আমার প্রিয় পোস্ট
- Filmmaking - আসুন শিখে ফেলি কিভাবে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায় - অধ্যায় ৫ - মাস্টার
- Filmmaking - আসুন শিখে ফেলি কিভাবে আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলা যায় - অধ্যায় ১ - মাস্টার
- আসুন ফ্রিল্যান্সার হই। - আতাতুর্ক
- মফস্বলের সংবাদপত্র - সাইফমাহদী
- পেনড্রাইভ দিয়ে আপনার কম্পিউটারের গতি বাড়ান খুব সহজে। - দক্ষিনা বাতাস
- ডিজিটাল ফটোগ্রাফি: ২য় পাঠ: (জুনিয়র হাইস্কুল) - যাযাবরমন
- পেনড্রাইভের জন্য টিপস - mamun_ht
- সেই যে আমার ছেলেবেলার দিনগুলি..আর কিছু পছন্দের গান - অদৃশ্য সত্তার বাক্যালাপ
- ভারত ইতিহাসের মানচিত্র বদল - সৌভিক ঘোষাল
- Alertpay ডলার এর বিনিময়ে মোবাইলে অথবা ব্যাংকে টাকা আনুন,মাত্র ২৪ ঘন্টায় - মিশু কুতুবি
- মাইক্রোসফট অফিস এর ৫ মুক্ত বিকল্প!! - রিপেনডিল
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- কোরআন,বুখারি ও মুসলিম শরীফ পড়ার পর মনে জাগ্রত প্রশ্নসমূহ - ইফতি
- নিজের একটা ব্লগ বা ওয়েব সাইট চান? - শফিউল আলম চৌধূরী
- ওয়েব ডোমেইন এবং হোস্টিং!!! - শফিউল আলম চৌধূরী
- বাজারে নতুন পত্রিকা!!! আসুন পড়ে দেখি... - ফাহিম ইবনে সারওয়ার
- রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন। - আসিফ মহিউদ্দীন
- আসুন ফটোগ্রাফির কিছু টুকিটাকি জিনিস মনে রাখার চেষ্টা করি
- আর.এইচ.সুমন
- ফটোগ্রাফি বিষয়ে ছোট ছোট কয়েকটা জিনিস ,,, যা ফটোগ্রাফারদের কাজে লাগবে

- আর.এইচ.সুমন
- ব্লগ পড়ুন নিজের মোবাইল থেকেই




- অণুজীব
- ফটোগ্রাফীর কিছু টিপস... - রসু খাঁ
- আশরাফ; এই ছবিগুলো দেখে আপনি কি বলবেন প্লিজ.... (ফটো ইনসাইক্লোপিডিয়া অব ছাত্রলীগ) - কানন শাহ
- ম্যাক্রো লেন্স নেই তাতে কি ,, ম্যক্রো ফটোগ্রাফি তো আর থেমে থাকতে পারে না ( নিজেই তৈরি করুন ম্যাক্রো লেন্স ) - আর.এইচ.সুমন
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের[একটেল, বাংলালিংক,ওয়ারিদ, টেলিটক] ইন্টারনেট ব্যাবহার করাযায় খুব সহজেই ...
- মোঃ মোয়াজ্জেম হোসেন
- ধর্ম ও ইশ্বর বিশ্বাসে অপযুক্তি( Fallacy of religion and God) - বীরেনদ্র
- গ্রীক পুরানের উপাখ্যান- প্রথম থেকে ব্যবচ্ছেদ। (পর্ব-১) - তন্ময় ফেরদৌস
- আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না - রূপক
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -৩ (মূল : আলি সিনা , অনুবাদ : দুরের পাখি) - দুরের পাখি
- সুরা লাহাব নিয়ে কিছু কথা .. - নাস্তিকের ধর্মকথা
- বাংলা সার্চের সুবিধা সম্বলিত অর্থসহ আল কুরআন, বুখারী, মুসলিম, আবু দাঊদ শরীফ সহ কিছু ইসলামীক বইয়ের ডাউনলোড লিঙ্ক - আইইউটিয়ান
- মোহাম্মদের নৈতিকতা : মডারেট মুসলিমের মনোযন্ত্রণা , ভ্রান্তিবিলাস, মিথ্যাচার - দুরের পাখি
- কক্সবাজার ভ্রমনের জন্য কিছু হোটেল ও বাসের যোগাযোগ নম্বর - রঙ্গিন স্বপ্ন
- আপনার পিসির গতি বাড়ান
- অন্ধকারের রাজপুএ
- ডিএসএলআর ক্যামেরা - জিনিসটা কি? - নুভান
- নিজে নিজেই এ্যানিমেশন কার্টুন বানিয়ে নিন মাত্র ৫ মিনিটে। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না। বাট ইট্স ট্রু - কক
- পছন্দের ক্যামেরা নির্বাচন - নক্ষত্রের কান্না
- নবুয়ত শেষ হওয়ার বিষয়বস্তু নয়-২/৫ - ম জ বাসার
- হিরেন বুটসিডি: ডিস্ক ক্লোলিং টুল সহ অনেক টুলের কালেকশন... - রনি৪৪৬
- কম সময়ে Operating System Backup & Restore - ইভা লুসি সেন
- কক্সবাজারের দর্শনীয় স্থান , পারলে ঘুরে আসুন । - মাহফু১১০
- নিধার্মিক কথনঃ প্রবচনগুচ্ছ - আসিফ মহিউদ্দীন
- ইসলাম, গনিমতের মাল এবং আমাদের মানবতা! - আসিফ মহিউদ্দীন
- ইসলাম এবং নাস্তিকতা (একটি সম্ভাব্য ফলাফলশুন্য আলোচনা)-- আসিফ মহিউদ্দিন এবং অন্যান্য নাস্তিক যারা ইসলাম কে সহ্য করতে পারেন না তাদের প্রতি - রিপেনডিল
- পড়ালেখার নামে মা-বাবা যেভাবে নিজের শিশু সন্তানদের নির্যাতন করছেন - জামিলা শফী সিদ্দীকি
