somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ভূমিকম্প এটাও ভাবছিলাম যদি সত্যিকারের ভূমিকম্প হয় তবে পাথরের চাপার মধ্য থেকে উদ্ধার করতে করতেই মারা যাব...................।
বউকে বললাম চল তাড়াতাড়ি বিদেশ চলে যাই! হাহাহাহাহাহাহাহা.......]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29058275 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29058275 2009-12-13 22:41:14
বাংলাদেশের রাজনীতি আমরা জাতিগতভাবে এগিয়ে যেতে পারছি না শুধুমাত্র সঠিক নেতৃত্বের অভাবে। আমাদের দুর্ভাগ্য শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মত রাজনীতিতে অপরিপক্ক, দেশপ্রেমহীন আর তোষামদপ্রিয় রাজনীতিবিদ আমাদের নেতা হয়েছেন।
এটা যত না তাদের ব্যর্থতা তার চেয়েও বেশী আমাদের অপরাধ। আমরা তাদের একক হাতে তুলে দেই দলের ক্ষমতা আর দেশের নেতৃত্ব। মাঝে মাঝে খুব দুঃখ লাগে যখন দেখি তাদের আশেপাশে সবই তো শিক্ষিত মানুষ। তাদের কারও মধ্যেই কি এতটুকু দেশপ্রেম নেই।
আমি ভাবি, দেশ যে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে তা কি সত্যি এদেশের মানুষ বুঝছে না। যদি ব্যালেন্স শীটের মত হিসাব প্রতি বছর দেয়া যেত তবে মনে হয় বুঝা যেত।
গত ৩৯ বছরে আমাদের সত্যিকারের সাফল্য কি তা আমি খুঁজে তেমন পাই না। অনেকে হয়তো নোবেল বিজয় বলবেন। কিন্তু ওনারা কতটুকু দারিদ্র কমিয়েছেন তা শুধু ওনারাই জানেন। নিজেদের টা যে কমেছে সে বিষয়ে সন্দেহ নেই।
তবে আমরা কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। ঘূ্র্ণিঝড় আর বন্যা তো আছেই।
শেখ মুজিব আর জিয়ার পরিণতির জন্য কি তার আশেপাশের চামচাদের অবদান কি ছিল না? এ থেকে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মত মানুষদের কি কিছুই কি শেখার নেই?
শেখ হাসিনা এবং খালেদা জিয়া শুরুতে মানুষের সহানুভূতি পেয়েছিলেন। কিন্তু সেসব দিন শেষ। এখনো যদি তারা ভুল করতেই থাকেন তবে তার মাশুল তারা কিভাবে দেবেন সেটাই দেখার বিষয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার তাদের মধ্যে কোন পরিবর্তন আনতে পেরেছে বলে মনে হয় না। কয়লার তৈরি কি না সন্দেহ!
শেখ হাসিনা এবং খালেদা জিয়া দু'জনেই যেভাবে ক্ষমতার বলয়ে নিজের পরিবারকে নিয়ে আসছেন তার পরিণতি যে ভাল হবে না তা ওনাদের কে যে বুঝাবে????
আমাদের আগামী প্রধানমন্ত্রী মনে হয় একজন মিঃ ১০% অথবা ৫০% বিদেশী! আমাদের এখনই চিন্তা করা উচিত আমরা কি এদের কারও নেতৃত্ব মেনে নেয়ার জন্য একধাপ এগিয়ে থাকব নাকি বিকল্প নেতৃত্ব তৈরি করার আন্দোলন শুরু করব?]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29056778 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29056778 2009-12-10 22:33:11
প্রিন্টার ১। প্রিন্টার ব্রান্ড- ক্যানন, এইচ পি..........।
২। লেজার/ইন্ক জেট
৩। দাম
৪। কাট্রিজের দাম
৫। এক কাট্রিজে প্রিন্টকৃত পৃষ্ঠা সংখ্যা]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29053341 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29053341 2009-12-04 13:19:05
সময়সূচী
১। ক্লিক প্লিজ

