চাণক্য শ্লোক-১ (চাণক্যের সংক্ষিপ্ত জীবনী) Click This Link
আপাতত চাণক্যের পাঁচটি শ্লোক দিলাম:
১। বিদ্বান ও রাজা কখনই সমান নহেন। রাজা নিজ দেশেই পূজা পাইয়া থাকেন, কিন্তু বিদ্বান সকল স্থানেই পূজা পান। রাজা অপেক্ষা বিদ্বানই বড়।
২। উচ্চকূলে জন্মিয়াও নির্গুণ হইলে কোন লাভ হয় না, অর্থাৎ কোথাও সে আদর পায় না, কিন্তু নীচবংশে জন্মিয়া শাস্ত্রজ্ঞান লাভ করিলে দেবতারাও সম্মান করিয়া থাকেন। লোকসমাজে তো অবশ্যই আদরণীয় হইয়া থাকে।
৩। শিমুল ফুল গন্ধবিহীন বলিয়া সুন্দর হইলেও তাহাকে কেহই আদর করে না, সেইরূপ উচ্চবংশজাত সুন্দর পুরুষ জ্ঞানহীন হইলে তাহাকেও কেহ যত্ন করে না।
৪। বিদ্যাহীনের জীবনে কোন ফল নাই, মিত্রহীনের পক্ষে সকল দিক শূন্যময়, পুত্রহীনের গৃহই শূন্য, দরিদ্রের পক্ষে জগৎই শূন্য।
৫। বিদ্যা কামধেনুর ন্যায়, অর্থাৎ সব সময় ঈপ্সিত ফল প্রদান করিয়া থাকে। বিদ্যা মাতার ন্যায় বিদেশে পালন করে। বিদ্যা অতি গুপ্তধন, তাহাকে কেহই চক্ষে দেখিতে পায় না।
চলবে... ... ...
[কৈফিয়ত, পোস্টটি গতকাল দিয়েছিলাম। কিন্তু কীভাবে ডিলিট হল বুঝতে পারছি না। তাই পুনরায় পোস্ট করলাম।]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