- এই মুহুর্তে বাংলাদেশের ব্যন্ডউইথের ব্যবহার 15.35 Gbps -লজ্জা লাগে না আবার ডিজিটাল বাংলাদেশ বলেন ? - সহজ পৃথিবী
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- আমার খুজে পাওয়া মাজিলা ফায়ারফক্সের জোশ কিছু এডওনস, বাংলা ডিকশনারী এডওনস সহ।
- বালক বন্ধু
- ব্যোমকেশ সমগ্র- (৩০টি রহস্যগল্পের ডাউনলোড লিঙ্ক / রহস্য প্রেমিদের অবশ্য পাঠ্য) - জাহাজী পোলা
- সৌদি আরবে একটি বিয়ার ঘটনা দেখে আমি অবাক হয়ে ছিলাম - লিঙ্কনহুসাইন
- বাংলায় শ্রীমদভগবৎগীতা ডাউনলোড - নষ্ট কবি
- একুশে বইমেলার গেইটে বড় করে একটা ব্যনার ঝুলাইতে চাই ও সরকার সহ সংশ্লিষ্টদের থাপরাইয়া জিগাইতে চাই, এমনটা কেন ? - আমি মদন
- গুগল এডসেন্স: যে কাজগুলো করতে মানা। - ইশতিয়াক মাহমুদ
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- আজ অনলাইনে আমার ১০ম, ১১তম এবং ১২তম পে-আউট $৬.৩১ ডলার পেলাম একসাথে - টিপস ম্যান
- গুগল এডসেন্স: কী ওয়ার্ড অপটিমাইজেশন। - ইশতিয়াক মাহমুদ
- বিশ্বের যেকোন দেশের সময় জানুন মুহুর্তেই!!!!(এমন ঘড়ি আর পাবেন না) - হাসান জোবায়ের
- ১৬টা জোকস! সংগ্রহে রাখার মত পোস্ট!! - নয়ন ঢাকা
- ....আসুন ফটোগ্রাফি শিখি .... নিজে নিজে ..... ১ম পর্ব - একলা পাখি
- সম্পূর্ন ওয়েবসাইট তৈরির টিউটোরিয়াল (পর্ব- ১) - আবিল (দ্যা লিরিক বয়)
- সাঈদী সাহেবের মতো এতো বড় প্রতারণা স্বয়ং ইব্লিশ শয়তান ও মনে হয় না করে... - ডেজার্ট ফক্স
- কিছু ভালো না লাগা কুৎসিত সত্য (মাইনাস আনন্দের সাথে গ্রহন করবো) - ধরারনি
- ইংরেজি শব্দের মজার তথ্য (২য় পর্ব) - শামুক
- অনলাইন থেকে ডলার আয় করুন সহজেই





- টিপস ম্যান
- ফাস্ট এইড বা প্রাথমিক চিকিৎসা [পর্ব ১] দুর্ঘটনা আজকের বিষয় বৈদ্যুতিক Shock - ফাহিম রেজা
- যে কোন পাসওয়ার্ড হ্যাক করুন কোন সফটওয়্যার ছাড়াই!+সেরা একটা কীলগার - হাসান জোবায়ের
- সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৫] আজ টপিক ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পরিচিতি (পর্ব ১) - ফাহিম রেজা
- বাংলার ইতিহাসে সাম্প্রদায়িকতার অবস্থান - ১ (প্রাচীন যুগ) - নুভান
- আমার জীবনের প্রথম আয় অনলাইন আউটসোর্সিং থেকে। ৬,৮০০ টাকা মাত্র। - এম মেহেদী হসান(বুলবুল)
- আপনার ওয়েবসাইটের জন্য একটি চমৎকার ট্রিক... - মুনিফ তানজিম সৈকত
- আপনার ওয়েবসাইটে যোগ করুন গান শোনার সুবিধা
- মুনিফ তানজিম সৈকত
- বিজ্ঞান ছাড়া কুরান অসম্পুর্ণ তবে কুরান বিনে বিজ্ঞান পরিপূর্ণ! - স্টাডি-ইটিই
- ঈদের ছুটিতে সিলেট ঘুরে আসুন (সিলেটের পর্যটন স্পটগুলোর বিস্তারিত বর্ণনা) ২য় পর্ব - আমরা সোচ্চার
- কে কে মনিটর কিনতে চান? - জর্জিস
- নিজের ওয়েবসাইট বানানো - ২ ( অবুঝ প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উপযোগী টিউটোরিয়াল) - ই য়া দ
- বাসের চালিয়াৎ হকার এবং কিছু উপলব্ধি - আসিফ মহিউদ্দীন
- একজন চান মিয়াঃ যিনি পানির নিচে শরীর থেকে লাইফলাইন খুলে বেঁধে দিয়েছিলেন নিমজ্জিত বাসের গায়ে - ফয়জুল ...
- .....সংসারের টুকিটাকি সমস্যা ও সহজ সমাধান.....২ - মেঘপাখি আর বৃষ্টির গল্প
- বাংলায় ফটোগ্রাফি: ৩: শাটার স্পিড - রাসেল মাহদুদ
- বাসন্তির সেই ছবি# তথ্য চাই - লুৎফর রহমান আশু
- IDM !! Internet Download Manager !! প্যাচ ফাইলসহ ডাইনলোড লিংক.. বিজ্ঞাপনী পোস্ট - রোদন রহমান
- ল্যাপটপ ইউজার দের কিছু কমন সমস্যা... ছোটখাটো সমাধান পর্ব-১ - শিবলী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- ম্যাজিক আইএর যাদুময় জগৎ - পলাশ১
- পুচকিশ দের জন্য ফিজিক্স, না বুঝলে হাত তুলো মাগার আঙ্গুল মুখে দিবার পারবা না! পড়নের বয়সসীমা ৫ হইততে ১৪ বছর! - উদাসী স্বপ্ন
- কোরান সংকলন কি বিতর্কের উর্দ্ধে? ১/৬ - ম জ বাসার
- মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) যেভাবে পাবেন - কুচ্ছিত হাঁসের ছানা
- আসুন পরিচিত হই ঢাকা শহরের অলিগলির সাথে (পর্ব-৩) - মোসারাফ
- বিশ্বের প্রথম ওয়েব সাইটটি ব্রাউজ করেছেন কি...!
