আমার প্রিয় পোস্ট
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- ধুমপায়ীরা আসলে কি খান? - ছায়ার আলো
- @ নবী-রাসূলদের সাথে তাঁদের জাতির লোকদের বিবাদ-সংঘাতের মূল বিষয়: তাওহীদ বা একত্ববাদ(২) - ফজলে এলাহি
- নারী নির্যাতন : একটি দুঃখজনক বাস্তবতা - আশরাফ রহমান
- ইসলামি উত্তারাধিকার আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা - আওরঙ্গজেব
- নবীজি সা: অমর্যাদাকারীরা কেন মানবতার শত্রু - মাহিরাহি
- তুমি যে তোমারই তুলনা (উৎসর্গ - ইসলামের এক বীর সৈনিককে) - উম্মু আবদুল্লাহ
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- জ্বিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত ও করণীয় @ ড.যাকারিয়া - ফজলে এলাহি
- একটি ছোট্ট পরিবার আর এক বখাটের কাহিনী। - মাহিরাহি
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- এই আমার দেশ! বাংলাদেশ - প্রশ্নোত্তর
- যুদ্ধাপরাধ কি, কারা যুদ্ধাপরাধী? - আবূসামীহা
- ৬৬ জালান সেনতোসা ... (পর্বঃ ৩) - আইরিন সুলতানা
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- @তাওহীদুর্ রুবুবিয়্যাহর তাৎপর্য অনুধাবন (এক) - ফজলে এলাহি
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ভুলতে পারি না সেই ২৮ অক্টোবরের কথা! - নতুন পৃথিবী
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- বদর দিবস - মিজু
- সালাতের ফ্লোচার্ট
- এক পশলা বৃষ্টি
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- এ জার্নি টু দ্যা ট্রুথ - রাইয়ান
- উত্তম কাজের বিবিধ পন্থা বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- আমরা সভ্য হয়ে উঠছি কি? - অন্যরকম
- @কবরবাসীর পূজা কিংবা কবরের উপর প্রাসাদ নির্মাণ করা হারাম! (৩) - ফজলে এলাহি
- জীবনের শেষভাগে বেশী বেশী উত্তম কাজ করার প্রতি উত্সাহদানে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- মুজাহাদা বা সাধনা সম্পর্কিত কোরআনের আয়াত ও হাদীসের শিক্ষা - বইপাগল
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -১ - মিজু
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -২ - মিজু
- ফ্রি মাস্টার ডাওনলোডার - নাজিরুল হক
পৃথিবীর দিকে দিকে আজ মানবতার অবমাননা! এসো চোখ, কান ও হৃদয় উন্মুক্ত করি মানবতার মর্যাদার জন্য!

এমন হলে আমরা আসলেই কল্যাণময় সমাজের অধিবাসী!
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৩
নিউ ইয়র্ক থেকে প্রতিদিনই বের হয় একটা না একটা বাংলা সাপ্তাহিক পত্রিকা। আমার পড়া হয়না এগুলো সাধারণত। কারণ, বেশিরভাগ খবরই হয় চর্বিত চর্বন আগেই পড়া খবরের।
প্রবাসের সবচেয়ে বহুল প্রচলিত সাপ্তাহিক ঠিকানা। আমাদের মসজিদে এক কপি আসে সৌজন্য সংখ্যা হিসেবে। আজকেও আসর নামাজ় পড়ে বাইরে বেরিয়ে যাবার পথে হাতের কাছে পত্রিকাটি পড়লে উঠিয়ে নিলাম। একটা খবরের শিরোনাম দেখে পড়তে গেলাম একটু আওয়াজ করে। এমন সময় ইমাম সাহেব একটা বিশেষ খবর পড়েছি কিনা জিজ্ঞেস করলেন যা হচ্ছে বাংলাদেশকে এক লোকের এক হাজার কোটি টাকা দান সঙ্ক্রান্ত। খবরটা নিম্নরূপঃ
