চাণক্য শ্লোক-১ (চাণক্যের সংক্ষিপ্ত জীবনী) Click This Link
চাণক্য শ্লোক-২ Click This Link
চাণক্য শ্লোক-৩ Click This Link
ইমন জুবায়ের এর লেখা কে ছিলেন চাণক্য? Click This Link
১০। পাঁচ বৎসর পর্যন্ত পুত্রকে যত্নে পালন করিবে; তৎপর ছয় হইতে দশ বৎসর শাসন করিবে, ষোড়শে পদার্পণ করিলে পুত্রের সঙ্গে মিত্রের ব্যবহার করিবে।
১১। একটি কুবৃক্ষের কোটরস্থ অগ্নিতে যেমন সমস্ত জঙ্গল পুড়িয়া ছাই হইয়া যায়, তেমনি একটি অসৎ পুত্রের দ্বারা সমস্ত বংশ নষ্ট হয়।
১২। সুগন্ধি পুষ্পযুক্ত একটি বৃক্ষ যেমন সমস্ত বনকে পুষ্প-সৌরভে আমোদিত করে, তেমন বংশে একটি গুণী পুত্র জন্মিলে তদ্বারা সমস্ত কুল গৌরবান্বিত।
১৩। মুর্খ সুন্দর পোশাকে ভূষিত হইয়া কথা না বলা পর্যন্তই দূর হইতে শোভা পায়; কিন্তু কথা বলিলেই মুর্খতা প্রকাশ পায়; সৌন্দর্যের গৌরব আর থাকে না।
১৪। যিনি সুখে দুঃখে, খাদ্যাভাবে, রাজ্যে নানারূপ উৎপাতকালে, এবং বিচার ক্ষেত্রে ও শ্মশানে সমানভাবে লক্ষ্য করেন তিনিই প্রকৃত বন্ধু।
১৫। চন্দ্র যেমন চণ্ডালের গৃহেও আলোক বিতরণ করিতে কুণ্ঠিত হয় না, তেমন সাধুগণ গুণহীন প্রাণীকে দয়া করিতে দ্বিধা করেন না।
চলবে ... ... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