- টি. জাহান চৌধুরী
- একটি টার্কিশ ভাষায় বাংলা গান, শুনুন, দেখুন, হেঁচকি খান! - রুদ্রপ্রতাপ
- শুদ্ধ বাংলা লেখা শেখার কয়েকটি বইয়ের তালিকা - লেখাজোকা শামীম
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ওয়েব মাস্টারদের

প্রয়োজনীয় ৩০০০ এরও বেশি আইকন+৫০০ টি জুমলা টেমপ্লেট
+BIOS Password ভুলে গেলে
আপনার করণীয়+IELTS Reading Test টিপস - বিডি গ্লাডিওটোর
- আসেন দেখি একটি অপ্রকাশিত বাংলা ছিঃনেমা.... - প্লাস_মাইনাস
- (Asus Eee pc1005p) উইনডোজ এক্সপি দিতে চাই ... - আফরিনা আলো
- ভূমির পরিমাণ পদ্ধতি - এইচ, এম, পারভেজ
- ছবি ব্লগ: পুরান ঢাকার আহসান মঞ্জিল - কাঊসার রুশো
- ভূমিকম্প--সুনামী--বাংলাদেশ--সম্ভাব্য পরিণতি! - সায়েম মুন
- প্রকৃতপক্ষে মাহে রমাদান শুরু হচ্ছে কবে থেকে? - মোঃ আরিফ রায়হান মাহি
- আহমদ ছফা--যে নক্ষত্রের মৃত্যু নেই,আলো ছড়িয়ে যায় অনন্ত কাল - মুরাদ-ইচছামানুষ
- এক সাথে যত খুশি ততো ই-মেইল চেক করুন ডেস্কটপ থেকে! - হাসান জোবায়ের
- ধর্ম বিষয়ে ৬০টি জিজ্ঞাসা - অনিগিরি
- ফটোশপে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবি (পাসপোর্ট প্রতি ছবি প্রিন্টের খরচ ১ টাকা ১৬পয়সা এবং স্ট্যাম্প ২৯ পয়সা !!) - রিডার ওয়ান
- গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস - হা...হা...হা...
- বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ টিউটোরিয়াল ভিত্তিক বাংলা সাইটের উদ্বোধন হতে যাচ্ছে। - প্রয়োজন রেজওয়ান
- কুড়িয়ে পাওয়া শাক - ৫ : সেচি শাক/ হেচি শাক/ চিড়া শাক/ইছা শাক/ বেং বেং জাথং - এইচ, এম, পারভেজ
- টিপস:- ঘরে বইসা মহাকাশ দেখার মজা লন


পুরাই জশিলা 



- টিপস ম্যান
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- বঙ্গবন্ধু নভোথিয়েটার : আছে বিস্ময়, আছে রহস্য - সাইফুল্লাহ িজপসী
- ব্লগের ইতিহাসের সেরা নাস্তিক পোস্টগুলির তালিকা পর্ব ১ - আবদুল্লাহ আল জাফর মালেক
- কু্ম্ভকর্ণের "কোরআনের সংরক্ষণ।-১" শিরোনামে পোস্ট নিয়ে কিছু প্রশ্ন - নাস্তিকের ধর্মকথা
- ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি বিষয়ক পোস্টগুলোর সংকলন - টি. জাহান চৌধুরী
- ডিজিটাল ফটোগ্রাফি আর ক্যামেরা সম্পর্কিত কিছু টিপস - জিনিয়া আফরিন
- কম্পিউটারের সংখ্যা-২ - মাহমুদহাসান
- ওয়েব সাইট খুলব সাহায্য চাই - লুৎফুরমুকুল
- এযাবৎ কালের সকল ব্লগারের লিষ্ট :: ১০০০% গ্যারান্টি , সবাই আছেন --নিয়মিত আপডেট করার খায়েস আছে - কুঁড়ের বাদশা
- ডাউনলোড করুন: ENCYCLOPEDIA OF WORLD WRITERS - ইমন জুবায়ের
- ডাউনলোড করুন: ইংরেজি Vocabulary-র ওপর দুটি ঝাক্কাস বই - ইমন জুবায়ের
- পিডিএফ নিয়ে ভাবনা, আর না আর না - মুকুট
- সহজেই তৈরি করুন ওয়েবসাইট - পার্থ সারথি কর
- পেনসিলের ব্যতিক্রমি ব্যবহার, কেউ মাইন্ড খাইয়েন না


( ফটো ব্লগ ) - সরল মানুষ
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- বিড ছাড়াই ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি চমৎকার সাইট - বো কা মা ন ব
- জুমলা টিউটোরিয়াল: সম্পূর্ণ - গৌতম রায়
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- কাছ থেকে দেখা ডিজিটাল ক্যামেরা - জোবাইর
- নেটওয়ার্কিং এর মজা Part 1 - নাসিম রুশো
- জিপি মডেম নিয়ে কান্নাকাটির দিন শেষ। কৈ এর তেলে কৈ ভাজি করুন। - হা...হা...হা...
- দেহ ঘড়ির কিছু মাইক্রস্কোপিক ছবি - আমার জন্য লেখা
- হুমায়ুন আজাদের একটি গ্রন্থের আলোচনা - নান্নু মাহবুব
- বাংলাদেশে ইকমার্স-২ - মদন
- কে আদিবাসী? বাঙালি ও বাঙলার বিবর্তন প্রসঙ্গ - আলপাইন জাতি ৪র্থ পর্ব - মধুখোর
- যাচ্ছি সেন্ট মার্টিনস্।।।। একটু Guide চাই। - পৃথিবীর আমি
- ডিজিটাল ক্যামেরা বিষয়ক.. সাহায্য প্রয়োজন। - ত্রিভুজ
- অর্থপূর্ণ কৌতুক কালেকশন -২ - ফাহাদ চৌধুরী
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- ফটোশপে সহজ একটা টেক্সট ইফেক্ট - মহসিন০৮
- জীবনের চাকা (ছবি ব্লগ) - আহমেদ রাকিব
- বাধ্যতামূলক ধর্মশিক্ষা এবং একজন নাস্তিক পিতার অসহায়ত্ব - সন্যাসী
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- আমার ফটোগ্রাফী শেখা -১ - ওরাকল
- নপুংসকদের (হিজড়া) সম্বন্ধে জানুন আরো কিছু ........১৮+ পোষ্ট - সুইট
- নতুন আইডিএম ব্যবহার কারীদের জন্য সাহায্যমূলক পোষ্ট। সকল ব্রাউজারের মাধ্যমে আইডিএম ব্যবহার করার উপায়........