এখানে একটা travel calculator আছে যেখানে দুটি দেশের বা শহরের নাম দিলে সময়ের পার্থক্য জানা যাবে। এই travel calculator থেকে flight distance, flight time ইত্যাদি আরো অনেক কিছু জানা যাবে।

২। ক্লিক প্লিজ

এখানে বিভিন্ন দেশের সময়সূচী GMT সাপেক্ষে দেয়া আছে। তবে অবাক হলাম এটা দেখে যে বাংলাদেশের সময় GMT সাপেক্ষে এগিয়েছে তা পরিবর্তন না করায়!

ডে লাইট সেভিং করে এমন দেশগুলোর সময় দেখতে গিয়ে একটা মজার তথ্য দেখলাম। ডে লাইট সেভিং শুরু এবং শেষ করার তথ্য সব দেশের থাকলেও বাংলাদেশের কবে যে শেষ হবে সেই তারিখ নেই! সেখানে ??? দেয়া আছে।
click here

]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29043610 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29043610 2009-11-14 23:51:25
কেমিকেল পার্টি/রিয়েকসান (ফানি পোস্ট)
ক্লিক প্লিজ!
View this link ]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29019969 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29019969 2009-10-03 23:04:42
চিনি
তবে আমার অন্যরকম একটা চিন্তা আছে। সরকার তাদের লাইসেন্স বাতিল কিংবা অন্য শাস্তি যাই দিক না কেন তাতে জনগণের ক্ষোভ খুব একটা প্রশমিত হবে কি? তাই আমার দাবি তারা যেমন জনগণকে বেশি দামে চিনি কিনতে বাধ্য করেছে, এখন তাদেরকে কম দামে চিনি বিক্রি করতে বাধ্য করা হোক।

৩৯ টাকার চিনি প্রায় ৭০ টাকায় ১ মাস কিনতে হয়েছে। তাই এখন জনগণকে ১৫-২০ টাকায় ২ মাস চিনি কেনার সুযোগ দেয়া উচিত। ২ মাস এ কারণে যে এখন চিনির চাহিদা রোজার প্রায় অর্ধেক।

এটাই হবে তাদের ন্যায্য দৃষ্টান্তমূলক শাস্তি!]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29019308 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29019308 2009-10-02 18:36:33
ই-বুক
১। www. arab-eng.org
View this link

এই সাইটটি মূলত আরবদের জন্য। প্রচুর আরবি লেখা দেখে ভড়কে যাবেন না । সাথে ইংরেজী ভার্সনও আছে। প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ - এই দুই দলের কাজে লাগবে বেশী। এখানে কোন বইয়ের জন্য অনুরোধ করার সুবিধা ও আছে।

২। avaxhome
View this link
এই সাইটটিতে ও প্রচুর বই আছে।

তবে ১ নং টিতে ইনডেক্স থাকাতে সুবিধা বেশী বলে আমি মনে করি। বেশীরভাগ বই-ই রেপিড শেয়ার দিয়ে নামাতে হবে।]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29019186 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29019186 2009-10-02 13:33:58
আমাদের মেরুদন্ডহীন (নন কর্ডাটা) রাজনীতিবিদরা
এর অন্যতম প্রধান কারণ - দল ক্ষমতায় থাকার সময় ওনারা সভানেত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলেছেন তার কোন নজির সম্ভবত নেই। এ মুহূর্তে এমন কোন নজির মনে পড়ছে না। হয়তো আমাদের নেত্রীরা ফেরেশতা (!) তাই তারা কোন ভূল করেন না। অথবা ভূল করলে ও তা জানার যোগ্যতা জনগণের নেই। কারণ তাদের কাছে দেশ ও জনগণের চেয়ে দল বড়। ক্ষেত্রবিশেষে দলের চেয়ে ক্ষমতা বড়।

