আলফি (১৩) চ্যান্তেলে (১৫) - বৃটেনের সামাজিক অবক্ষয়ের আরেক নজির

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৪

শেয়ারঃ
0 4 0

উপরের প্রথম দুটি ছবি দেখলে যে কেউ বলবেন, দুই ভাই বোন তাদের আদরের ছোট বোনকে কোলে নিয়ে মজা করছে। কিন্তু তৃতীয় ছবিটি নিশ্চিত বলে দিচ্ছে, সদ্য জন্ম নেয়া এই শিশুটির সাথে তাদের সম্পর্ক কি? ২০০৮ সালের মার্চের শেষের কোন এক রাতে ১২ বছরের আলফির সাথে ১৪ বছরের চ্যান্তেলের একটি মাত্র গোপন সম্পর্কের কারনে বছর না ঘুরতেই এমাসের ৯ তারিখে চ্যান্তেলে তাদের মেয়ে মাইসি রোক্সানের জন্ম দেয়। চ্যান্তেলের কথা, সেদিন রাত্রে সে জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে ভুলে গিয়েছিল। খবরটি ইতিমধ্যে বৃটেনের রাজনৈতিক অঙ্গনে ও সারা বিশ্বের মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। মেয়ের জন্মের পরে বৃটেনের প্রভাবশালী দি সান পত্রিকায়, সম্ভবত: চ্যান্তেলের মায়ের পরামর্শে, তারা তাদের গোপন সে কাহিনী ছড়া দামে বিক্রিও করেছে। বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় ইতিমধ্যে একাধিক সাক্ষাতকারের মাধ্যমে তারা কামিয়ে নিয়েছে কয়েক হাজার পাউন্ড। YouTube এ এখন আলফি, চ্যান্তেলে, ও চ্যান্তেলের মায়ের সে সাক্ষাতকারগুলো পাওয়া যাচ্ছে। তাদের ভাষায়, তারা তাদের সদ্য জন্ম নেয়া মেয়ের ভবিষ্যত নিশ্চিত করতেই পাউন্ডের বিনিময়ে এমনটি করছেন।

নিশ্চিত ভাবেই, ১৩ বছরের আলফির কারনেই বিষয়টি এতো বেশি গুরুত্ব পেয়েছে। না হলে এরকম ঘটনা বৃটেন সহ পশ্চিমা দেশসমূহে ভূরি ভূরি। আলফির উচ্ছতা বড়জোর ৪ ফুট। দি সানের মতে, আলফি একজন লজ্জাবনত বালক যার কন্ঠস্বর এখনও বড়দের মতো এখনও ভাঙ্গেনি। আলফির বাবার মতে, আলফি ভালবাসে কম্পিউটার গেমস, বক্সিং আর ম্যানচেস্টার ইউনাইটেড।


আলফি ও চ্যান্তেলের পরিবার:
ইস্ট সাসেক্সের ইষ্টবোর্নে চ্যান্তেলের মায়ের সরকারী সাবসিডি পাওয়া বাড়িতে চ্যান্তেলে বাবা স্টিভ (৪৩), মা পেনি (৩৮) ও পাঁচ ভাইয়ের সাথে থাকে। বাবা স্টিভ কর্মহীন এবং পুরো পরিবারটি সরকারী বেনেফিটের উপর বেঁচে আছে।

অন্যদিকে আলফি থাকে চ্যান্তেলেদের বাড়ির নিকটে তার মা নিকোলার (৪৩) দু'লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের আলিশান বাড়িতে। কিন্তু নিকোলা বেশির ভাগ সময় ও রাতে থাকেন নিকট্স্হ স্টেডম্যান হাউসে। আলফির বাবা ডেনিসের (৪৫) সাথে তার মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগে। ডেনিসের মোট ৯ ছেলে মেয়ে আছে এবং নিকট্স্হ এক গাড়ি মেরামতের দোকানে কাজ করেন।

চ্যান্তেলের মা পেনি পুরো ৮ জনের পরিবারটির খরচের ব্যাপারে এখন চিন্তিত। তারপরেও বলেছেন, তিনি তার মেয়েকে একসাথে রেখে সহযোগিতা দিয়ে যাবেন।

কিন্তু আলফির বৈমাত্রেয় বোন নিকোল (১৯) দি সানকে দেয়া সাক্ষাতকারের তাদের সৎ বাবা ডেনিসকে আলফির অল্প বয়সে বাবা হওয়ার জন্য দায়ী করেছে। সে অভিযোগ করেছে, তাদের বাবা দু'বছর আগে ১৯ বছরের অন্য একটি মেয়ের সাথে পালিয়ে গিয়ে এখনও সে মেয়ের সাথে একসাথে থাকছেন। এতে তাদের মায়ের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে এবং পুরো পরিবারটি দু'ভাগে ভেঙ্গে গিয়েছে।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আলফির বড় বোন জেইডও, যার বয়স এখন ১৯, ১৩ বছর বয়সে মা হয়েছে

আলফি ও চ্যান্তেলের প্রতিবেশীদের প্রতিক্রিয়া:
জন হোলমস নামের ৯০ বছরের এক বৃদ্ধ প্রতিবেশী বলেছেন, 'আমি বিশ্বাস করতে পারছিনা আলফি বাবা হয়েছে! এর আগে কোন একদিন সে তার কুকুরটি সহ আমার বাগানে দৌঁড়ে এসেছিল তার বলটি কুড়িয়ে নিতে। আমি দেখালাম সে একজন সদা হাস্সোচ্ছল শিশু!'

সিন থমাস নামের অন্য এক প্রতিবেশি বলেছেন, 'চ্যান্তেলের একাধিক ছেলেবন্ধু আছে। সে তাদেরকে নিয়ে তার বাসায় প্রায়ই রাত কাটাত এবং তার বাবা-মা এতে কিছু মনে করতেন না। তাকে একজন পূর্ণবয়স্ক হিসেবে দেখা হয়েছিল ও সে যা খুশী করতে পারতো।'

১৭ বছরের প্রতিবেশী জ্যাইক বলেছে, 'চ্যান্তেলের অনেক ছেলেবন্ধু আছে এবং একজনের সাথে বেশিদিন থাকে না। আমরা জানি, আলফি তাদেরই একজন, কিন্তু ডিএনএ টেস্ট ছাড়া বলা যাবে না, সন্তানটির পিতা আলফি কি না।'


অন্য অনেকের পিতৃত্ব দাবী!
the News Of The World বলছে চ্যান্তেলের সাথে ওইসময় কমপক্ষে ৮ জন টিনএজার বালকের সম্পর্ক ছিল যাদের সাথে সে নিজের বাড়িতে নিয়মিত মিলিত হতো। সিন থমাস নামের এক প্রতিবেশী ইতিমধ্যে বলেছেন, চ্যান্তেলের একাধিক ছেলের সাথে সম্পর্ক ছিল, যদিও চ্যান্তেলে একাধিক ছেলে বন্ধুর সাথে সম্পর্ক অস্বীকার করেছে।

রিচার্ড গুডসেল নামের ১৬ বছরের বালক, যে একজন শিক্ষানবিশ রাঁধুনে, দাবী করেছে, আলফি নয় সেই শিশুটির বাবা। তার সাথে চ্যান্তেলের যে সময়ে সে গর্ভবতী হয় সে সময় একটানা তিন মাসের সম্পর্ক ছিল। গুডসেল জোড় গলায় ডিএনএ ডেস্টের জন্য দাবী জানাচ্ছে।

টাইলার বার্কার (১৪) নামের এক স্কুলবালক বলেছে, তারও চ্যান্তেলের সাথে ৯ মাস আগে সম্পর্ক ছিল, সে জন্য সেও শিশুটির বাবা কিনা উদ্বিগ্ন।

গুডসেল ও বার্কার দু'জনেই একজন সলিসিটরের কাছে শপথ করে তাদের সাথে চ্যান্তেলের সম্পর্কের বিস্তারিত বলেছে। কিন্তু চ্যান্তেলের পরিবার বলছে, তাদের মেয়ে কুমারিত্ব হারায় আলফির কাছে এবং মাইসি তারই সন্তান।

গুডসেল দাবী করেছে, সেই চ্যান্তেলের একগাঁদা ছেলে বন্ধুর মধ্যে প্রথম যে তার সাথে সম্পর্ক করেছে। তার সাথে সম্পর্ক হয় চ্যান্তেলেরা এলাকায় আসার একসপ্তাহের মধ্যেই। এমনকি চ্যান্তেলের মাও জানতে চেয়েছে সে শিশুটির বাবা কিনা। "চ্যান্তেলের মা আমাকে শিশুটির বাবা হিসেবে পাশে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমি সকালে কলেজ ও রাত জেগে ফিডার খাওয়ানোর ভয়ে রাজি হইনি।"

বার্কার বলেছে, "চ্যান্তেলের সাথে সম্পর্ক আমার জীবনের বড় ভূল। আমার ইচ্ছা যদি তারা সাথে দেখা না হতো। ... একগাঁদা টিন এজ বালক রুটিন করে চ্যান্তেলের বাসায় রাত কাটাত।"


বৃটেনের অবক্ষিত সামাজিক জীবন:
the News Of The World এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, ১৯৭৪ সাল তেকে ২০০৮ সাল পর্যন্ত বৃটেনে প্রতিবছর ১৮ বছরের নীচে গড়ে ৪০ হাজার কুমারী গর্ভবতী হয়। কুমারী মেয়েদের গর্ভধারণ বন্ধ করতে এপর্যন্ত সরকারী ভাবে গৃহিত বড় সিদ্ধান্তগুলো:

১) ১৯৭৪: ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক ১৮ বছরের নীচের মেয়েদের গর্ভনিরোধের পরামর্শ দেবে।

২) ১৯৯০: গর্ভপাত আইন পরিবর্তন করে গর্ভধারণের ২৮ সপ্তাহের পরিবর্তে ২৪ মাসে করা হয়।

৩) ১৯৯৯: স্কুল গুলোতে গর্ভনিরোধের উপর আরও প্রশিক্ষণ ও নার্সের ব্যবস্হা করা হয়।

৪) ২০০১: অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা ফার্মাসিস্ট থেকে পরামর্শ করে গর্ভনিরোধ পিল নিতে পারবে।

৫) ২০০৮: অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা কোন ডাক্তারী পরামর্শ বা প্রেস্ক্রিপ্শন ছাড়াই কেমিস্ট/ফার্মেসীগুলো থেকে গর্ভনিরোধ পিল নিতে পারবে।

বৃটেনের আইনে একজন ছেলে বা মেয়ে ১৬ বছর হলেই শুধুমাত্র অন্য কারো সাথে পারস্পরিক যৌন সম্পর্ক স্হাপন করতে পারে। কিন্তু সাসেক্সের পূলিশ ও সরকারী সংস্হাদের যৌথ তদন্তে আলফি-চ্যান্তেলের সম্পর্ক আইনসিদ্ধ না হলেও, যেহেতু কোন পক্ষই এর থেকে লাভবান হয়নি বলে প্রমাণিত , সে জন্য তারা কাউকে শাস্তির কথা বলছেন না।

আর বৃটেনে মা হওয়ার ও সরকারী ফ্যামিলি বেনেফিট পাওয়ার ন্যুনতম বয়সও ১৬। এর ফলে আলফি-চ্যান্তেলে সরকারী সাহায্য পাবে না। তবে চ্যান্তেলের মা ও কর্মহীন বাবা নাতনীর জন্য আবেদন করতে পারবেন।



বৃটেনের রাজনীতিতে আলোড়ন:
ম্যাট ডান্কলি নামের ইস্টসাসেক্সের শিশু পরিচর্যা বিভাগের পরিচালক বলেছেন, 'We have just launched our latest sexual health campaign as part of our on-going drive to get all our young people to take responsibility for their actions and understand the serious consequences of sexual relationships.'

এরকম ক্যাম্পেইন সারা বছরই হচ্ছে। এত কিছুর পরেও, বৃটেনে কুমারী মায়ের সংখ্যা কমছে না। আলফি-চ্যান্তেলের সাম্প্রতিক ঘটনায় বৃটেনের রাজনীতিতে আরেকটি আলোড়ন সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী ব্রাউন আলফি-চ্যান্তেলের ঘটনায় মন্তব্য করতে গিয়ে বলেছেন, "আমি কোন পৃথক ঘটনা সম্পর্কে জানি না। তবে অবশ্যই আমরা সকলে চাই টিনএজ গর্ভধারণ বন্ধ করতে।"

ডানকান স্মিথ নামের Centre for Social Justice এর একপরিচালক বলেছেন, "... too many dysfunctional families in Britain today have children growing up where anything goes. It exemplifies the point we have been making about broken Britain. It's not being accusative, it's about pointing out the complete collapse in some parts of society of any sense of what's right and wrong."

টরি দলের নেতা ডেভিড ক্যামেরন বলেছেন, "When I saw these pictures this morning, I just thought how worrying that in Britain today children are having children."


