আমার প্রিয় পোস্ট

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

বাঁধ ভাঙ্গার আওয়াজে আমার অভিজ্ঞতা ও লজ্জার মাথা খাওয়া

২৩ শে জুলাই, ২০০৭ রাত ১২:৫৭

শেয়ারঃ
0 0 0

বাঁধ ভাঙ্গার আওয়াজে (http://www.somewhereinblog.net) আমার আগমন বছরাধিককাল। ২০০৬ সালের প্রথম দিকে ব্লগের একজন সদস্যের আহবানে আমি রেজিস্ট্রেশন করি। কিন্তু সময়ের অভাব এবং বাংলা টাইপ করার দুর্বলতার কারনে লিখা পোস্ট করা হয়ে ঊঠেনি। এই ব্লগে আমার লিখালিখি শুরু মাস খানেক হলো (প্রথম পোস্ট – ২৩ জুন, ২০০৭)।

আমাকে যখন প্রথম আহবান জানানো হয় তখন আমি খুবই আগ্রহী হয়ে এতে যোগ দিয়েছিলাম। প্রথম প্রথম বেশ আগ্রহ নিয়ে লিখাগুলো পড়তাম। সেখানে বিভিন্ন মতের লিখা ছিল। কিন্তু লেখকদের মধ্যে ছিল পারস্পরিক শ্রদ্ধাবোধ। ফলে পরস্পরের বিরোধীতা ছিল যুক্তি ও বুদ্ধিবৃত্তিক লিখার মধ্যেই সীমাবদ্ধ। স্বাভাবিকভাবেই পড়ায় আনন্দ পেতাম এবং বাংলাদেশ নিয়ে উত্‌সাহ পেতাম এই ভেবে যে, দেশীয় রাজনীতিতে পরমত অসহিষ্ণুতার যে ধারা বিদ্যমান এবং তাকে গায়ের জোরে বন্ধ করে দেয়ার যে প্রবণতা তার পরিবর্তে এখানে রয়েছে যুক্তি ও বুদ্ধির যুদ্ধ যা আমাদের অসুস্থ্ ও বিভেদের রাজনীতি থেকে বের করে এনে সুস্থতা, একতা, উন্নয়ন ও ঐক্যের ধারায় শামিল করার রাস্তা দেখাবে।

মাঝখানে অনেকদিন আমার “বাঁধ ভাঙ্গার আওয়াজে” আসা হয়নি। মে মাসের শেষের দিকে আমরা এখানে লিখা বিষয়ক এক কর্মশালার আয়োজন করি। নিঊ ইয়র্ক থেকে প্রকাশিত নতুন একটি বাংলা সাপ্তাহিক পত্রিকার জন্য প্রতিবেদক ও বিভিন্ন বিষয়ে লেখক সৃষ্টি ছিল উদ্দেশ্য। নবীণ প্রবীণ মিলিয়ে প্রায় ৩০ জন এতে অংশগ্রহন করেন। বর্তমান সময়ে লিখার বিভিন্ন সুযোগ ও উপকরণ নিয়ে আমার একটা আলোচনা ছিল এতে। ঐ আলোচনায় আমি ব্লগ (Web Log) লিখার ব্যাপারেও কথা বলি, এবং প্রসঙ্গক্রমে বাংলা ব্লগ হিসেবে “বাঁধ ভাঙ্গার আওয়াজ” এর কথাও বলি। কয়েকজন অংশগ্রহনকারী বাঁধ ভাঙ্গার আওয়াজের ওয়েব ঠিকানাও লিখে নিয়ে যান, বেশ উত্‌সাহভরে।

যেহেতু অনেকলোককে ঠিকানা দিলাম তাই বাসায় এসে অনেকদিন পর আবার বাঁধ ভাঙ্গার আওয়াজে ঢুকলাম। কিন্তু ঢুকেই চক্ষু চড়কগাছ। একি দেখছি? এই ব্লগের সাথেতো আমার পরিচয় নেই। ব্লগে যে ধরণের লিখা থাকা উচিত তার কিছুই নেই। পরিচিত ব্লগারদের অনেকেই নেই। অশ্লীল ভাষা, ছবি, গালাগালি, খারাপ উপনামে ডাকা (name-calling), ইত্যাদিতে “বাঁধ ভাঙ্গার আওয়াজ” সয়লাব। আমি তখন লজ্জায় মরে যাচ্ছি ভেতরে ভেতরে। ভাবছিলাম কেন দিলাম এই ব্লগের ঠিকানা পরিচিতজনদের, যাদের অনেকেই মুরুব্বী শ্রেণীর।