বাংলাদেশকে অজ্ঞাত এক ব্যক্তির এক হাজার কোটি টাকা দান
দুইবারের বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার যখন ঋণ সংগ্রহের জন্য দাতাদের কাছে ধরণা দিচ্ছে, ঠিক সে সময়ে যেন মেঘ না চাইতেই মিললো বিশাল এক দান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বাংলাদেশকে দান করলেন এক হাজার কোটি টাকা। আর এই অবিশ্বাস্য সংবাদটি গত ২৯ জানুয়ারী মঙ্গলবার অর্থ উপদেষ্টা মির্জা আজিজুল ইসলামের সঙ্গে সাক্ষাতে জানিয়েছেন ইসলামী উন্নয়ন ব্যাংকের (আই,ডি,বি,) বিশেষ সহায়তা বিভাগের প্রধান ডঃ মুহাম্মদ হাসান সালেম।
চ্যানেল আই জানায়, দুপুরে পরিকল্পনা কমিশনে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই খবর জানানো হয়।তবে সাংবাদিকদের কাছে অর্থ উপদেষ্টা বা আইডিবির সহায়তা বিভাগের প্রধান দানশীল ঐ ব্যক্তির নাম-পরিচয় কিছুই প্রকাশ করেননি। ডঃ মুহাম্মদ হাসান সালেম সাংবাদিকদের জানান, আইডিবি একজন দানশীল ব্যক্তির কাছ থেকে বাংলাদেশের জন্য ১৩ কোটি ডলার দান হিসেবে পেয়েছে। দানশীল ব্যক্তিটি কোন ভাবেই চাননি এই দানে তার পরিচয় প্রকাশ হোক।
========================
খবরটা পড়ে সামান্য একটু চমকে উঠলেও খুব আশ্চর্যান্বিত হইনি। আসলে আমাদের এই উম্মাহ্ এধরণের মানুষেই সমৃদ্ধ ছিল অনেক কাল। তাদের সংখ্যা কমে গেলেও একেবারেই শেষ হয়ে যায়নি। এই দানশীল মানুষটি কল্যাণময় সেই সময়ের কথাই স্মরণ করিয়ে দিয়ে গেলেন যখন ধনীদের বদান্যতায় সমাজ থেকে দূর হয়ে গিয়েছিল দারিদ্র। যাকাতের পয়সা নেয়ার জন্য পাওয়া যায়নি কোন গ্রহীতা। আমরা আশার আলো দেখি আমাদের ধনীদের বদান্যতায়। আমাদের রাজনীতিকরা যখন সৎ হবেন, আমাদের শাসকরা যখন হবেন জনগণের কল্যাণাকাংখী আর আমাদের জনগণের বেশীরভাগ যখন হবেন বিশ্বস্ত অনুগামী তখন আবারো আমরা ফিরে পাব কল্যাণময় সেই সমাজ। আমরা সে সমাজ অর্জনের লক্ষ্যেই নিবেদিত করি আমাদের সমস্ত প্রচেষ্টা।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুসলমানদের দানশীলতা ;
প্রকাশ করা হয়েছে: দেশ-বাংলা, মুসলিম বিশ্ব বিভাগে ।
ষড়যন্ত্রকারীদের জম বলেছেন:
আসলে আমাদের এই উম্মাহ্ এধরণের মানুষেই সমৃদ্ধ ছিল অনেক কাল। তাদের সংখ্যা কমে গেলেও একেবারেই শেষ হয়ে যায়নি।
লেখক বলেছেন: হ্যাঁ তাদের সংখ্যা শেষ হয়ে যায়নি। কিন্তু তাদের এই দানশীলতায় বিভিন্নভাবে বাধ সাধছে বর্তমান বিশ্বের মুরুব্বীর ভূমিকা পালনকারী দেশটির নেতারা।
নাবিক বলেছেন:
আল্লাহ তাঁর এ বান্দার গোপন দানকে কবুল করুন। আমাদেরকও তাঁর মতো দান করার তৌফিক দিন।আপনার লেখা পড়ছিলাম আর ভাবছিলাম আমাদের দূর্নীতিবাজ নেতাদের কথা।
ছোটবেলা একটা কথা খুব শুনতাম। কেউ দুধ বেচে মদ খায়, আর কেউ মদ বেছে দুধ খায়।
আমাদের দেশের অবস্থাও আজ এমনি।
কেউ দেশের জন্য নীরবে দান করে, আর কেউ দেশের টাকা চুরি করে।
আহা, সব মানুষ যদি গোপনে এভাবে দেশের কল্যানে এগিয়ে আসতো!
