আমাকে তুমি একদিন নিমন্তন করেছিলে
তোমার দেহজ কবিতার আসরে।
তোমার কাব্যময় দেহের অপূর্ব কবিতা গুলো
আমার আবৃত্তির কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছিল।
দৃষ্টির অগোচরে দেহের পাতায় পাতায়
প্রতিদিন রচিত হয় যে চিরিন্তন কাব্য,
তোমার সেই কাব্যের পাঠক আমি।
তোমার চোখ, ঠোট, চিবুক, কণ্ঠ
স্তন-সন্ধি, নাভিমুল, নিতম্ব, উরু,
প্রত্যেকটি অঙ্গ ভিন্ন ভিন্ন জীবন্ত কবিতা।
কামনার ভাগারে দেহভুক শকুনেরা
কেবলই খুজে বেড়ায় মৃত্য কবিতার উৎস।
তারা কখনো হদিস পাবেনা এ জীবন্ত কবিতার।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



