আমার প্রিয় পোস্ট

পৃথিবীর দিকে দিকে আজ মানবতার অবমাননা! এসো চোখ, কান ও হৃদয় উন্মুক্ত করি মানবতার মর্যাদার জন্য!

অবশেষে মুক্ত হলেন প্রিজনার ৩৪৫

০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:২৮

                       

অবশেষে ২১ শতকের গুলাগ "গুয়ান্তানামো" থেকে বের হতে পারলেন সাংবাদিক সামী আল-হাজ্জ।

সাম্রাজ্যবাদের কোপানলে পড়ে নিরপরাধ মানুষটি বিনা বিচারে কাটিয়ে দিলেন জীবনের ৬ টি বছর। ৩২ বছরের তরুণ ক্যামেরাম্যান আল-হাজ্জ বেরিয়ে এসেছেন ৩৮ বছর বয়সে। কিন্তু অত্যাচার আর নির্যাতনে এই ৬ বছরের ব্যবধানে তিনি যেন হয়ে গেছেন ষাটোর্ধ বৃদ্ধ।

মিডিয়া জগতে সাম্রাজ্যবাদীদের একচ্ছত্র দখলকে চ্যালেঞ্জ করেছিল আল-জাজ়ীরা। তারই ক্যামেরাম্যান হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সামী। নিজেদের আধিপত্যকে বহাল রাখতেই তারা প্রেফতার করে তাঁকে। বাধ্য করতে চেয়েছিল চ্যানেল্টির বিরুদ্ধে গোয়েন্দাগিরি করতে। রাজী না হওয়ায় তাকে হতে হয়েছে কুখ্যাত গুয়ান্তানামো বন্দীশিবিরের প্রিজনার ৩৪৫। সামীকে নিয়ে আমার আগের পোস্ট নীচের লিঙ্কেঃ
Click This Link

মুক্ত সামী খোলাখুলি বলেছেন তার বন্দীজীবনের অভিজ্ঞতার কিছু কথা। নীচের ভিডিওতে আমরা তার মুখেই শুনি তার কথাগুলোঃ

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মিডিয়া ;
প্রকাশ করা হয়েছে: বিশ্বপরিস্থিতি  বিভাগে ।

 

  • ১২ টি মন্তব্য
  • ১৩৮বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৭ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৩২
comment by: আবূসামীহা বলেছেন: দুঃখিত! সামীর সাক্ষাৎকারের ভিডিওটা আপলোড করা যায়নি। পরে করে দেব, ইনশা'আল্লাহ্‌।
২. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৩৫
comment by: আবূসামীহা বলেছেন: নীচে সামীর সাক্ষাৎকারঃ
৩. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৩৭
comment by: মাহিরাহি বলেছেন: এসব ক্ষেত্রে পশ্চিমাদের তথাকথিত মানবাধিকারের ক্ষুন্ন হয় না।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৪০

লেখক বলেছেন: যেখানে তাদের পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী স্বার্থ আছে সেখানে মানবাধিকার কিছুনা। মানবাধিকারের বুলিও তাদের সাম্রাজ্যবাদী হাতিয়ার মাত্র।

ধন্যবাদ আপনাকে।

৪. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৪২
comment by: দ্বীপবালক বলেছেন: সাম্রাজ্যবাদ নিপাত যাক। মানবতা মুক্তি পাক!
৫. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৪৮
comment by: আবেগী মাহবুব বলেছেন:
আলজাজিরা নিজেই নাকি পশ্চিমাদের দালাল।
০৪ ঠা মে, ২০০৮ সকাল ৯:৫১

লেখক বলেছেন: হতে পারে। তবে মিডিয়া হিসেবে পশ্চিমা দেশের না। আর সামী আল-হাজ্জও পশ্চিমা সাংবাদিক না। তাই তাদের কায়েমী স্বার্থের প্রাতি অবশ্যই চ্যালেঞ্জ।

৬. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ১০:৫৭
comment by: আওরঙ্গজেব বলেছেন: কষ্টকর!
৭. ০৪ ঠা মে, ২০০৮ সকাল ১১:১৬
comment by: মামু বলেছেন:
"গুয়ান্তানামো" কারাগারে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাকলে মানবাধিকার লঙ্ঘন হয় না, শুধু আমাদের দেশে জেলে ধইরা নিলেই মানবাদিকার লঙ্গন হয়।
৮. ০৪ ঠা মে, ২০০৮ দুপুর ১২:১০
comment by: মাহমুদ রহমান বলেছেন: পৃথিবীর দিকে দিকে আজ মানবতার অবমাননা! এসো চোখ, কান ও হৃদয় উন্মুক্ত করি মানবতার মর্যাদার জন্য!
৯. ০৪ ঠা মে, ২০০৮ দুপুর ১২:১৬
comment by: মাইনুল বলেছেন: পশ্চিমারাই বড় সন্ত্রাসী ।

Click This Link
১০. ০৪ ঠা মে, ২০০৮ বিকাল ৩:১৭
comment by: কোলাহল বলেছেন: 'যেখানে তাদের পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী স্বার্থ আছে সেখানে মানবাধিকার কিছুনা।'


সত্য।

 



 


আমার ব্লগে এখন থেকে শুধু প্রাসঙ্গিক মন্তব্যকে স্বাগত জানানো হবে। কেউ মন্তব্য করতে চাইলে লেখার বিষয় সম্পর্কে করবেন। অহেতুক ও...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৫৪৯২