আপনি ঠিকই বলেছেন, তাক্বওয়াই কেবলমাত্র মানুষকে এমন দানে উদ্বুদ্ধ করতে পারে।
আসুন তাক্বওয়াবান হওয়ার চেস্টা করি।
লেখক বলেছেন: তাকওয়াবান হলেই ভাল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
এস্কিমো বলেছেন:
জানতে পেরেছেন নাকি কে দিয়েছে?
আবূসামীহা বলেছেন:
আই,ডি,বি, র মাধ্যমে একজন দান করেছেন। আই,ডি,বি উন্নয়ন সহায়তা বিভাগের পরিচালক ডঃ সালেমের মাধ্যমে। শুধু তিনিই জানে লোকটা কে।
এস্কিমো বলেছেন:
আই,ডি,বি, র মাধ্যমে একজন দান করেছেন। তাই আপনি ধরে নিয়েছে সে মুসলমান একজন, তাই কি?
লেখক বলেছেন: এইতো প্যাচাল শুরূ করেছেন। এই অভ্যাসটা একটু বাদ দেন। নিজের অন্তরে শান্তি পাবেন।
নাজিম উদদীন বলেছেন:
আমার এখানে এক ক্যাথলিক ইউনিভারসিটিতে অজ্ঞাতনামা এক পরিবার ৮৫ মিলিয়ন ডলার দান করেছে। ভারসিটিতে পড়ার সময় তারা দু'জনে একে অপরের সাথে পরিচিত হয়েছিল। জীবনের শেষে এসে তাই আলমা মেটারকে সব দান করে গেল।যীশু'র উম্মতদের মধ্যে এরকম দানের খবর হরহামেশাই খবরে আসে।
লেখক বলেছেন: ভাল খবর।
লেখক বলেছেন: যে সমাজের মানুষেরাই এ ধরণের কাজ করবে তারা অবশ্যই কল্যাণময় সমাজের অধকারী হবে।
এস্কিমো বলেছেন:
আবু সামীহাপিছলাচ্ছেন ক্যানো? আমিতো অশ্লীল ভাষায় কথা বলছি না। গালাগালিও করছি না।
আর জানে জেনে আন্দাজে কথা বলাটা কিন্তু ইসলামে নিষেধ জানেন তো?
দানের বিষয়টা যখন গোপনে হয়েছে - কেন ঝোল টেনে নেবার চেষ্টা করছেন। চোখ কান খোলা রাখেন।
এস্কিমো বলেছেন:
আর জানে জেনে > আর না জেনে
মদনবাবু বলেছেন:
বাজারে জোর গুজব এই টাকা আসছে জিয়া পরিবারকে কারাগার থেকে ছাড়ানোর জন্য । জিয়া পরিবারের লোকজন আসলেই অনেক দানশীল ।
লেখক বলেছেন: মদন লোকটা সৌদী নাগরিক। সব জায়গায় সন্দেহবাতিকগ্রস্ততা সমস্যাযুক্ত মানসিকতা।
স্নোবল বলেছেন:
সুনলাম কোন এহুদি ব্যাবসায়ির দান...ঠিক ইনফরমেশন কিনা বুজতে পারেতসি না। এনিওয়ে, উনাকে ধন্যবাদ, দানের জন্য। আল্লাহ উনার বেহেস্তবাস নিশ্চিত করুন।
এস্কিমো বলেছেন:
মদন বাবু মনে হয় ঠিকই বলেছেন। একদিকে দান - অন্যদিকে তারেকের বিশেষ চিকিৎসার জন্যে হাসপাতাল গমন।
এস্কিমো বলেছেন:
আবূসামীহাআমার ব্লগে এখন থেকে শুধু প্রাসঙ্গিক মন্তব্যকে স্বাগত জানানো হবে
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:৫৯
লেখক বলেছেন: এইতো প্যাচাল শুরূ করেছেন। এই অভ্যাসটা একটু বাদ দেন। নিজের অন্তরে শান্তি পাবেন।
এইটা কি প্রাসঙ্গিক মন্তব্য ছিল?
লেখক বলেছেন: এ কথাটা আমি কখন লিখেছি? যখন একটা জবাব দেবার পরেও আবার তা নিয়ে কথা ঘুরাচ্ছিলেন তখন বলা। আপনাদের ভাব এমন যেন আই,ডি,বি, অমুসলিমদের প্রতিষ্ঠান আর মুসলমানরা এধরণের দান খয়রাতে অভ্যস্থ নয়।
হট্টগোল বলেছেন:
জাস্ট শুধু বলেন, দানকারী মুসলমান এইটা আপনি শিওর হলেন কি করে?
