আমার প্রিয় পোস্ট
- উপমহাদেশে ইংরেজ-রাজের নির্বিঘ্নে রাজত্ব চালাতে একজন গোলাম কাদীয়ানির প্রয়োজন ছিলো ... - বিবেক সত্যি
- ধুমপায়ীরা আসলে কি খান? - ছায়ার আলো
- @ নবী-রাসূলদের সাথে তাঁদের জাতির লোকদের বিবাদ-সংঘাতের মূল বিষয়: তাওহীদ বা একত্ববাদ(২) - ফজলে এলাহি
- নারী নির্যাতন : একটি দুঃখজনক বাস্তবতা - আশরাফ রহমান
- ইসলামি উত্তারাধিকার আইন সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা - আওরঙ্গজেব
- নবীজি সা: অমর্যাদাকারীরা কেন মানবতার শত্রু - মাহিরাহি
- তুমি যে তোমারই তুলনা (উৎসর্গ - ইসলামের এক বীর সৈনিককে) - উম্মু আবদুল্লাহ
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- জ্বিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ফযীলত ও করণীয় @ ড.যাকারিয়া - ফজলে এলাহি
- একটি ছোট্ট পরিবার আর এক বখাটের কাহিনী। - মাহিরাহি
- কিভাবে পোস্টে ইউটিউব ভিডিও যোগ করবেন? - হাসিন
- এই আমার দেশ! বাংলাদেশ - প্রশ্নোত্তর
- যুদ্ধাপরাধ কি, কারা যুদ্ধাপরাধী? - আবূসামীহা
- ৬৬ জালান সেনতোসা ... (পর্বঃ ৩) - আইরিন সুলতানা
- জীবনের প্রয়োজনে জীবন যেখানে পরাজিত।(চতুরভূজ) - চতুরভূজ
- @তাওহীদুর্ রুবুবিয়্যাহর তাৎপর্য অনুধাবন (এক) - ফজলে এলাহি
- বাংলাদেশী ‘ডিয়াসপোরা’ ও জাতিসংঘে আমাদের পরিচয় উপস্থাপনা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- ভুলতে পারি না সেই ২৮ অক্টোবরের কথা! - নতুন পৃথিবী
- ম্যাকে বাংলা লিখা এবং দেখা - নুর হাসান মুহাম্মদ তানভীর
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- বদর দিবস - মিজু
- সালাতের ফ্লোচার্ট
- এক পশলা বৃষ্টি
- আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহরই শেখানো ভাষায় - এক পশলা বৃষ্টি
- এ জার্নি টু দ্যা ট্রুথ - রাইয়ান
- উত্তম কাজের বিবিধ পন্থা বিষয়ে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- বাংলাদেশবিরোধী নানামুখী অপপ্রচার - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আযানঃ অকল্পনীয় কিন্তু সত্য - আশফাকুর রহমান
- আমরা সভ্য হয়ে উঠছি কি? - অন্যরকম
- @কবরবাসীর পূজা কিংবা কবরের উপর প্রাসাদ নির্মাণ করা হারাম! (৩) - ফজলে এলাহি
- জীবনের শেষভাগে বেশী বেশী উত্তম কাজ করার প্রতি উত্সাহদানে কোরআন ও হাদীসের শিক্ষা - বইপাগল
- মুজাহাদা বা সাধনা সম্পর্কিত কোরআনের আয়াত ও হাদীসের শিক্ষা - বইপাগল
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -১ - মিজু
- আমার দাবীতে কোন অন্তঃসারশূন্যতা নেই, আমি আত্মপ্রবঞ্চকও নই -২ - মিজু
- ফ্রি মাস্টার ডাওনলোডার - নাজিরুল হক
পৃথিবীর দিকে দিকে আজ মানবতার অবমাননা! এসো চোখ, কান ও হৃদয় উন্মুক্ত করি মানবতার মর্যাদার জন্য!

ওরা এমন হয় কীভাবে?
