"ইসলাম বিরোধিতাই কি স্বাধীনতার 'স্বপক্ষ শক্তির' আদর্শ?"----নিয়ে কিছু কথা
১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪
হুমম........নাটক টা আমি দেখি নাই। তাই নাটক নিয়ে কোন মন্তব্য নয়। (লেখাটা পড়ে মন্তব্য লিখতে গিয়ে দেখি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আলাদা পোষ্ট দিলাম) তবে রাজনীতি এবং ধর্ম নিয়ে যে ভজঘট চলছে তা নিয়ে আমার কিছু কথা আছে,
১) জামায়াত ইসলামী বাংলাদেশ ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলামের শাসন কায়েম করার ব্যাপারে তাদের আদৌ কোন ইচ্ছা আছে বলে মনে হয় না।
২) ইসলাম-এর ঢালের আড়াল অন্যরাও কম ব্যবহার করে নাই। '৯৬ এর নির্বাচনের আগে শেখ হাসিনার সেই "ভেক" এর কথা মনে নাই। কপার পর্যন্ত কালো কাপড় বেধে সেকি ভন্ডামী। জেতার পর কাপড় একটু একটু করে সরতে সরতে একে বারে গায়েব।
৩) খালেদা জিয়া তো মুখে মুখে সব। বেশ ভুষা বা আচরণে উল্টা। ইসলামের ঢালের ব্যবহার করে, জামাতের সাথে জোট বেধে বোকা জনগনকে " শান্তি-র (ইসলামের) শাসনের" ধোকা দিয়েছে।
৪) আসলে সব রসুনের গোড়া এক জায়গায়। সব একই লক্ষ্যে দৌড়ায়। টাকা আর ক্ষমতা। ইসলাম বা স্বাধীনতা তাদের জন্য কোন ব্যপার না। সবই তাদের উদ্দেশ্য সাধনের জন্য একটা একটা পন্থা।
৫) আসলে পশ্চিমা বিশ্বের অপ-প্রচারণাতে আমাদের ভিতরে ইসলাম নিয়ে বহু গোলমাল হয়ে সৃষ্টি হয়েছে। কারন আমরা ইসলাম-কে জানিনা। তারা যা ভুলভাল বোঝাচ্ছে আমরা তাই গাধার মত মেনে নিচ্ছি। যাচাই করছিনা এবং নিজেদের বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে "কান নিয়েছে চিলে"-শুনে চিলের পিছনে ছুটছি।
৬) "স্বাধীনতার স্বপক্ষ শক্তি"- হতে হলে যদি ইসলাম অমান্য করাটা এক নম্বর শর্ত হয় তবে, যারা স্বাধীনতার স্বপক্ষ শক্তি তারা কি নামাজ রোজা করে না? আর যদি ইসলামের কথা বললে, মেনে চললে, ইসলাম সম্পর্কে অশোভন মন্তব্য বা প্রচারের বিরেধিতা করা যদি "জামায়াত ইসলামী"-র সমর্থক হওয়া হয় তবে- যারা "স্বাধীনতার স্বপক্ষ শক্তি"-র সমর্থক এবং ইসলাম মেনে চলে তারা কোন দলে?
যাই হোক পোষ্ট আর বড় করব না। সবাই ভালো থাকেন। আর কোরআন-হাদীস বেশী বেশী পড়েন। ইসলামে জ্ঞানার্জনের গুরূত্ব খুবই বেশি। প্রথম নাজিল হওয়া শব্দ "ইকরা" অর্থ "পড়ো" । আর রাসুল (সা
বলেছেন, "জ্ঞানের জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও" অর্থাৎ জ্ঞান লাভের জন্য যত দূরে যাওয়া লাগে বা যত কষ্ট করা লাগে করতে হবে। সবাই কে শুভেচ্ছা। (গীবত হয়ে গেছে বলে ক্ষমা চাচ্ছি।)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আবু বকর বলেছেন:
কি ব্যপার? রাসুল (সা: ) লিখলে ইমোটিকন হয়ে গেছে কেন? আল্লাহ আমাকে মাফ করূন।
অচেনা সৈকত বলেছেন:
বর্ণ-র ধারণা উনি একাই ইসলামের ধারক ও বাহক।আর আমরা আমজনতা ইসলাম বিরোধীতায় ব্যস্ত থাকি।আল্লাহকে অশেষ ধন্যবাদ যে আমাকে উনি বর্ণ-র মত গোমরাহী থেকে রক্ষা করেছেন। ইসলাম এত ঠুনকো ধর্ম নয় যে কোন নাটকে কাজের ছেলের নাম রসুল মিয়া রাখলে ইসলাম ধ্বংস হয়ে যাবে।এসব তারাই করে যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা লুটতে চায়।
বাংলার কথা বলেছেন:
আসলে আপনার উচিত সব দলের গঠনতন্ত্র ও কার্যক্রম পড়া এবং জানা তার পর মন্তব্য করা।
লেখক বলেছেন: ভাই গঠনতন্ত্র আমাদের দেশের কোন দল মানে? সহজ একটা উদাহরণ দেই-------
সব দলের গঠন তন্ত্রে বলা আছে সাজা প্রাপ্ত কোন ব্যাক্তি দলের উচ্চ পর্যায়ের বা দায়িত্বপূর্ণ কোন পদে থাকতে পারবে না। এমনকি সংসদ সদস্য পদে মনোনয়ন পাবে না। মানছে কেউ?