বাংলাদেশের জন্য এই দান অপরিসীম, সন্দেহ নাই। যে ধর্মের যে কেউ করুক না কেন। কিন্তু তিনি মুসলমান এইটা কোথাও শুনি নাই। আপনার সোর্স কি?
আশা করি উত্তর দেবেন।
লেখক বলেছেন: আমি নিশ্চিত হয়েছি লোকটা মুসলমান, কারণ লোকটা সৌদী নাগরিক। আর সৌদী আরবে অমুসলিম নাগরিক নেই।
এ ছাড়াও আই,ডি,বি, মুসলমানদের প্রতিষ্ঠান। এবং মুসলিম দেশগুলোর উন্নয়নে তহবিল সরবরাহ করাই এর কাজ।
হলদে ডানা বলেছেন:
বাংলাদেশে অনেক সাহায্য সংস্থা কাজ করে। সব বাদ দিয়ে আইডিবি'র মাধ্যমে দান করার কারনে অনুমান করার সুযোগ রয়েছে যে দানকারী মুসলমান। আর দানকারী নিজের জন্য গোপন করেছেন, তবে অন্যেরা তার দানের কথা উচ্চকিত করবে, এটিই নিয়ম, @ এস্কিমো।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
প্রকৃত ব্যাপার হল এরা মেনে নিতে পারছেনা যে "মুসলমানরা দান করেছে এত বড় তহবিল"। কারণ মুসলমানদের ছোট করে দেখানো এদের মিশনের একটা কাজ।
এর আগেও সিডরের জন্য সৌদী আরব যখন সবচেয়ে বড় সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিল তখন তা নিয়েও এরা ব্যঙ্গ-বিদ্রুপ করছিল।
নীচের লিঙ্কে দেখুনঃ
জ়াকাত, সিডর ও আমাদের ঠুনকো আত্মসম্মানবোধ
শাহরিয়ার হোসেন বলেছেন:
যে বান্দা ডান হাতে দান করলো আর তার বাম হাত সে দানের কথা জানলো সেই বান্দার দানকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই মহান! সে লোক পৃথিবীতে সর্বশক্তিমান হিসেবে আবির্ভূত হলেন। মদনবাবু'র কমেন্ট দেখে মনে হলো সন্দেহজনক দাতা ইতিপূর্বে কেবল বাংলাদেশের সর্বশক্তির আধার ছিলেন। যাই হোক এই অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। সবাই বলুন আ-মী-ন।
লেখক বলেছেন: সে লোক পৃথিবীতে কীভাবে সর্বশক্তিমান হিসেবে আবির্ভূত হল?
বুড়া শাহরীয়ার বলেছেন:
বিরাট কস্ট লাগছে এলিট ব্লগার দের। এতো গুলো টাকা তাও আবার আইডিবির মাধ্যমে।বুকের ব্যাথা টা একটু কমাতে দেন আবু সামিহা ভাই।
"জ্বলেরে পুড়েরে.........
এই বুকের ম্মাঝে শুধু জ্বলে পুড়ে রে"
লেখক বলেছেন: ওদের কষ্ট লাগবেই। নিজেদের ঘৃণা আর বিদ্বেষের আগুনে নিজেরাই জ্বলবে।
কিছু করার নাই।
হলদে ডানা বলেছেন:
আরেকটি বিষয় জিয়া পরিবার কে ছাড়ানোর জন্য যদি ঘুষ দিতই তবে তা দিতো সরকারের কর্তাদেরকে এবং গোপনে, ঘোষনা দিয়ে নয়। আবার রাষ্ট্রকেও যদি দিত তবে দাতার নাম ঘোষণা করে দিত, গোপণ রেখে নয়।
লেখক বলেছেন: সেটাই কথা। কিন্তু এরা ব্যাপারটাকে অহেতুক ঘোলাটে করার চেষ্টা করছে।
একে ৪৭ বলেছেন:
ইসলামের একটু গন্ধ থাকলেই কিছু ব্লগার এর নাকে শুরশুরি লাগে কেনো বুঝি না? কেউ যদি আইডিবি র মাধ্যমে দান করে তাহলে মানুশ ধরেই নেই তিনি মুস্লিম। এই সামান্য জ্ঞান টা অনেক গেয়ানি ব্লগারের মাথাই ঢুকে না।আহাম্মক কুনহানকার।
লেখক বলেছেন: ভাই, ওরা আসলেই একটু বেশী জ্ঞানী(!)।
লেখক বলেছেন: আপনাকে। ব্লগে আসা হয়না রীতিমত। তাই দেখিনি আপনার ক্লু আগে।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে*
শাহরিয়ার হোসেন বলেছেন:
শাহরিয়ার হোসেন বলেছেন: যে বান্দা ডান হাতে দান করলো আর তার বাম হাত সে দানের কথা জানলো সেই বান্দার দানকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই মহান! সে লোক পৃথিবীতে সর্বশক্তিমান হিসেবে আবির্ভূত হলেন। মদনবাবু'র কমেন্ট দেখে মনে হলো সন্দেহজনক দাতা ইতিপূর্বে কেবল বাংলাদেশের সর্বশক্তির আধার ছিলেন। যাই হোক এই অগ্রগতির ধারা অব্যাহত থাকুক। সবাই বলুন আ-মী-ন।শুদ্ধিকরণ: যে বান্দা ডান হাতে দান করলো আর তার বাম হাত সে দানের কথা জানলো না সেই বান্দার দানকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
[অনিচ্ছাকৃত এই ভুলের জন্য মার্জনা প্রার্থী।]
নাবিক বলেছেন:
দাতা ইহুদী, খ্রীস্টান বা নাস্তিক নিজেদের এনজিও মিশনারীদের না দিয়ে ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্টের মাধ্যমে গোপনে দান করতে যাবে কেন?ইহুদী-খ্রীস্টান আর নাস্তিকরা ইসলামী উন্নয়ন ব্যাংকের মাধ্যমে দান করে এমন নজির দু একটা আছে নাকি? জানতাম নাতো!
তারেকের মুক্তির দাবিতে ইসলামী উন্নয়ন ব্যাংকও দালালী করে? উর্বর মস্তিস্কের নবতর আবিস্কার বৈকি!
যেই টাকা দিক এই পোস্ট এস্কিমোকে খাওজায় ক্যা?
লেখক বলেছেন: তিনি বোধ হয় মনে করেন আই,ডি,বি র মাধ্যমে অমুসলমানরাও মুসলমানদের উন্নয়ন সহায়তা দেয়।
নোমান০৮ বলেছেন:
সব কিছুকে সন্দেহের চোখে দেখা ঠিক না। আমরা কেন পোজেটিভ চোখে দেখতে পারিনা। তার কারন হয়তবা আমাদের দেশের রাজনীতিবীদদের মাধ্যমে সাধারন মানুষরা ঘনঘন ধোকা খাওয়ার ফলে। যদি লোকটি সত্যিসত্যি আল্লার সন্তুষ্টির জন্য দিয়ে থাকেন তাহলে আমাদের দোয়া থাকুক আর নাই থাকুক, আমাদের সন্দেহ থাকুক আর নাই থাকুক তিনি আল্লার কাছ থেকে অবশ্যই পুরুষকার পাবেন।
লেখক বলেছেন: এখানেই সমস্যস। কিছু মানুষ সব কিছুতেই সন্দেহবাতিকগ্রস্ত। আর তাছাড়াও কেউ কেউ মুসলমানদের সব সময় ছোট করে দেখানোই অভ্যস্থ। তাই তারা এ সহজ সত্যটা মেনে নিতে পারেননা।
আপনাকে ধন্যবাদ।
মামু বলেছেন:
ফাউল প্যাচাল পারার জন্য এসকিমুর পোদে একটা লাত্থি দিয়া দূরে ফেলাইয়া দেওয়া হোক....
লেখক বলেছেন: মামু একটু অসুন্দর হয়ে গেল কথাটা। মামু হিসেবে আপনিতো আমাদের সুন্দর কাজের উপদেশ দিবেন। আশা করি এরকম কথা আর বলবেননা এখানে।
লেখক বলেছেন: নীচের লিঙ্ক দুটো দেখুনঃ
Islamic Development Bank
.
.
Islamic Development Bank - IRTI
.
IDB in Wikipedia
ফজলে এলাহি বলেছেন:
সময়ের অভাবে খবর দেখিনি বা পড়িনি এখনো।এ যুগে চমকসৃষ্টিকারী খবরই বটে। সার্বিক অগ্রগতির দিকে তাকালে কি আমরা এ আশা করতে পারি না যে, সোনালী দিনে রশ্মি খুব নিকটে?
লেখক বলেছেন: হ্যাঁ। আমরা সোনালী দিনের প্রত্যাশায়।
আবূসামীহাকে ধন্যবাদ খবরটি সুন্দরভাবে তুলে ধরার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আপনার মন্তব্যটি উপরের কয়েকজনের প্রশ্নের উত্তর দেবে।
উদার আকাশ বলেছেন:
দারুন পোষ্ট। +
লেখক বলেছেন: ধন্যবাদ।
মদনবাবু বলেছেন:
লেখক বলেছেন: মদন লোকটা সৌদী নাগরিক। সব জায়গায় সন্দেহবাতিকগ্রস্ততা সমস্যাযুক্ত মানসিকতা।
চলমান গুজবেই এই অবস্থা ? গুজবটা যদি সত্যিতে রুপ নেয় কৈ মুখ লুকাইবেন । হা হা হা ।
বাই দা ওয়ে আপনের কাছ থেকে ওমন হালকা কমেন্ট আশা করি নাই । ব্লগের কোথাও আমার অবস্থান সম্পর্কে কারো দ্বিধা নেই শুধু আপনি বাদে । ভাই আমি বাংলাদেশী । আদি এবং অকৃত্তিম ।
লেখক বলেছেন: হা, হা, হা,
ভাই, এইতো ভুল বুঝাবুঝি। আসলে আপনাকে বলতে চেয়েছিলাম দাতা লোকটা সৌদী আরবের। মদন এর পরে কমা দিলে মনের ভাবটা হয়তো ভাল বুঝা যেত।
লিখার ভাষা, আর বলার ভাষার এই সমস্যা।
লেখক বলেছেন: ঐটাই স্বাভাবিক ছিল সারওয়ার ভাই। কারণ ও দেশেই অত বড় লোক ও দানের মানসিকতা সম্পন্ন মুসলমান আছে। তবে যেখানকারই হোক তাতে কিছু যায় আসেনা যতক্ষণ সে মুসলিম। কিছু লোক এখানে এটা প্রমাণ করতেই যেন উঠে পড়ে লেগেছে যে মুসললামরা দান করতে পারেনা।
ধন্যবাদ আপনাকে।
মদনবাবু বলেছেন:
*গুজব
মদনবাবু বলেছেন:
আর খবরটা শুনার পরে বাংলাদেশের অধিকাংশ লোক ঐ গুজবটাই ধারনা করছে @ সারওয়ারচৌধুরী
বিবেক সত্যি বলেছেন:
আসলে আমাদের এই উম্মাহ্ এধরণের মানুষেই সমৃদ্ধ ছিল অনেক কাল.. মহান দেশপ্রেমিক এস্কিমো সহ পোষ্টটা দেখি ৮ জনের ভালো লাগেনি !! এরা আবার মাঝে মাঝে বলে ফেলে, মনে রাখবেন, আমি ওমুক দলের বিরোধি হলেও ইসলাম বিরোধি না কিন্তু । অথচ ইসলামের যে কোন সাফল্যে এদের গায়ে জ্বালা ধরে যায়...
লেখক বলেছেন: ইসলামের সাফল্যটাই এদের জ্বালা ধরার কারণ। ঠিক ধরেছেন।
ফারজানা মাহবুবা বলেছেন:
এখন থেকে আপনার পোষ্ট পড়ে সরাসরি নিজের কমেন্টের ঘরে চলে এসে কমেন্ট করব। কারন লেখা শেষে যা কমেন্ট করব ভেবেছি, অন্য কমেন্ট পড়তে পড়তে মেজাজ এমন খিঁচে গেছে, নিজের কমেন্ট ভুলে গেছি!
এসব আলতু ফালতু কমেন্ট করে মানুষ কী যে সুখ পায়! পাগল নাকি সব?
লেখক বলেছেন: ওরা পাগল নয়, ইসলাম বিদ্বেষে অন্ধ।
পান্জেরী বলেছেন:
আলহামদুলিল্লাহ।
"ফারজানা মাহবুবা বলেছেন: এখন থেকে আপনার পোষ্ট পড়ে সরাসরি নিজের কমেন্টের ঘরে চলে এসে কমেন্ট করব।
কারন লেখা শেষে যা কমেন্ট করব ভেবেছি, অন্য কমেন্ট পড়তে পড়তে মেজাজ এমন খিঁচে গেছে, নিজের কমেন্ট ভুলে গেছি!
এসব আলতু ফালতু কমেন্ট করে মানুষ কী যে সুখ পায়! পাগল নাকি সব?"
আমি ফারজানার সাথে একমত।
তারপরেও নাবিকের নীচের কথাটি বলতে চাই:
"আল্লাহ তাঁর এ বান্দার গোপন দানকে কবুল করুন। আমাদেরকও তাঁর মতো দান করার তৌফিক দিন।"
লেখক বলেছেন: আমীন!
কণা বলেছেন:
হুমম... ভাল খবর...
লেখক বলেছেন: আসলেই ভাল খবর। অসংখ্য স্বার্থপরতার মাঝে একটা বিশাল হৃদয়ের প্রকাশ।
আবূসামীহা বলেছেন:
এম. এ. হামিদ। আপনি জানেন আমি অপ্রাসঙ্গিক মন্তব্য মুছে ফেলি। আর আমার এড্রেস এফ.বি.আইকে আপনার কষ্ট করে পৌঁছাতে হবেনা। আমিই তাদেরকে পৌছেঁ দিয়েছি নিশ্চিন্ত মনে।সৌজন্যতা দেখিয়ে ব্লক করিনি এতদিন। অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক মন্তব্য বার বার করার জন্য আপনাকে ব্লক করতে বাধ্য হলাম।
আবূসামীহা বলেছেন:
আতরাফ রহমান নিক ধারী আতরাফটাকেও ব্লক করা হল ব্লগে মানব ভাষার বর্জ্য ছড়ানোর অপরাধে।
নাবিক বলেছেন:
নয় শ’ কোটি টাকার সমপরিমাণ ১৩ কোটি ডলারদাতার পরিচয় এখনও রহস্যাবৃত রয়ে গেছে। গত ২৯শে জানুয়ারি জনদরদি ওই ব্যক্তি সিডর-দুর্গত এলাকায় পুনর্বাসনের জন্য বাংলাদেশকে এত বড় অঙ্কের দান দেয়ার বিষয়টি ইসলামী উন্নয়ন ব্যাংকের তরফে জানানো হলে সারা দেশের মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। এটা আরও বেড়ে যায় যখন জানানো হয় এত বড় অঙ্কের দাতা তার নিজের নাম-পরিচয় কিছুই জানাতে রাজি হননি। এমনকি বলেননি নিজের দেশের নামও। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আরব এক যুবরাজ আইডিবি’র মাধ্যমে এ দান করেছেন। বেশ আগেই সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ওই যুবরাজের বিষয়টি নিয়ে কথা হয় বলেও জানা গেছে। তবে গেল সপ্তাহে ঘোষণা এসেছিল অনেকটা হঠাৎ করেই। গত মঙ্গলবার বিষয়টি অর্থ উপদেষ্টাকে জানাতে আইডিবি’র একটি প্রতিনিধি দল পরিকল্পনা কমিশনে যায়। তখনই জানানো হয়, নাম প্রকাশে অনিচ্ছুক ওই দাতা মধ্যপ্রাচ্যের কোন এক দেশের নাগরিক। তিনি চেয়েছেন, সিডর দুর্গতদের কল্যাণে ইসলামী উন্নয়ন ব্যাংক এই টাকা পৌঁছে দিক বাংলাদেশে। এর মধ্যে দুই কোটি ডলার খরচ হবে পুনর্বাসনে আর বাকি ১১ কোটি ডলার দুর্গত এলাকার স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে। আইডিবি’র তরফে জানানো হয়, এজন্য এখানে তাদের একটি ইউনিট কাজ করবে প্রকল্প বাস্তবায়ন নিয়ে। এজন্য সরকারের পূর্ণ সহযোগিতা ও সমন্বয়ের দরকার হবে। শুধু সিডর পুনর্গঠনের কথা হিসাব করলে বিভিন্ন দাতা দেশ ও সংস্থা এককভাবে এখন পর্যন্ত যত টাকা দিয়েছে এই অনুদান তার চেয়ে বেশি।টাকাটা এখন সৎ ভাবে খরচ হওয়া উচিত।

