১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৫০
মানুষ লজ্জাহীন হয়ে গেলে যা ইচ্ছে করতে পারে। যারা ঘুষ খায় বা অন্যায় ভাবে অন্য মানুষদের অধিকার মেরে দেয় তারা চরমতম লজ্জাহীন মানুষ বলেই আমি মনে করি।
যে বস্তুটা নিজের নয় তার দখল নেয়া নিতান্তই গর্হিত কাজ। কেউ কোথাও পেয়ে তা নিয়ে নিলে না হয় একটা কথা। কিন্তু ভদ্রতার ভান করেই একজনের কাছ তার মালিকানার কিছু জিনিষ নিয়ে নেয়া - আমি কল্পনাও করতে পারিনা। যে জিনিষ আমার নয় তা কারো কাছ থেকে চাইতেই লজ্জা হওয়া উচিত। ঘুষ খাওয়া আর আমাদের দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের অন্যদের জিনিষ জোর করে নিয়ে নেয়াটা এধরণের কাজ।
বাংলাদেশী হিসেবে একাজগুলো আমাদের গা সওয়া অনেকটা। কিন্তু শিক্ষিত কিছু মানুষ, যাদেরকে আপাতঃদৃষ্টিতে ভাল মানুষ বলেই মনে হয় তাদের কিছু অন্যায় আবদার মনটাকে পুরোপুরি বিষিয়ে তোলে।
ব্যাপারটা হচ্ছে স্কুলে আমার সুপার ভাইজারকে নিয়ে। ভদ্রলোক আমাকে বেশ খাতির করেন। বয়স্ক মানুষ বলে আমিও তাঁকে বেশ সম্মান করি। উনি একদিন আমাকে একটা অনুরোধ করলেন। একান্তে ডেকে বললেন একটা মেয়েকে যেন পাশ করিয়ে দেই। ১২শ গ্রেডের ছাত্রীটা তাঁর আত্মীয়া। মেয়েটা গ্লোবাল এবং আমেরিকান হিস্ট্রির নিউ ইয়র্ক স্টেট রিজেন্টস পরীক্ষাগুলো পাশ করেনি। তার এবার পাশ করা না হলে হাইস্কুল গ্রাজুয়েশন হবেনা। আমি তাঁকে বললাম এটাতো স্কুলের পরীক্ষা না, স্টেট টেস্ট। আমি তাকে কোন ভাবেই সাহায্য করতে পারবোনা যদি সে নিজে কিছু না লিখে। তিনি এদিকে ব্যাপারটা বার বার আমাকে স্মরণ করিয়ে দিতে থাকলেন। মনে মনে প্রচণ্ড বিরক্তি বোধ করতে থাকলাম।
এদিকে আবার পরীক্ষাগুলো হল এবং মেয়েটা যথারীতি ফেল করল। ভদ্রলোক আমাকে আবার অনুরোধ করলেন তার পেপারগুলো যেন রিচেক (Recheck) করি। আমি রিচেক করেও কোনভাবেই তাকে পাস করার মত স্কোর দিতে পারলামনা। এখন জানিনা ভদ্রলোক আমাকে আগের মত খাতির করবেন কিনা!
কিছু মানুষের মাঝে অসততা একটা রোগ। ৪ বছর আগে স্কুলে পাবলিক স্কুলের এক শিক্ষককে এনে প্রিন্সিপ্যাল নিয়োগ দেয়া হয়েছিল। সে বছর আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রথমবারের মত স্টেট রিজেন্টস পরীক্ষায় অংশগ্রহন করে। আসল পরীক্ষার সপ্তাহ দুয়েক আগে ছাত্র-ছাত্রীদের জন্য আমরা মক রিজেন্টস পরীক্ষার ব্যবস্থা করলাম। আমি জানি আমার ছাত্র-ছাত্রীদের বেশীরভাগই খারাপ করবে। আমেরিকান হাইস্কুল স্টুডেন্টদের গতানুগতিক যা অবস্থা, এদের অবস্থাও তাই। পরীক্ষা শেষে আমার ধারণা মতই ফলাফল। ঐ প্রিন্সিপ্যাল ভদ্রলোক আমাকে ডেকে বললেন, "দেখুন মিঃ সিরাজ! ছাত্র-ছাত্রীরা খারাপ করলে আপনার উপরে অপবাদটা পড়বে।" আর যা বললেন তার মানে হল ওদের রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করতে হবে নিজের মান বাচাঁতে। আমি কি বলব? পুরো থ! আমি কখনো এমন করে ব্যাপারটা ভাবিনি। আমি তাঁকে কিছুই বললামনা। তবে মনে মনে বললাম সামান্য চাকুরীর রেপুটেশন খারাপ হবে বলে আমি আমার সাথে প্রতারণা করতে পারিনা। আর রিজিকের মালিকতো আমি নই। যিনি মালিক তিনি সন্তুষ্ট থাকলেই আমার সব পাওয়া। তাই ঐ প্রিন্সিপ্যালের কথা গ্রহণ করা হয়ে উঠেনি আমার।
বছরখানেক আগে খবর বেরিয়েছিল এক সরকারী হাইস্কুলের প্রিন্সিপ্যালের চাকরী হারানোর ব্যাপারে। ভদ্রলোক স্টেট পরীক্ষাগুলোতে তাঁর স্কুলের খারাপ রেজাল্টের কারণে বদনাম হবে বিধায় রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করতে যেয়ে ধরা খেয়েছিলেন।
এরা কেন এমন? এদের এসব দেখে মনটা ভাল মতই বিষিয়ে আছে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): দূর্নীতি ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়রি, আমার দিনকাল বিভাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ। সবাইকে ভাবা দরকার।
লেখক বলেছেন: আল্লাহ্ আপনাকেও সব কাজের পুরস্কার দান করুন! আমীন
নিহন বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
লিখাটা আমি প্রবাসী গ্রুপেও দিয়েছিলাম। কিন্তু আসেনি মনে হয়, সেখানে।
আহমাদ মুজতবা বলেছেন:
যেভাবে আপনি রাজকার হইছেন...