- বৈদ্যুতিক আঘাত
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- হুমায়ূন আহমেদের প্রতি... - তানভীর চৌধুরী পিয়েল
- প্রতিভা অন্বেষণ ও কিছু গিনিপিগ বানানোর কেচ্ছা - অদ্রোহ
- হার্ড ডিস্ক মেইনটেনেন্স - পর্ব ২ - ~স্বপ্নজয়~
-
মাদারবোর্ডের টুকিটাকি সমস্যার টুকিটাকি সমাধাপন - সায়েন্স জোন
- একজন বীরশ্রেষ্ঠের মা এবং তাঁর পায়ের ছেঁড়া স্যান্ডেল - নিরব হাসি
- যে প্রশ্নগুলোর গ্রহনযোগ্য জবাব না পেয়ে আমি নাস্তিক - নাগরিক
- ধরা যাবে না ছোঁয়া যাবে না বোঝা যাবে না মর্ম, জন্মসূত্রে পেলাম এমন ঠুনকো কাঁচের ধর্ম! - অরণ্যদেব
- ক্যামেরা কিনবেন কে কে ? - নক্ষত্রের কান্না
- সৌদি আরব: আমার অভিজ্ঞতার আলোকে.... - মামুন বিদ্রোহী
- পৃথিবীর প্রথম ব্যালট পেপার - আবদুল মুনয়েম সৈকত
- আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১) - মাহমুদ সিএসই
- নকল ডিম হৈতে সাবধান !!! - শয়তান
- ব্লগারদের নিজ নিজ জেলা (সর্বশেষ আপডেট) - পুরাতন
- বাংলা থেকে ইংরেজি বা যে কোন Font দ্রুত পরিবর্তন করুন মাউস ছাড়াই !!!
- এস.কে.ফয়সাল আলম
- ডোমেইন নেম ও ওয়েব হোস্টিংয়ের বিস্তারিত- ৫ - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- Illusions কালেকশন। (সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে দেখেন। মাথা ঘুরলে তার জন্য আমি দায়ী নই।) (পোস্টে অনেকগুলো ছবি আছে। লোড হতে সময় লাগতে পারে।।।) - তাজুল ইসলাম মুন্না
- আপনার BTCL ফোনের বিল অনলাইন দেখুন - ইনজাম
- অতি সহজ ভাষায় বিবর্তনের ব্যাখ্যা (ডারউইনকে গালি দেবার আগে জানুন তার থিওরী) - হাল্ক
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- । হিজড়া, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার ! - রণদীপম বসু
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- অসাধারণ কিছু জিমেইল ফিচার: জিমেইল গাইড- পর্ব:২ (জিমেইল ল্যাবস) - ইন্ঞ্জিনিয়ার
- পাণিনি'র খোঁজে, গন্ধারের পথে (১) - ম্যাভেরিক
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- সাহায্য-চাই পোস্ট, প্রসঙ্গ: ডিজিটাল ক্যামেরা নির্বাচন - আশরাফ মাহমুদ
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- শিশু সনদ এবং শাহীন, হামিন ও মাহিনাদের কথা - এম হাসান
- সুবিধা বঞ্চিত নাকি অধিকার বঞ্চিত শিশু? আমাদের স্বপ্ন ও বাস্তবতা - আব্দুন নূর তুষার
- গাঙ্গারিডাই এর পথে - সৌম্য
- দৃষ্টি আকর্ষণ করছি - সাহারা তুষার
- মাতৃভাষার মাধ্যমে ধর্মপালন কেন সম্ভব নয়? - জাহিদুর রহমান মাসুদ
- শতবর্ষ আগের ঢাকার চিত্রকর্ম এবং আমার হাফ সেঞ্চুরী - মামুনুর রহমান খাঁন
- একজন হিজড়াও কোন মায়ের সন্তান, সর্বোপরি মানুষ - জাহিদুর রহমান মাসুদ
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া -- ব্লগে বসে বিশ্বভ্রমণ - রাগিব
- বিজয় কী বোর্ডের রহস্য!?!! নিজেই দেখুন - আর আপনার মতামত দিন - বজ্রাহত
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- শাটারের একটি ক্লিক ....(১) - অপরিচিত_আবির
- তিনদিনে পিএইচপি শিখুন (১ম দিন) - মদন
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- প্রসঙ্গ : মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা - অগ্নির
- ফটোগ্রাফির টিফিন টাইম আর আমার শততম পোস্ট - ফয়সাল আকরাম
- টেলিভিশন সাংবাদিকতা ও ব্রডকাস্ট ল’। - থার্ডআই
- সব বাংলা বর্ণ নিয়ে বাক্য -এর উদাহরণ - সিউল রায়হান
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো কিছু সাইট - মাহমুদ সিএসই
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- যারা পিডিএফ ফাইল ওয়ার্ডে ফ্রি কনভার্ট করতে চান ... - ইমন জুবায়ের
- কাগজের খেলনা (বিচ্ছু!!!) - সাদাচোখ
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- মুক্তিযুদ্ধের সময়কার ছবি গুলোর একটা কালেকশান করার চেষ্টা করছি... একটু সাহায্য করবেন?????? - অনির্বান
- ফটোগ্রাফি বিষয়ে কাজে লাগার মতো পাঁচটি সাইট - মিসকল মফিজ
- যারা ফটোগ্রাফি ভালোবাসেন, কোটেশনগুলো তাদের জন্য - হাসান বিপুল
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন - লেখাজোকা শামীম
- বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইব্যুনাল) আইন ১৯৭২ (রাষ্ট্রপতি আদেশ নং-9) - এর অধীনে অভিযুক্তদের তালিকা ( পর্ব ৯)) - এস্কিমো
- সংগীতের পরিভাষা ও সর্ম্পক [৪র্থ পর্ব ] - মোঃ মোয়াজ্জেম হোসেন
- বঙ্গদেশের ফটু রঙ্গ - ১ - কাঙাল মামা
- যে অমূল্য কথাগুলো সব সময় ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করেছে - হাসান বিপুল
- জটিল এক সাউন্ড এডিটর Frooty loops - আরিফ বল্গ
- বাংলাদেশে WiMax এর ভবিষ্যত নিয়ে আমার কিছু ভাবনা ---- এক - নিদ্রালু
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- নবীনদের জন্য - নাদান
- বাংলা জাতির মুদ্রার ইতিহাস - ০০৭৭৭৭৭
- বাংলা, একুশ শুধুই তোমার - নির্বিকার
- MemoriesOnTV দিয়ে ছবি থেকে ডিজিটাল এলবাম তৈরী করুন - jewelosman
- বায়ান্ন সালের পত্রিকা - ঘনাদা
- ই-লাইব্রেরি - ০০৭৭৭৭৭
- পেইড বিজ্ঞাপনে আবারো ইতিহাস বিকৃতির নোংরামিতে মত্ত বিএনপি - এ. এস. এম. রাহাত খান
- এই যুদ্ধাপরাধীকে প্রত্যাখ্যান করুন : দেলোয়ার হোসেন সাঈদী (পিরোজপুর-১) - অমি রহমান পিয়াল
- বংলা সাহিত্যের ইতিহাস।...........৪ - শরীফ উদ্দীন
- ম্যাজিক!!!------একক্ষণ-ই টেরাই করে দেখেন - সুমাইয়া মুনিরা
- কওমি মহিলা মাদ্রাসার অন্দরে… (১) - কাজরী...
