ইন্ডিয়া আঠা আবিষ্কার করে ফেলেছে৷
১৬ ই অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৭
ভারত অত্যন্ত শক্তিশালী আঠা আবিষ্কার করেছে৷ গেছো ব্যাংর থাবা থেকে সম্প্রতি ভারতের গবেষকরা এক ধরনের অতি শক্তিশালী এবং বারবার ব্যবহারযোগ্য আঠা আবিষ্কার করেছেন।
ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক যুক্তরাষ্ট্রের সর্বশেষ "বিজ্ঞান" ম্যাগাজিনে প্রকাশিত এক প্রবন্ধে বলেছেন, সাধারণ আঠা টেনে ছিড়ে ফেলার সময় সংশ্লিষ্ট দ্রব্যের গা থেকে আপনা আপনি ধূলি জাতীয় জিনিসে পরিণত হয়ে পড়ে যায়। আঠার কার্যকারিতা সঙ্গে সঙ্গে লোপ পায়। কিন্তু "গেছো ব্যাংর থাবার মশৃণ হস্তু রেখা" রয়েছে বলে আঠার শক্তির দুবর্লতা এড়ানো সম্ভব হয়। জানা গেছে গেছো ব্যাংএর থাবার ওপর গবেষণা করে আবিষ্কৃত এই নতুন ধরনের আঠার শক্তি আগের সাধারণ আঠার শক্তির চাইতে ৩০ গুণ বেশি। উপরন্তু এ ধরনের আঠা বারবার ব্যবহার করা ও যায়।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বান্দর মিঞা বলেছেন:
বান্দরের থাবা হইতে কিছু আবিস্কার অয় নাই?
ঠোঁটফাটা ব্লগার বলেছেন:
ভাল কথা। আমাদের প্রতিবেশি দেশটি দিনে দিনে কত কি করে যাচ্ছে, নিজেদের জ্ঞান বিজ্ঞানকে উত্তোরোত্তর উন্নতই করে যাচ্ছে, কিন্তু আমরা পড়ে আছি অনেক পেছনে! ওদের কাছ থেকে শিক্ষা নেয়া উচিত।৫
ঝড়ো হাওয়া বলেছেন:
হুম !
কালপুরুষ বলেছেন:
কাঁঠালের আঠারে টেক্কা দিতে আইতেছে মনে লয়। তয় পারবো না। জাতীয় ফলের জাতীয় আঠা। ঐ আঠা যদি আমাগো কাঁঠালের আঠার লগে ভাঁজ খায় তয় কইবো ছাইড়ে দে মা কাইন্দা বাঁচি। বাঙালীরা তেল মারতে গেলেও আঠার মতো লাইগা থাকে জাতীয় আঠার গুনে।
মদন বলেছেন:
৫
একে ৪৭ বলেছেন:
আহারে গেছো ব্যাং তোর দুঃখ্যে পরান ফাইট্যা যায়
রাগিব বলেছেন:
গেছো ব্যাঙ কি কুনো ব্যাঙ, নাকি সোনা ব্যাঙ? কলেজে ডিটেইলস পড়েছিলাম, কিন্তু এখন আর মনে নেই ... এমনিতেই ব্যাঙ এর ঠ্যাঙের লোভে দেশের সব ব্যাঙ উজাড় হতে বসেছে, তার উপরে আঠা আবিষ্কার ব্যাঙদের জন্য খারাপই হবে।
কেএসআমীন বলেছেন:
আপনি সত্যবাদী তো? এতো গেছো ব্যাঙ কোথায় পাইবো, আল্লাহ মালুম। পরিবেশবাদীদের দৃষ্টি আকর্ষন করছি।
রাগিব বলেছেন:
@কম্পিউটার গুরু - কি যে বলেন গুরু!! খাওয়া দাওয়ার রাজা ফরাসীরাইতো এইটা বিশাল ভাব নিয়ে খায়! আর চীনারাও। !@@!1934711 !@@!1934712 !@@!1934713
হমপগ্র বলেছেন:
ফেভিকল এর ব্যাবসা মাইর যাইব তো। ৫!
মুনিয়া বলেছেন:
ইন্টারেস্টিং নিউজ...
শামনগড় বলেছেন:
ব্যাংগের পিছনের পা দুইটা কচি মুরগির রানের মত টেস্টি!!!!!!! হি হি!! বহুত মজা আ রা হা!!
শামনগড় বলেছেন:
মুরগির মাসল সমেত পদ!!!
শামনগড় বলেছেন:
তবে সকল ব্যংগ খাইতে যাইয়ো না। শুধু সোনা ব্যাং খাইয়ো। হি হি!!
মনের কথা বলেছেন:
ছোটবেলায় বর্ষার দিনে মাঠে নেমে যেতাম। ব্যাঙের ঠ্যাঙ একদম বাচ্চা মুরগীর মত লাগে। খেয়ে দেখতে পারেন।
তানজিলা হক বলেছেন:
ভাই এ আঠা সংগ্রহ করে ব্লগারদের চেয়ারে লাগিয়ে দিন তাহলে তারা আর উঠবে না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