এটা মানতে গেলে "ঠগ বাছতে গাঁ উজাড়" হয়ে যাবে।
আর কোন দলকে আক্রমন করে আমি পোষ্ট দেইনি।
দুনিয়ায় এত নাম থাকতে নাটকে চাকরের নাম রাসুল দিতে হবে কেন? ধান্ধাবাজি কি সবাইকে পান করানো সম্ভব? ইসলাম বিরোধিরা এভাবে টিটকারী মশকরা দিয়েই শুরু করে।
অচেনা সৈকত বলেছেন:
ব্রেইন-ওয়াশড লোকজনের সাথে কথা বলা মানে সময়ের অপচয়।
শেরিফ আল সায়ার বলেছেন:
আসলে বাংলাদেশটাকে এভাবেই মটিভেট করেছে আমাদের রাজনীতি। সুতরাং কাটমোল্লারা তাই প্রচার করে, স্বাধীনতার পক্ষে এবং জামাতীর ভন্ড রাজনৈতিক কার্যকলাপ এর বিপক্ষে সবাই ইসলাম বিরোধী।সুন্দর লেখা। ভালো থাকবেন।
মাহফুজ ইসলাম বলেছেন:
আসলেই সব রসুনের গোড়া এক জায়গায়।
আখেরি রাস্তা বলেছেন:
আসলে সব রসুনের গোড়া এক জায়গায়। সব একই লক্ষ্যে দৌড়ায়। টাকা আর ক্ষমতা। ইসলাম বা স্বাধীনতা তাদের জন্য কোন ব্যপার না। সবই তাদের উদ্দেশ্য সাধনের জন্য একটা একটা পন্থা।
সত্য কথা কিন্তু আমারা যে বুজে ও না বুজার বান করে আছি, শুধু দোড়াইতেছি নেতা নেত্তির কল্যানে ? নেতা নেত্তীর কথা মানা কি ধমের ছেয়ে কোনও অংশে কম?
অতচ ভারতে দেখুন এক সাধ্বিকে (হিন্দু মহিলা আতন্কবাদী) কে বাচাতে কত নেতা পাতি নেতা টিভিতে কমেন্ট দিচেছ যে, হিন্দুদের বদনামী করার জন্য নাকি এগুলো করা হচেছ?
শঙ্খচীল বলেছেন:
আওয়ামীলিগার রা আসলে ধর্মবিরোধী শক্তি । কিন্তু মাঝে মাঝে তারা এমন ভাব দেখায় তারা যেন অনেক ধার্মিক। আসুন এই অপশক্তির মুখোশ খুলে দেই।
লেখক বলেছেন: কেন ভাই আওয়ামী লীগার-রা কি কেউ ইসলাম মেনে চলে না?
আপনার দেখা নামাজী,ধার্মিক কোন আওয়ামী লীগার নেই?
কিন্তু ভাই আমার দেখা অনেক আওয়ামীলীগার আছেন যারা খুবই ধার্মিক এবং ইসলাম মেনে চলেন। তারা ইসলামের ব্যপারে আপোষহীন।
আমি বলছিনা ভন্ড কেউ নেই। ভন্ড দের মুখোশ খুলে দেবার ব্যপারে আমি আছি।
কেউ একজন দল হিসাবে আ.লী. সাপোর্ট করতেই পারে। তাই বলে সে ইসলাম বিরোধী,নাস্তিক বা ওই জাতীয় কিছু হয়ে যাবে?
এটা ভাই সংকীর্ণ মানসিকতার প্রকাশ।
একই ভাবে, জামায়াতের সমর্থক হলেই যে তার "রগ কাটা"-র পূর্ব অভিজ্ঞতা আছে বা সে কট্টর মৌলবাদী বা যুদ্ধাপরাধী বা সে পরিপূর্ণ ভাবে ইসলাম মেনে চলে, এটা ভাবাও অবান্তর।
দেখতে হবে সে মানুষটা কেমন।
ভালো থাকুন সবাইকে নিয়ে।
কুয়াশা বলেছেন:
বর্ণ বলেছে: দুনিয়ায় এত নাম থাকতে নাটকে চাকরের নাম রাসুল দিতে হবে কেন? আমারও একই প্রশ্ন দুনিয়ায় এত নাম থাকতে রসুল মিয়া নাম রাখতে হবে কেন? কেন তার নামতো যিশু মিয়া রাখতে পারতেন বা দুর্গা মিয়া বা এই ধরণের কিছু রাখতে পারতেন। কই আজ পর্যন্ত তো কৌতুক চরিত্রে কাউকে এই ধরণের নামে দেখা যায় নাই কারনটা আমার ঠিক বধগম্ম নয়। মনে হয় বোকা মানুষ এই জন্য ধরতে পারিনাই।
তবে লেখক কে তার ৬ নং মন্তব্যের জন্য ++++++++++++++
সাঈদ সৌদিআরব বলেছেন:
পেলাচ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