- আমাদের আর্কিটেক্ট (1) - 1984
- ডিসপোজেবল মানবীদের কথা- আরেকটি ছবি, আরেকবার ভুলে যাবার পালা!!! - মানবী
- ছবিগুলো দেখুনতো! - বাংলার দাদা
- ধর্ম লিঙ্গাগ্রে ঝুলছে - রাসেল ( ........)
- ছবি ব্লগ : কষ্টার্জিত স্বাধীনতা - গন্ডমূর্খ
- জামাতি দাওয়াতে মওলানার জবাব - অমি রহমান পিয়াল
- অমর একুশে'র ভাষা সৈনিকদের তালিকা - স্বাধীন বাংলা
- ১৯৭১-এ দৈনিক সংগ্রাম (পর্ব-১) - সবাক
- কম্পিউটারের গতি কমার কারন ও গতি বৃদ্ধির কিছু কৌশল [খন্ড- ২] - মোঃ শরিফুল ইসলাম সবুজ
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- '৭১ এ ঢাকা বিশ্ববদ্যালয়ের গনহ্ত্যার দূর্লভ ভিডিও চিত্র। - লারেলাপ্পা
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- ৫০৪ টি ফ্রি বই - রেজা রহমান
চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য?
২৪ শে মে, ২০০৯ সকাল ১১:৪২
চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য?
-মো. আবুল হোসেন
![]()
'চাণক্য' প্রাচীন ভারতের কূটনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নাম। পাঞ্জাব প্রদেশের অন্তর্গত তশীলায় চণক-ঋষির ঔরসে মহামতি চাণক্য খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে জন্মগ্রহণ করেন। চণক-ঋষির পুত্র বলেই তাঁর নাম হয় 'চাণক্য'। তাঁর জন্মগ্রাম 'চানকা' থেকে 'চাণক্য' নাম হয়েছে বলেও অনুমান করা হয়। এছাড়া 'বিষ্ণুগুপ্ত' নামেও তিনি পরিচিত। চাণক্যের বিখ্যাত ছদ্মনাম 'কৌটিল্য'। কুটিলবুদ্ধি পরায়ণ বলে তিনি এ নামে অভিহিত। 'কুটিলা' গোত্রভুক্ত হওয়ার কারণে তাঁর 'কৌটিল্য' নাম হয়েছে বলেও ধারণা করা হয়।
সে সময়ে মগধে 'নন্দবংশ' নামে এক রাজবংশ ছিল। ঐ রাজবংশের শেষ রাজা ছিলেন ধনানন্দ। ধনানন্দের সৎভাই ছিলেন (পিতা মহাপদ্মের ঔরসে দাসী 'মুরা'র গর্ভজাত) চন্দ্রগুপ্ত। রাজা ধনানন্দ প্রজাদের কাছে প্রিয় ছিলেন না। পিতা মহাপদ্মের মৃত্যুর পর তিনি দাসীমাতা মুরা ও সৎভাই চন্দ্রগুপ্তকে রাজ্য থেকে তাড়িয়ে দেন। অপমানিত চন্দ্রগুপ্ত তার ভাই ধনানন্দকে পরাজিত করে মগধের সিংহাসন দখলের চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টায় তিনি ব্যর্থ হন এবং জীবন বাঁচাতে জঙ্গলে গিয়ে নির্বাসিত জীবন-যাপন করতে থাকেন।
মহারাজ ধনানন্দের পিতৃশ্রাদ্ধে পৌরহিত্য করার জন্য একজন ব্রাহ্মণের প্রয়োজন হয়। ব্রাহ্মণ সংগ্রহের দায়িত্ব পড়ে মন্ত্রী শকটার উপর। তিনি চাণক্যকে মহারাজ ধনানন্দের পিতৃশ্রাদ্ধে পৌরহিত্য করার অনুরোধ জানান। সে অনুরোধ অনুযায়ী চাণক্য যথাসময়ে রাজপ্রাসাদে উপস্থিত হয়ে পুরোহিতের আসন গ্রহণ করেন। চাণক্যের চেহারা খুব ভাল ছিল না। পুরোহিতের আসনে কদাকার ব্রাহ্মণ চাণক্যকে দেখে মহারাজ ধনানন্দ ভীষণ ক্রুদ্ধ হন এবং তাকে তিরস্কার করে সেখান থেকে বের হয়ে যেতে বলেন। পণ্ডিত চাণক্য প্রথমে রুষ্ট না হয়ে মহারাজাকে হিতবাক্যে বুঝাতে চেষ্টা করেন। কিন্তু রাজা ধনানন্দ কোন প্রবোধ না মেনে অপর লোক দ্বারা চাণক্যকে যথেষ্ট অপমান করেন। চাণক্য ক্রুদ্ধ হয়ে সেখান থেকে চলে আসেন এবং এই অপমানের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা করেন।
চন্দ্রগুপ্ত যখন বিন্ধানের জঙ্গলে পলাতক ও নির্বাসিত জীবন যাপন করছিলেন, তখন ঘটনাচক্রে ঐ চাণক্যের সাথে তার সাক্ষাত হয়। চন্দ্রগুপ্ত তার সমস্ত কথা চাণক্যের কাছে খুলে বলেন এবং ধনানন্দকে পরাজিত করে মগধের সিংহাসন দখলে চাণক্যের পরামর্শ ও সাহায্য কামনা করেন। চাণক্য ছিলেন প্রখর প্রতিভাধর কুটিলবুদ্ধি-সম্পন্ন পণ্ডিত। চন্দ্রগুপ্ত চাণক্যকে তার গুরু, উপদেষ্টা ও মন্ত্রণাদাতা হিসেবে মেনে নেন। চাণক্যের সক্রিয় সহযোগিতায় চন্দ্রগুপ্ত ক্রমে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন এবং গুরু চাণক্যের সুনিপুণ পরিকল্পনা অনুসারে ধনানন্দকে পরাজিত করে মগধের সিংহাসন দখল করেন। সিংহাসনে আরোহন করার পর মাতা 'মুরা'র নামানুসারে (নন্দবংশের পরিবর্তে) রাজবংশের নামকরণ করেন 'মৌর্যবংশ' এবং পণ্ডিত চাণক্যকে করেন তার রাজ্যের প্রধানমন্ত্রী।
চন্দ্রগুপ্তের গুরু ও প্রধানমন্ত্রী হিসেবে চাণক্য অবলীলায় বিলাসবহুল জীবন কাটাতে পারতেন জাঁকজমকপূর্ণ প্রাসাদে। কিন্তু তিনি তা না করে একটি শ্মশানে কুড়েঘরে সন্ন্যাসীর মত জীবন-যাপন করতেন। গ্রিক দার্শনিক সক্রেটিসের চেহারা যেমন সুন্দর ছিল না, চাণক্যের চেহারাও তেমনি সুন্দর বা আকর্ষণীয় ছিল না। তাছাড়া স্বাস্থ্যেও তিনি ছিলেন দুর্বল। কিন্তু পাণ্ডিত্যে ছিলেন প্রায় সক্রেটিসের সমতুল্য। তিনি বিশ্বাস করতেন 'দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব যাদুতুল্য।' তিনি ছিলেন দক্ষ পরিকল্পনাবিদ, সিদ্ধান্তে অটল এবং পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত কঠোর। ক্ষমতার দৃশ্যপট থেকে দূরে থেকেও তিনি সর্ববিধ পরামর্শ দিয়ে রাজা চন্দ্রগুপ্তকে পরিচালনা করতেন। রাজা চন্দ্রগুপ্তের জীবনে চাণক্য ছিলেন সত্যিকার বন্ধু, দার্শনিক, গুরু এবং স্বর্গীয় দূততুল্য অভিভাবক। শ্মশানে থেকে (রাজ্য পরিচালনার পরামর্শদানের পাশাপাশি) অসংখ্য ভক্তদেরকে নৈতিক ও আর্থ-সামাজিক বিষয়েও তিনি জ্ঞানদান করতেন।
