somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুঁজিবাজারে আরেকটি বড় ধস

২৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরেকটি ধস দেখল পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। আজ রোববার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ৭ শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক কমেছে প্রায় ছয় শতাংশ।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর বেশ কয়েকবার ধসের ঘটনা ঘটেছে। সেই হিসাবে আজকের ধসটি শেয়ারবাজারের অন্যতম বড় ধস হিসেবে বিবেচিত হবে। গত বছরের ৯ জানুয়ারি লেনদেনের প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬০০ পয়েন্ট পড়েছিল। ওই সময় সূচকের অবস্থান ছিল ৭৭৩৫ পয়েন্টে। আর আজ ৩০৩ পয়েন্ট পতন হয়েছে, যে সময়ে সূচকের অবস্থান ৪১৮৩ পয়েন্টে। এদিক থেকে বিবেচনা করলে আজকের দরপতনকে আরেকটি বড় ধস হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ ছাড়া গত বছরের ১৩ মার্চের পর এটিই বড় দরপতন। ওই দিন ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬.৯২ শতাংশ পতন হয়েছিল।
এ ব্যাপারে ডিএসইর পরিচালক আহমেদ রশিদ লালী প্রথম আলো অনলাইনকে বলেন, পুঁজিবাজারে অব্যাহতভাবে দরপতনের ফলে বিনিয়োগকারীদের আস্থা একেবারেই কমে গেছে। একইভাবে বাজারে চরম তারল্যসংকট বিরাজ করছে। এ দুটি কারণই আজকের বাজারের এই পতন বলে মনে করছেন তিনি।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬.৭৭ শতাংশ বা ৩০৩.৯১ পয়েন্ট কমে ৪১৮৩.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৯ নয় সালের ১৯ নভেম্বর সূচকের অবস্থান ছিল ৪১৪৪ পয়েন্টে।
সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৪টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র তিনটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ২৬১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি টাকা বেশি।
দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, এনবিএল, আরএন স্পিনিং, সোস্যাল ইসলামী ব্যাংক, ইউসিবিএল, বিকন ফার্মা, ম্যাকসন স্পিনিং ও ফু-ওয়াং সিরামিকস।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫.৭৫ শতাংশ বা ৭৪৩.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২১৮১.৪২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৮টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র পাঁচটির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকার বেশি।
এ দিকে আজ বড় ধস হলেও বিনিয়োগকারীদের আন্দোলন করতে দেয়নি পুলিশ। মতিঝিলে ডিএসইর সামনে সারা দিনই পুলিশের কঠোর নজরদারি ছিল। পুলিশের নজরদারির কারণেই আজ ডিএসইর সামনে কোনো বিনিয়োগকারীকে বিক্ষোভের উদ্দেশে জড়ো হতে দেখা যায়নি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×