লেখক বলেছেন: আচ্ছা, তাই নাকি? তো তোমাদের গ্রামে ক'জন রাজাকার আছেন? তুমি মুক্তিযোদ্ধা হয়েছ ভাল।
লেখক বলেছেন: আল-হামদুলিল্লাহ্! তিনি যতদিন সঠিক পথে রাখেন, ততদিনই আমাদের এ পথে থাকা। তাঁর বড় দয়া।
সোনার বাংলা বলেছেন:
আত্মার শান্তির জন্য সততার চেয়ে বড় কিছু পৃথিবীতে নাই।
খুব ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: "আত্মার শান্তির জন্য সততার চেয়ে বড় কিছু পৃথিবীতে নাই।"
খাঁটি কথা। ধন্যবাদ।
নাবিক বলেছেন:
হে আল্লাহ, আমাদের চরিত্রকে সুদৃঢ় কর, আমাদের সন্তানদের চরিত্রকে ও সুদৃঢ় কর। আমাদের তুমি সৎ থাকার তৌফিক দাও। আমাদের অতীতকে তুমি ক্ষমা কর। এ পৃথিবীর প্রতিটি মানুষকে তুমি সততার উপর, সত্যের উপর অবিচলভাবে টিকে থাকার তৌফিক দাও। লেখকের মতো সকলের মাঝে এমন দৃঢ়তা দান কর, যাতে সততার মধ্য দিয়েই এ পৃথিবীকে আমরা মানুষের বাসযোগ্য করে তুলতে পারি।++++++++
লেখক বলেছেন: আমীন!
বিহংগ বলেছেন:
সামান্য চাকুরীর রেপুটেশন খারাপ হবে বলে আমি আমার সাথে প্রতারণা করতে পারিনা। সাবাস জেন্টলম্যান।আমার এক স্যার ছিলেন, নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পড়েছিল স্যারের উপর। আমাদের দেশের নির্বাচনে সচরাচর যা হয়,গোন্ডা পান্ডারা নির্বাচন সেন্টার গেরাও করলো-ব্যালেটে একচেটিয়া ওদের প্রার্থীর পক্ষে সীল মারার জন্য।
স্যার শার্টের বোতাম খুললেন,তারপর বললেন-বুক বরাবর গুলি চালাও,তারপর আমার লাশের উপর যেয়ে তোমরা তোমাদের প্রার্থীর পক্ষে যত খুশী ভোট দাও। আমি জিন্দা থাকতে নির্বাচনে কারচুপি হতে দেবোনা।
আহা,আমাদের সবার যদি এই নৈতিকতা ,সততা আর সাহস থাকতো।
লেখক বলেছেন: আপনার স্যার নিঃসন্দেহে সাহসী মানুষ। তাঁর মত মানুষের বড় দরকার আমাদের সমাজে।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আমীন! ![]()
পান্জেরী বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
ত্রিভুজ বলেছেন:
বিহংগ--র মন্তব্যের জন্য আরেকটা +
"আহা,আমাদের সবার যদি এই নৈতিকতা ,সততা আর সাহস থাকতো।"
লেখক বলেছেন: ধন্যবাদ ত্রিভুজ।
লেখক বলেছেন: আমিতো তাই করেছিলাম। কিন্তু এরপরও আসেনি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
ফজল বলেছেন:
+এই ব্লগেই যা ঘটছে সেসবের দিকে তাকিয়ে আমি শংকিত হই। পৃথিবীর অন্যান্য দেশীয়দের সাথে তুলনা করলে আমি নিজের স্বদেশীদের আচরণের লজ্জায় মাথা হেঁট করে ফেলতে বাধ্য হই একাকীই।
লেখক বলেছেন: এ ধরণের মানুষেরা দুনিয়ার সব জাতির মধ্যেই আছে। তাদের জন্যই মানব সমাজে বিপর্যয় সৃষ্টি হয়।
আপনাকে ধন্যবাদ।
সিক্স স্ট্রিং বলেছেন:
+
লেখক বলেছেন: ধন্যবাদ
ফেলুদা বলেছেন:
ভালো লিখছেন সিরাজ ভাই
লেখক বলেছেন: ধন্যবাদ।
আবূসামীহা বলেছেন:
ব্যক্তি আক্রমন করা ও মানব ভাষার বর্জ্য ব্লগে ছড়ানোর জন্য রাইফেলের কমেন্ট মুছে দেয়া হল ও তাকে ব্লক করা হল।


















ভালো লাগলো আপনার দৃঢ়তা দেখে