রাজার নাম মনে নেই । তবে ঘটনাটা মনে আছে । রাজার রাজ্যে এক ঝগড়াটে বুড়ি বাস করতো । কেউ তাকে ঝগড়াতো দুরের কথা সাধারন কথাও বলতে পারতোনা । সবশেষে রাজা বুড়িকে তার রাজ্যের শেষ সীমানায় একটি বাগানে নির্বসনে পাঠালেন ।
রাজার ছিল এক রূপসী মেয়ে । ঘোষনা দেয়া হল - যে বুড়িকে হারাতে পারবে তার সাথেই বিয়ে হবে রাজকুমারীর । বহু রাজকুমার এলো এবং ব্যর্থ হল ।
অবশেষে এক সাধারন যুবক রাজার অনুমতি নিয়ে বুড়ির বাগানে গেল । বুড়ি তার সকল শক্তি দিয়ে ঝগড়া শুরু করল ।
----কিন্তু যুবক মূখে কিছুই বলল না । সে তার হাতে শুধু মাত্র একটি লাল মরিচ ধরে রাখল এবং বুড়ির সামনে দেখিয়ে যেতে থাকল । ---------অবশেষে বুড়ি পরাজয় মেনে নিজের কুঠিরে প্রবেশ করে দরজা বন্ধ করে রাগে ক্ষোভে জ্বলতে লাগল ।
যুবকের সাথেই রাজকুমারীর বিয়ে হল । যুবকের জয় হল ।
--গল্পটা ব্লগের সেই ব্লগারদের জন্য যারা যুক্তি নির্ভর ভাষা ব্যবহার না করে অন্যদেরকে গালি গালাজ করে নিজেদের খেদ মিটাতে চায় । ------তাদের জন্য রইল "একটি লাল মরিচ" ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