আমাদের দুটি প্রধান দলের নেতাদের একই সমস্যা। দুটি দলেরই সংস্কারপন্থী নেতারা নেত্রীদের কোণঠাসা অবস্হায় সংস্কার চেয়েছিলেন। নেত্রী মুক্ত থাকা অবস্হায় তারা এ ব্যপারে কোন ইচ্ছা পোষণ করেছেন বলে শোনা যায় নি। অথবা ইচ্ছা থাকলে ও হয়তো সাহস করতে পারেন নি।

আমার যেটা সবচেয়ে দুঃখ লাগে দেখি এসব তথাকথিত উচ্চমার্গের নেতারা দলের বাহিরে গিয়ে নির্বাচন করার সাহস দেখাতে পারেন না। তাদের নূ্ন্যতম আত্মসম্মানবোধ থাকলে দল থেকে বেরিয়ে নতুন দল করতে পারতেন।

আবার যারা সাহস করে নির্বাচন করেন তারা দেখি অনেক ক্ষেত্রে গো হারা হারেন। তাহলে তারা যদি নিজ এলাকার জনগণকেই প্রভাবিত করতে না পারেন তবে পুরো দেশকে কিভাবে করবেন?

আসুন আমরা দোয়া করি আমাদের নেতারা যেন সত্যিকারের কর্ডাটা অর্থাৎ মেরুদন্ডী প্রাণীতে পরিণত হোন। আমীন!]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29017181 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29017181 2009-09-28 21:51:10
রি-পোস্ট: বিপদজনক এবং ক্ষতিকর পদার্থ
বিপদজনক এবং ক্ষতিকর পদার্থগুলোকে (EC directive অনুযায়ী) ৮ ভাগে ভাগ করা হয়েছে:

1. explosive
উদাহরণ: ডিনামাইট, নাইট্রো গ্লিসারিন, ট্রাই নাইট্রো টলুইন

2. flammable
উদাহরণ: সালফার, পেট্রল, মিথেন, ইথানল, হাইড্রোজেন

3. oxidizer
উদাহরণ: ক্লোরেট, অজৈব পারঅক্সাইড, অক্সিজেন

4. toxic (poison)
উদাহরণ: ফসজিন, সায়ানোজেন, হাইড্রোজেন সায়ানাইড, বেরিয়াম ক্লোরাইড, নিকোটিন

5. harmful
উদাহরণ: ক্যাফেইন

6. corrosive
উদাহরণ: নাইট্রিক এসিড, সালফিউরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড

7. irritant
উদাহরণ: টিয়ার গ্যাস, ফিউমারিক এসিড

8. radioactive
উদাহরণ: ইউরেনিয়াম, প্লুটোনিয়াম


এসব চিহ্নযুক্ত কোন প্যাকেজ কিংবা বোতল দেখলে সতর্ক হতে হবে এবং যত্নের সাথে ধীরে সুস্থে বহন করতে হবে। আর যাদের এসবের সাথে কোন সম্পর্ক নেই তারা যেন নিরাপদ দূরত্ব বজায় রাখে।

বিপদজনক এবং ক্ষতিকর পদার্থগুলোকে আরও অনেকভাবে ভাগ করা হয়েছে এবং চিহ্নগুলোও পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে । ভবিষ্যতে এ নিয়ে আরও লেখার ইচ্ছে আছে।]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29016690 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29016690 2009-09-27 21:50:02
দামী গাড়ি (২০০৯-১০) আসেন সর্ব্বোচ্চ দামি ১০ টি গাড়ির ছবি দেখি। কিনতে তো পারুম না দেইখা অন্তত শান্তি পাই..........।
১। Bugatti veyron
মূল্য: $ ১,৭০০,০০০
সর্ব্বোচ্চ গতিবেগ: ২৫৩+ মাইল/ঘন্টা

২।Lamborghini Reventon
মূল্য: $ ১,৬০০,০০০
সর্ব্বোচ্চ গতিবেগ: ২১১ মাইল/ঘন্টা

৩।McLaren F1
মূল্য: $ ৯৭০,০০০
সর্ব্বোচ্চ গতিবেগ: ২৪০ মাইল/ঘন্টা

৪।Ferrari Enzo
মূল্য: $ ৬৭০,০০০
সর্ব্বোচ্চ গতিবেগ: ২১৭ মাইল/ঘন্টা

৫।Pagani Zonda C12 F
মূল্য: $ ৬৬৭,৩২১
সর্ব্বোচ্চ গতিবেগ: ২১৫+ মাইল/ঘন্টা

৬।SSC Ultimate Aero
মূল্য: $ ৬৫৪,৪০০
সর্ব্বোচ্চ গতিবেগ: ২৫৭+ মাইল/ঘন্টা

৭।Saleen S7 Twin Turbo
মূল্য: $ ৫৫৫,০০০
সর্ব্বোচ্চ গতিবেগ: ২৪৮+ মাইল/ঘন্টা

৮।Koenigsegg CCX
মূল্য: $ ৫৪৫,৫৬৮
সর্ব্বোচ্চ গতিবেগ: ২৪৫+ মাইল/ঘন্টা

৯।Mercedes Benz SLR McLaren Roadster
মূল্য: $ ৪৯৫,০০০
সর্ব্বোচ্চ গতিবেগ: ২০৬+ মাইল/ঘন্টা

১০।Porsche Carrera GT
মূল্য: $ ৪৪০,০০০
সর্ব্বোচ্চ গতিবেগ: ২০৫+ মাইল/ঘন্টা

পাঠকদের কাছে জানতে চাই কোন গাড়িটি ভাল লেগেছে?
সূত্র: ইন্টারনেট
]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29016127 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29016127 2009-09-26 20:12:42
বিপদজনক এবং ক্ষতিকর পদার্থ
বিপদজনক এবং ক্ষতিকর পদার্থগুলোকে (EC directive অনুযায়ী) ৮ ভাগে ভাগ করা হয়েছে:

1. explosive
উদাহরণ: ডিনামাইট, নাইট্রো গ্লিসারিন, ট্রাই নাইট্রো টলুইন

2. flammable
উদাহরণ: সালফার, পেট্রল, মিথেন, ইথানল, হাইড্রোজেন

3. oxidizer
উদাহরণ: ক্লোরেট, অজৈব পারঅক্সাইড, অক্সিজেন

4. toxic (poison)
উদাহরণ: ফসজিন, সায়ানোজেন, হাইড্রোজেন সায়ানাইড, বেরিয়াম ক্লোরাইড, নিকোটিন

5. harmful
উদাহরণ: ক্যাফেইন

6. corrosive
উদাহরণ: নাইট্রিক এসিড, সালফিউরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড

7. irritant
উদাহরণ: টিয়ার গ্যাস, ফিউমারিক এসিড

8. radioactive
উদাহরণ: ইউরেনিয়াম, প্লুটোনিয়াম


এসব চিহ্নযুক্ত কোন প্যাকেজ কিংবা বোতল দেখলে সতর্ক হতে হবে এবং যত্নের সাথে ধীরে সুস্থে বহন করতে হবে। আর যাদের এসবের সাথে কোন সম্পর্ক নেই তারা যেন নিরাপদ দূরত্ব বজায় রাখে।

বিপদজনক এবং ক্ষতিকর পদার্থগুলোকে আরও অনেকভাবে ভাগ করা হয়েছে এবং চিহ্নগুলোও পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে । ভবিষ্যতে এ নিয়ে আরও লেখার ইচ্ছে আছে।]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/29013063 http://www.somewhereinblog.net/blog/abracadabra/29013063 2009-09-19 17:12:48
রিকশাওয়ালা
সবকিছুর জন্য বোধহয় আমিই দায়ী!]]>
http://www.somewhereinblog.net/blog/abracadabra/28997563 http://www.somewhereinblog.net/blog/abracadabra/28997563 2009-08-21 18:51:02
জাতির জনক http://www.somewhereinblog.net/blog/abracadabra/28996552 http://www.somewhereinblog.net/blog/abracadabra/28996552 2009-08-19 19:50:06