চাণক্যের অর্থবিষয়ক জ্ঞানের সংকলন হচ্ছে অর্থশাস্ত্র, যা 'চাণক্যের অর্থশাস্ত্র' নামে পরিচিত একটি কালোত্তীর্ণ গ্রন্থ। এ শাস্ত্রে আছে শাসকের উদ্দেশ্যে পরামর্শ, প্রজাদের নিরাপত্তা, কল্যাণ ও জীবনমান উন্নতকরার কৌশল। চাণক্য তার অর্থশাস্ত্রে রাজাকে এভাবে পরামর্শ দিয়েছেন- 'যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, তাকে সিংহাসনচ্যুত করা উচিত।' 'সকল উদ্যোগ নির্ভর করে অর্থের উপর। সে জন্য সবচেয়ে অধিক মনোযোগ দেওয়া উচিত খাজাঞ্চিখানার দিকে। তহবিল তসরুপ বা অর্থ আত্মসাতের চল্লিশটি পদ্ধতি আছে। জিহ্বার ডগায় বিষ রেখে যেমন মধুর আস্বাদন করা সম্ভব নয়, তেমনি কোন রাজকর্মচারীর পক্ষে রাজার রাজস্বের সামান্য পরিমাণ না-খেয়ে ফেলার ঘটনা অসম্ভব ব্যাপার। পানির নিচের মাছের গতিবিধি বোঝা যেমন অসম্ভব, রাজকর্মচারীর তহবিল তসরুপ বোঝাও তেমনি অসম্ভব। আকাশের অতি উঁচুতেও পাখির উড্ডয়ন দেখা সম্ভব, কিন্তু রাজকর্মচারীর গোপন কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত হওয়া অসম্ভব।' চাণক্যের পরামর্শ ও নির্দেশনাগুলি শুধু রাজ্যশাসনের ক্ষেত্রে নয়, এ যুগের বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা ও সম্প্রসারণের ক্ষেত্রেও প্রযোজ্য। তিনিই অর্থশাস্ত্রের প্রথম প্রবক্তা বলে অভিহিত। চাণক্যের অর্থশাস্ত্র উপবেদের অন্তর্ভুক্ত।
এই বিজ্ঞ ও বাস্তবজ্ঞান-সম্পন্ন পণ্ডিতের সমাজ, সংসার, ধর্ম, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি সম্পর্কিত নীতিকথাগুলি (আজ আড়াই হাজার বছর পরেও) গুরুত্ব হারিয়ে ফেলেনি। আজও তা 'চাণক্য-শ্লোক' নামে ছড়িয়ে আছে সর্বত্র। কথাগুলি যে চাণক্যের তা হয়তো আমরা অনেকেই জানি না, অথচ কথাগুলি আমাদের খুবই পরিচিত। চাণক্যের এমন কিছু শ্লোক নিচে উল্লেখ করা হল-
১. অতি পরিচয়ে দোষ আর ঢাকা থাকে না।
২. অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়। উত্তমেরা শুধু মান চায়। মানই মহতের ধন।
৩. অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না, হাতা যেমন রন্ধন-রস জানে না।
৪. অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না, মলয়-পর্বতের সংসর্গে বাঁশ চন্দনে পরিণত হয় না।
৫. অবহেলায় কর্মনাশ হয়, যথেচ্ছ ভোজনে কুলনাশ হয়, যাচ্ঞায় সম্মান-নাশ হয়, দারিদ্র্যে বুদ্ধিনাশ হয়।
৬. অভ্যাসহীন বিদ্যা, অজীর্ণে ভোজন, দরিদ্রের সভায় বা মজলিশে কালক্ষেপ এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য।
৭. অহংকারের মত শত্রু নেই।
৮. আকাশে উড়ন্ত পাখির গতিও জানা যায়, কিন্তু প্রচ্ছন্নপ্রকৃতি-কর্মীর গতিবিধি জানা সম্ভব নয়।
৯. আদর দেওয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেওয়া নয়।
১০. আপদের নিশ্চিত পথ হল ইন্দ্রিয়গুলির অসংযম, তাদের জয় করা হল সম্পদের পথ, যার যেটি ঈপ্সিত সে সেই পথেই যায়।
১১. আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভাল কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত।
১২. ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয়।
১৩. উপায়জ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজসাধ্য।
১৪. উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে, সে-ই প্রকৃত বন্ধু।
১৫. ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে।
১৬. একটি দোষ বহু গুণকেও গ্রাস করে।
১৭. একটি কুবৃক্ষের কোটরের আগুন থেকে যেমন সমস্ত বন ভস্মীভূত হয়, তেমনি একটি কুপুত্রের দ্বারাও বংশ দগ্ধ হয়।
১৮. একটিমাত্র পুষ্পিত সুগন্ধ বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, তেমনি একটি সুপুত্রের দ্বারা সমস্ত কুল ধন্য হয়।
১৯. একশত মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র বরং ভাল। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না।
২০. কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর।
২১. খেয়ে যার হজম হয়, ব্যাধি তার দূরে রয়।
২২. গুণবানকে আশ্রয় দিলে নির্গুণও গুণী হয়।
২৩. গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না। নীচকুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, তবে দেবতারাও তাঁকে সম্মান করেন।
২৪. গুরু শিষ্যকে যদি একটি অক্ষরও শিক্ষা দেন, তবে পৃথিবীতে এমন কোনও জিনিস নেই, যা দিয়ে সেই শিষ্য গুরুর ঋণ শোধ করতে পারে।
২৫. গৃহে যার মা নেই, স্ত্রী যার দুর্মুখ তার বনে যাওয়াই ভাল, কারণ তার কাছে বন আর গৃহে কোনও তফাৎ নেই।
২৬. চন্দন তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষু নিষ্পিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না, যে সদ্বংশজাত অবস্থা বিপর্যয়েও সে চরিত্রগুণ ত্যাগ করে না।
২৭. তিনটি বিষয়ে সন্তোষ বিধেয়: নিজের পত্নীতে, ভোজনে এবং ধনে। কিন্তু অধ্যয়ন, জপ, আর দান এই তিন বিষয়ে যেন কোনও সন্তোষ না থাকে।
২৮. দারিদ্র্য, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ- সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল।
২৯. দুর্জনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে। অহোরাত্র পুণ্য করবে, সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে।
৩০.দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল।
৩১.দুষ্টা স্ত্রী, প্রবঞ্চক বন্ধু, দুর্মুখ ভৃত্য এবং সসর্প-গৃহে বাস মৃত্যুর দ্বার, এ-বিষয়ে সংশয় নেই।
৩২. ধর্মের চেয়ে ব্যবহারই বড়।
৩৩. নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না, নিমগাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনও মধুর হয় না।
৩৪. পরস্ত্রীকে যে মায়ের মত দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মত মনে করে, সে-ই যথার্থ জ্ঞানী।
৩৫. পাপীরা বিক্ষোভের ভয় করে না।
৩৬. পাঁচ বছর বয়স অবধি পুত্রদের লালন করবে, দশ বছর অবধি তাদের চালনা করবে, ষোল বছরে পড়লে তাদের সঙ্গে বন্ধুর মত আচরণ করবে।
৩৭. পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান।
৩৮. পুত্রকে যাঁরা পড়ান না, সেই পিতামাতা তার শত্রু। হাঁসদের মধ্যে বক যেমন শোভা পায় না, সভার মধ্যে সেই মূর্খও তেমনি শোভা পায় না।
৩৯. বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়।
৪০. বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য।
৪১. বিদ্যাবত্তা ও রাজপদ এ-দুটি কখনও সমান হয় না। রাজা কেবল নিজদেশেই সমাদৃত, বিদ্বান সর্বত্র সমাদৃত।
৪২. বিদ্যা ব্যতীত জীবন ব্যর্থ, কুকুরের লেজ যেমন ব্যর্থ, তা দিয়ে সে গুহ্য-অঙ্গও গোপন করতে পারে না, মশাও তাড়াতে পারে না।
৪৩. বিদ্যাভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে, মণিভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয়?
৪৪. বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই। সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই।
৪৫. বিনয়ই সকলের ভূষণ।
৪৬. বিষ থেকেও অমৃত আহরণ করা চলে, মলাদি থেকেও স্বর্ণ আহরণ করা যায়, নীচজাতি থেকেও বিদ্যা আহরণ করা যায়, নীচকুল থেকেও স্ত্রীরত্ন গ্রহণ করা যায়।
৪৭. ভোগবাসনায় বুদ্ধি আচ্ছন্ন হয়।
৪৮. মিত ভোজনেই স্বাস্থ্যলাভ হয়।
৪৯. যশবানের বিনাশ নেই।
৫০. যাঁরা রূপযৌবনসম্পন্ন এবং উচ্চকুলজাত হয়েও বিদ্যাহীন, তাঁরা সুবাসহীন পলাশ ফুলের মত বেমানান।
৫১. যে অলস, অলব্ধ-লাভ তার হয় না।
৫২. যে গাভি দুধ দেয় না, গর্ভ ধারণও করে না, সে গাভি দিয়ে কী হবে! যে বিদ্বান ও ভক্তিমান নয়, সে পুত্র দিয়ে কী হবে!
৫৩. রাতের ভূষণ চাঁদ, নারীর ভূষণ পতি, পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ।
৫৪. শাস্ত্র অনন্ত, বিদ্যাও প্রচুর। সময় অল্প অথচ বিঘ্ন অনেক। তাই যা সারভূত তারই চর্চা করা উচিত। হাঁস যেমন জল-মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকুই তুলে নেয়, তেমনি।
৫৫. সত্যনিষ্ঠ লোকের অপ্রাপ্য কিছুই নাই।
৫৬. সত্যবাক্য দুর্লভ, হিতকারী-পুত্র দুর্লভ, সমমনস্কা-পত্নী দুর্লভ, প্রিয়স্বজনও তেমনি দুর্লভ।
৫৭. সাপ নিষ্ঠুর খলও নিষ্ঠুর, কিন্তু সাপের চেয়ে খল বেশি নিষ্ঠুর। সাপকে মন্ত্র বা ওষধি দিয়ে বশ করা যায়, কিন্তু খলকে কে বশ করতে পারে?
৫৮. সুবেশভূষিত মূর্খকে দূর থেকেই দেখতে ভাল, যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা, কথা বললেই মূর্খতা প্রকাশ পায়।
৫৯. হাতি থেকে একহাজার হাত দূরে, ঘোড়া থেকে একশ হাত দূরে, শৃঙ্গধারী প্রাণী থেকে দশহাত দূরে থাকবে। অনুরূপ দুর্জনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চাণক্য-শ্লোক : কে ছিলেন চাণক্য ;
প্রকাশ করা হয়েছে: চাণক্য শ্লোক বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নকীবুল বারী বলেছেন:
সত্যবাক্য দুর্লভ, হিতকারী-পুত্র দুর্লভ, সমমনস্কা-পত্নী দুর্লভ, প্রিয়স্বজনও তেমনি দুর্লভঅনেক চমৎকার পোষ্ট
অনেক অনেক ধন্যবাদ............................
সুব্রত কুমার সরকার বলেছেন:
চাণক্যের নাম শুনেছি; কিন্তু জানতাম না।
চমৎকার একটি পোস্ট। +
লাল পাখা বলেছেন:
আগে প্রিয়তে রাখলাম।
এর পর পড়া শুরু করি।
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:
চাণক্যের শ্লোক আমার ভাললাগে। আমার ভাললাগাকে আপনাদের
সাথে শেয়ার করার জন্য এই পোস্ট।
@ লাল পাখা, নকীবুল বারী, সুব্রত কুমার সরকার,
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
জাগরূ৪৯ বলেছেন:
'সকল উদ্যোগ নির্ভর করে অর্থের উপর। সে জন্য সবচেয়ে অধিক মনোযোগ দেওয়া উচিত খাজাঞ্চিখানার দিকে। তহবিল তসরুপ বা অর্থ আত্মসাতের চল্লিশটি পদ্ধতি আছে। জিহ্বার ডগায় বিষ রেখে যেমন মধুর আস্বাদন করা সম্ভব নয়, তেমনি কোন রাজকর্মচারীর পক্ষে রাজার রাজস্বের সামান্য পরিমাণ না-খেয়ে ফেলার ঘটনা অসম্ভব ব্যাপার। পানির নিচের মাছের গতিবিধি বোঝা যেমন অসম্ভব, রাজকর্মচারীর তহবিল তসরুপ বোঝাও তেমনি অসম্ভব। আকাশের অতি উঁচুতেও পাখির উড্ডয়ন দেখা সম্ভব, কিন্তু রাজকর্মচারীর গোপন কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত হওয়া অসম্ভব।"
চাণক্য মালটা ত্রীকাল দেখতে পারছিলেন।
লেখক বলেছেন:
চাণক্য মালটা ত্রীকাল দেখতে পারছিলেন। ![]()
নুভান বলেছেন:
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
জাগরূ৪৯ বলেছেন:
আমি কই কি আর আমার সারেন্গী কয় কি! চাণক্য আমাগো এখনকার বাংলাদেশ দেখছিলেন, আমি এইটা কইছি, বুচ্ছেন শোভাদি?
তবে, যতদুর জানি ক্ষমতার স্বার্থে ভাল-খারাপ সব কাজকেই তিনি বৈধতা দিয়েছিলেন।
এজন্য চাণক্যনীতি/ কৈটিল্যশাস্ত্রকে একটু ঋনাত্মক ভাবেই দেখা হয়ে থাকে!
লেখক বলেছেন:
'কৈটিল্য' নয় 'কৌটিল্য'
ধন্যবাদ আপনাকে।
অপু২৮৩৮ বলেছেন:
অসাধারণ
লেখক বলেছেন:
খুশি হলাম
। ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়।
রোডায়া বলেছেন:
ভালো৷
লেখক বলেছেন:
![]()
ঊননের মুখ থেকে বলছি বলেছেন:
ধন্যবাদ আপনপাকে আপনি উল্লেখ করেছেন চাণক্য-এর অর্থশাস্ত্র তথা তহবিল তসরুপ বা অর্থ আত্মসাতের চল্লিশটি পদ্ধতি আছে র্পযয়ক্রমে জানালে খুশি হব।
লেখক বলেছেন:
চাণক্য বলেছেন: '.....তহবিল তসরুপ বা অর্থ আত্মসাতের চল্লিশটি পদ্ধতি আছে। .......'
আপনার মত আমারও জানার বড় ইচ্ছে এ চল্লিশটি পদ্ধতি। দুঃখিত সাহায্য করতে না পারার জন্য।
পাপী বলেছেন:
প্রিয়তে গেল।
লেখক বলেছেন:
চাণক্য, মাণিক্য, গণ, বেণু, বীণা, কন্কণ, কণিকা।
ণ-ত্ববিধান: স্বভাবতই 'ণ' হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
সারিয়া তাসনিম বলেছেন:
ইদানিং লগ ইন না করে চুপচাপ পোস্ট পড়ি। কিন্তু এই পোস্টে মন্তব্য না করে পারলাম না।
প্রিয়তে রাখলাম।
অনেক ভালো লাগলো
লেখক বলেছেন:
পুলকিত।
অনেক অনেক ধন্যবাদ।
জাগরূ৪৯ বলেছেন:
লেখক বলেছেন:
চাণক্য বলেছেন: '.....তহবিল তসরুপ বা অর্থ আত্মসাতের চল্লিশটি পদ্ধতি আছে। .......'
আপনার মত আমারও জানার বড় ইচ্ছে এ চল্লিশটি পদ্ধতি। দুঃখিত সাহায্য করতে না পারার জন্য।
আমাগো এখনকার বাংলাদেশে চল্লিশ+চল্লিশ =আশিটা পদ্ধতি জারি আছে, আপনে দশটা সরকারি প্রযেক্ট এ উকি দিয়া দ্যাখেন।
লেখক বলেছেন:
যথার্থই বলেছেন। + ![]()
শয়তান বলেছেন:
চমৎকার লাগলো ।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
হাসতে হাসতে পরে গেলাম বলেছেন:
চানক্য আমার জন্য কি বইল্যা গেলো?
লেখক বলেছেন:
চাণক্য বলেছেন:
খেয়ে যার হজম হয়,
ব্যাধি তার দূরে রয়।
চাণক্য বলেছেন:
সকল মন্তব্যকারি বালক বালিকাগনকে ধন্যবাদ। শান্তিতে থাক এই আশীর্বাদ করি।
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন:
পথে নেমেছি; পথই আমায় পথ দেখাবে।
লেখক বলেছেন: কেমন আছেন দাদা? নানান ব্যস্ততায় অনেক দিন ব্লগে আসি না।
জী আমার, তবে আশুতোষ স্যার সাহায্য করেছেন।
ভাললাগার জন্য খুবই ভাল লাগছে।
অনেক অনেক ধন্যবাদ।
মুভি পাগল বলেছেন:
চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণবেণু বীণা কঙ্কণ কণিকা
কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণী গণিকা
লেখক বলেছেন:
ণ-ত্ববিধান: স্বভাবতই 'ণ' হয়।
দীপান্বিতা বলেছেন:
খুব ভাল লাগল...... শ্লোক গুলো আবার ভাল করে পড়তে হবে...অনেকদিন আগে টিভিতে দেখা সেই চন্দ্রপ্রকাশ দ্বিভেদীর ‘চাণক্য’ সিরিয়ালের কথা মনে পড়ল ....
হোসেন মনসুর বলেছেন:
+++
ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বলেছেন:
++++++++++++ , প্রিয়তে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















আগে প্রিয়তে রাখলাম।
এর পর পড়া শুরু করি।