সবচেয়ে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু মারা গেছেন

২৬ শে মে, ২০০৯ সকাল ৮:৫০

শেয়ারঃ
0 0 0

দেশের কনিষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম লালু (বীর প্রতীক) মারা গেছেন। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৮ বছর। স্ত্রী, চার ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার প্রস্তুতি চলছিল। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সুতিপলাশ।

তার ভাগিনা জাকির জানান, দেশ স্বাধীন হওয়ার পর অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে অস্ত্র জমা দিতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে কোলে তুলে নিয়েছিলেন। তিনি ১১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেন। সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিতব্য শিখাচিরন্তন তার নামে হয়েছিল। তিনিই এটি উদ্বোধন করেছিলেন। এই বীর মুক্তিযোদ্ধাই টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি। ধুকেধুকে মরতে হলো তাকে। তার দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসকরা বলেছিলেন, বিদেশে উন্নত চিকিৎসা পেলে হয়তো তিনি বেঁচে যেতেন। মিরপুর চিড়িখানার পাশে একটি পুকুরের উপর ঘর তুলে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন। সেখানে চা বিক্রির আয় থেকেই কোনোরকম সংসার চলতো তার। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার তাকে ৫০ হাজার টাকা দেয়। কিন্তু রোগাক্রান্ত হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত কেউই তার খোঁজ নেয়নি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৩১
অমি রহমান পিয়াল বলেছেন: লালু কনিষ্ঠতম বীর প্রতীক, কনিষ্ঠতম মুক্তিযোদ্ধা নন
৪. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৪৫
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বীর প্রতীক লালুর আত্মার শান্তি ও মাগযেরাত কামনা করি।
৫. ২৬ শে মে, ২০০৯ সকাল ৯:৪৫
আফরোজ_জাহান বলেছেন: ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন
৬. ২৬ শে মে, ২০০৯ সকাল ১০:৪৬
সৌম্য বলেছেন: মনটা খারাপ হয়ে গেল।
৭. ২৬ শে মে, ২০০৯ সকাল ১১:১৬
শেরজা তপন বলেছেন: সকালে টিভিতে খবরটা দেখে- খারাপ লেগেছ

 

মোট সময় লেগেছে ১.৩৮৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি পুডিং খাই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই