জীবনের চারিদিকে বিবর্ণসময়
এলোমেলো খেলা করে আমার যন্ত্রণা নিয়ে
জীবনের মজাঘাটে
বাউলবাতাস বাজায় বিষাদের সুর
প্রত্যাশার দিগন্ত নিঃশেষ হয় নৈরাশ্যের দুর্বিপাকে
নিশির তিমির চষে ফিরি রাতজাগা-পাখি
হাপরে পোড়ানো সূর্য জাগে কোলাহল মেখে
আমি দেখি কুয়াশাঢাকা এক বিষণ্ন-প্লেট
অতলান্ত সমস্যাপীড়িত ভাগ্যকে নিয়ে তবু স্বপ্ন দেখি
একটা বড়দিন
একজন মানুষ
অসম্ভব ভালোবাসার জোয়ারে আমি ভাসছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


