ধু, তোমার আজ দিনটা কেমন কেটে যাচ্ছে বলো -
চারপাশে আজ
চেয়ে দেখ, ওই যে কেমন আগুন রঙা বসন্ত সাজ
নীল আকাশে
দেখছ, কেমন তুলোর মতন সাদা সাদা মেঘরা ভাসে
ফুল বাগানে
কেমন করে এক সাথে সব ফুল ফুটেছে, কে-ই বা জানে!
দুইটা পাখি
গাছের ডালে কেমন মধুর সুরেই করে ডাকাডাকি
ঠিক নিচে ওর
দুইটা মানুষ নিবিঢ় বসে ভালবাসার গল্পে বিভোর
আহ্ কী দারুন!
প্রকৃতি আর প্রেম মিলিয়ে বর্ষাকালেও কেমন ফাগুন!
ঝকঝকা দিন
সবকিছুতেই প্রাণের ছোঁয়া, সবকিছুই আজ ভীষণ রঙিন
করছি আশা -
এমন দিনে কষ্ট ভুলে হবেই তোমার অনেক হাসা
সবটা সময়
তোমার এমন বসন্ত থাক, হোক এমনি আনন্দময়!
আষাঢ়-শ্রাবণ
শুধুই আমার, বছর জুড়েই ঝড়-বৃষ্টি-বন্যা-প্লাবন!
বর্ষা না হয় থাকুক আমার চোখের কোণেই টলোমলো।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৭ ভোর ৫:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
তারেক রহিম বলেছেন:
আপনার তোলা এ ছবিটা ফ্লিকার থেকে আমি অনেক আগেই চুরি করেছি। মজার ব্যাপার হল এটা এখন আমার ডেস্কটপ ওয়ালপেপারও। :-D
বড় ভাবী বলেছেন:
ননদিনী, তোমার কবিতার কাঠামো খুব পছন্দ হয়েছে আমার।
নীল আকাশে
ফুল বাগানে
দুইটা পাখি
ঠিক নিচে ওর
আহ কি দারুন
ঝক ঝকা দিন
করছি আশা
সবটা সময়
আষাঢ়-শ্রাবণ
দ্রোহী বলেছেন:
কবিতাটা সুন্দর হয়েছে।
নজমুল আলবাব বলেছেন:
ভালো লেগেছে মাশীদ। কবিতাটা ঠিক ঠিক কবিতা হয়ে উঠেছে।
মাশীদ বলেছেন:
ধন্যবাদ সবাইকে। থার্ডআইকে বিশেষ ধন্যবাদ তার তিন নাম্বার চোখের মজার অবজারভেশানের জন্য।
ঝরা পাতা বলেছেন:
একটু দুর্বল লেগেছে শব্দের গাঁথুনীতে। তবে শেষ লাইনটা মুছে দিলো সব অপূর্ণতা।
নাতিস বলেছেন:
মাত্র ব্লগ চালু করে আপনারটাতে ঢুকে কবিতা পড়ে ভালো লাগছে। শেষ লাইনটা দুর্দান্ত হইছে।
মৈথুনানন্দ বলেছেন:
মাদাম মাশীদ - আপনি যদি কোনোদিন কবিতা লেখার ক্র্যাশ কোর্স চালু করেন, তবে আমাকে জানাতে ভুলবেন না যেন, কেমন? ( আমি কিন্তু একটুও কিছু বাড়িয়ে বলছিনা, এখানে আমার বন্ধুরা জানে, আমার কাব্যিক ক্যাটাস্ট্রফের কথা! )
রশ্মি বলেছেন:
বর্ষা না হয় থাকুক আমার চোখের কোণে টলমলো----------আজ ঢাকাতে বৃষ্টি হয়েছে আপু।
সান্তর বলেছেন:
মাশীদ, তুমি কই গেলা?
মৃন্ময় আহমেদ বলেছেন:
অপরাজিত।
আলী বলেছেন:
আম্মাজান সালাম।
অন্ধকার বলেছেন:
কোথায় হারালে?
আলী বলেছেন:
সচলায়তন ?
বিবেক সত্যি বলেছেন:
ওয়াও, ফুলের চেয়ে পাতাগুলো আরো সুন্দর ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