তারপর কিছু সময় গেল। ব্লগের সুস্থতা ফিরিয়ে আনতে অনেক চিত্‌কার চেঁচামেচির পর কর্তৃপক্ষ কিছু নিয়মকানুন ঘোষণা করলেন, যদিও শুরুতেই কিন্তু কিছু নিয়ম-কানুন ছিল। কিন্তু আমার মনে হয় কর্তৃপক্ষ তাদের নীতিমালা প্রয়োগে এখনো অনেক উদারতার প্রমাণ দিচ্ছেন, যা নেহায়েতই জরুরী। অন্যদিকে কিছু লোক এ উদারতার সুযোগ নিয়ে এখনো ব্লগের অপব্যবহার করে যাচ্ছেন। আমার মনে হয় এই ব্লগটি ইন্টারেক্টিভ হওয়ায় শুধূমাত্র অন্যদের মনোযোগ আকর্ষণের জন্যই ব্লগে লিখার যে রীতি (style) তার কোন তোয়াক্কা না করেই যথেচ্ছ লিখে যান কিছু ব্লগার। আমার মনে হয় এদের ইংরেজীতে বিদ্যমান ব্লগগুলো একটু ভ্রমন করা দরকার।

বিরুদ্ধবাদীদের মুকাবেলার ক্ষেত্রেই সবচেয়ে বেশী দুরাচার করেছেন কিছু ব্লগার। তাঁরা তাঁদের বিরোধীদের বুদ্ধিবৃত্তিক মুকাবেলায় ব্যর্থ হয়ে এমনসব পদ্ধতির আশ্রয় নিয়েছেন যা শুধু তাঁদের বুদ্ধিবৃত্তিক দেউলিয়াপনারই (intellectual bankruptcy) প্রকাশ ঘটিয়েছে।

আমি এখানে কোন বিশেষ রাজনৈতিক দলকে উচ্চে তুলে ধরিনা (do not promote); আবার শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কোন দলের বিরোধিতাও করিনা। যদি কখনো আমার কোন লিখায় কোন দলের সমালোচনা থাকে তবে তা হবে বুদ্ধিবৃত্তিকভাবে তাদের বিশেষ কর্মের সমালোচনা। কিন্তু বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্বের শিকার কিছু মানুষ এগুলোকে সহ্য করতে পারেননা।

আমার নীচের লিখাটার গোটা দুয়েক মন্তব্যে তাদের এই বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্বের সাক্ষর পাবেন।

মানুষ ও জানোয়ারের পার্থক্য

আমার আশা থাকবে কর্তৃপক্ষ তাদের নিয়মনীতি প্রয়োগে আরো যত্নবান হবেন, যাতে করে সব মানুষকে আমরা এই ব্লগে আহবান জানাতে পারি এবং এজন্য লজ্জায় না পড়ি।

 

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৭ রাত ১২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ১:১০
আশরাফ রহমান বলেছেন: আপনি পরামর্শ দিয়েছেন বিকৃত রুচি ব্লগারদের ইংরেজী ব্লগসাইটগুলো ঘুরে দেখতে। তবে আমার মনে হয় তারা সব সাইটই ঘুরে দেখেন। কিন্তু বাঁধ ভাঙ্গার আওয়াজকে তারা আবর্জনা ফেলার স্থান হিসেবেই বেছে নিয়েছেন। এই ব্লগাররাই যখন সচলায়তনে লিখেন তখন তাদের ভাষায় নোংরামী কিংবা ব্যক্তিগত আক্রমন দেখা যায় না কিন্তু এখানে এলেই তারা তাদের মুখোশ খুলে দেন। গতকালও দেখলাম এক ব্লগার এখানে যা ইচ্ছে লেখার ঘোষনা দিলেন। অথচ কয়েকদিন আগে তিনি ঘোষনা দিয়ে ব্লগ ছেড়ে চলেও গেছেন।
আমরা আশা করব কর্তৃপক্ষ আরো কঠোর হবেন। তা না হলে সাইটটির ব্যাপারে মানুষের আগ্রহ দিন দিন কমে আসবে।
২. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ১:১৮
চক্র বলেছেন: কি আর করবেন। আমি আপনি সবাই শেষ পর্যন্ত জানোয়ার। ভালো ব্যবহার কই পাইবেন?
৩. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ১:১৯
চক্র বলেছেন: ভুলে গেছিলাম। ১ দিসি।
৪. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ১:৩৬
আবূসামীহা বলেছেন: আপনি (চক্র) যে এক দেওয়ার মত উদারতা দেখাতে পেরেছেন সেজন্য আপনাকে ৫।
৫. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ১:৫০
এস্কিমো বলেছেন: আমিও আছি, চক্র।

জনাব আবুসমীহা - আপনি লজ্জা পাচ্ছেন কেন? হয়তো ব্লগের মালিকদের এটাই চাওয়া।
১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: লজ্জা পেয়েছি এজন্য যে ব্লগটাকে যাদেরকে রিকমেন্ড করেছি তাদের মধ্যে আমার ছোট ভাইয়ের বয়সী মানুষ যেমন ছিলেন তেমনি ছিলেন চাচার বয়সী কিছু মানুষ যারা আমার প্রতি সুধারণা পোষণ করেন; তারা এখন এসে এসব অশ্লীলতার বহর দেখে আমার প্রতি সে সুধারণাটা হারাবেন, এই ভয়ে।

৬. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ২:০৪
হাসিব বলেছেন: >>বিরুদ্ধবাদীদের মুকাবেলার ক্ষেত্রেই সবচেয়ে বেশী দুরাচার করেছেন কিছু ব্লগার
৭. ২৩ শে জুলাই, ২০০৭ রাত ২:০৬
হাসিব বলেছেন: কিচু নাম বলেন । আমি পাইছি কতগুলা ।
৮. ২৩ শে জুলাই, ২০০৭ সকাল ৯:০৫
অঃরঃপিঃ বলেছেন: লন যাইগা, থাইক্যা কি হইব
৯. ২৮ শে জুলাই, ২০০৭ সকাল ১০:১৭
ফজলে এলাহি বলেছেন: আবূসামীহা,
পোষ্টটা চোখ এড়িয়ে গিয়েছিল অথবা আমি তখন থাকিনি।
আপনার ভাবনা এবং দৃষ্টিকোণ যথার্থ। আগেও বিতর্ক হতো কিন্তু এখনকার মত এত নিকৃষ্টভাবে নয়।
খুব বেশী কিন্তু নয়, কার বক্তব্যে যেন শুনেছিলাম কাব্যানুবাদ- "ফুলবাগানকে ধ্বংস করার জন্য দু'একটা হুতুমই যথেষ্ট হয়"।
তথাপি বলবো, পিছিয়ে যাবার কোন কারণ নেই। যেমন আপনার ফুলের বাগানকে কেউ বার বার ধ্বংস করার পরও আপনি আবারো মনোযোগ দেন ফুল ফোটানোতে। তাই আশা করবো।
১০. ১২ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৩৭
নাবিক বলেছেন: আমরো আশা থাকবে কর্তৃপক্ষ তাদের নিয়মনীতি প্রয়োগে আরো যত্নবান হবেন, যাতে করে সব মানুষকে আমরা এই ব্লগে আহবান জানাতে পারি এবং এজন্য লজ্জায় না পড়ি।
১২. ১২ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০০
বিবেক সত্যি বলেছেন:


২৩ শে জুলাই, ২০০৭ এর পোষ্ট...

 

মোট সময় লেগেছে ০.৯৬৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার ব্লগে এখন থেকে শুধু প্রাসঙ্গিক মন্তব্যকে স্বাগত জানানো হবে। কেউ মন্তব্য করতে চাইলে লেখার বিষয় সম্পর্কে করবেন। অহেতুক ও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