শেষ কথা:
এর পরেও বৃটেনের সর্বকনিষ্ট পিতা আলফি নয়। এর আগে ১৯৯৮ সালে ১২ বছর বয়সী সিন ষ্টুয়ার্ট নামের একজন তার বাড়ির পাশের ১৫ বছরের এমার সাথে একটি ছেলের জন্ম দিয়েছিল। মাত্র ছয় মাস পরে তাদের সম্পর্ক ভেঙ্গে যায়। আলফি-চ্যান্তেলে এখন মিডিয়ায় তাদের ভাল বাবা-মা হবার ঘোষণা দিলেও, দি সান কলামিস্ট জেন মুরের মতে এসব heartbreakingly naive কথাবার্তা।

আলফি-চ্যান্তেলের এই ঘটনায় বৃটেন সরকার হয়তো আবারও হয়তো সেদেশের আইন কানুন রিভিউ করে সংশোধনী আনবেন। কিন্তু ধর্মীয় আইন ও সামাজিক রক্ষণশীলতাকে পদদলিত করে পশ্চিমা দেশগুলো ব্যক্তি স্বাধীনতার নামে ফ্রি সেক্সের যে সমাজ গড়ে তুলেছে, তার অন্তসারশূন্যতা আজ তারা দেখতে পাচ্ছে মাত্রাতিরিক্ত বিবাহ বিচ্ছেদ, সীমাহীন মানসিক রোগী এবং ফি বছর কয়েক মিলিয়ন অপ্রাপ্ত বয়স্ক মা। একমাত্র সৃষ্টি কর্তায় জানেন এর শেষ কোথায়।

এজন্য দি সান কলামিস্ট জেন মুর আক্ষেপ করে বলেছেন, "When boys as emotionally and physically child-like as Alfie start creating babies, it's the thin end of a wedge that will break the existing cracks in society so wide open that there will be no hope of repair."

আমাদের সুন্দর দেশটিতেও প্রগতিশীলতার নামে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক ও লিভ টুগেদারের সংখ্যা বাড়ছে। কলেজ-বিশ্ববিদ্যালয় ও মিডিয়াতে ধর্মীয় নীতি ও সামাজিক বন্ধনকে গুরুত্বহীন করে দেয়া হচ্ছে। এরফলে আমাদের ছেলে মেয়েরা আধুনিকতার নামে মাদক সেবন ও অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এসবের খারাপ ফল ইতিমধ্যে আমাদের সমাজে পড়তে শুরু করেছে। সাম্প্রতিককালে লালবাগে এক ইডেনের ছাত্রীকে জবাই করে হত্যা ও চারুকলায় ভর্তিচ্ছু ছাত্রীর সাথে এক শিক্ষক ও সিনিয়র ছাত্রদের অনৈতিক কার্যকলাপ শত শত উদাহরণের মাত্র দুটি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫০
কাক ভুষুন্ডি বলেছেন: কুন্খান থিকা কপিপেস্ট?
২. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৬
অরণ্য আনাম বলেছেন: খাইছে...ব্যাপক কহিনী দেহি
৩. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:০৪
েশখসাদী বলেছেন:
ভয়াবহ রকমের ক্ষতি এবং এর পরিণতি ভয়ংকর ।

........ধর্ম এবং নৈতিকতরা শিক্ষা ছাড়া মানব রচিত কোন নিয়ম -কানুনে মানুষের শান্তি ও মুক্তি নেই ।

................যারা এগুলো বুঝেও চোখ বন্ধ করে থাকে তারা স্রষ্টা ও মানবতার শত্রু ।
৪. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:১৩
মো মুজাহিদ আলম বলেছেন: অনেক অজানাকে জানলাম ।
৫. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:২১
গুপী গায়েন বলেছেন: দুঃস্বপ্ন দেখলাম মনে হল। প্রিয়তে রাখলাম।
৬. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৪
রামন বলেছেন: ভাই আপনার সাহসের প্রশংসা না করে পারছি না। এত বড় পোষ্ট লিখেছেন কি ভাবে যেখানে পড়তেই আমার ভয় লাগছে। যাই হোক একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো ইংরেজ জাতির অবক্ষয় ঘটেছে এ রকম চিন্তা করা এবং পশ্চিমা সংস্কৃতির প্রভাব আমাদের নিজস্ব সংস্কৃতিকে গ্রাস করবে আপনার এ ধারনার সাথে একমত নই।
৭. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৯
ফারজানা মাহবুবা বলেছেন:
কলামিষ্ট জেন মুরের সাথে একমত পোষন না করে উপায় নেই।
৮. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৬
আশরাফ রহমান বলেছেন: ধন্যবাদ। প্রিয় তালিকায় রাখলাম।
৯. ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮
হাশেম বলেছেন: পিলাস..+
তথ্য বহুল লেখার জন্য ধন্যবাদ আপনাকে।

আলফি, চ্যান্তেলে দুজনেরই ফ্যামেলি ব্যকগ্রাউন্ড ভাল না।
একদিকে আলফি'র বাবা তার মাকে ডিভোর্স দিয়ে কন্যার সমবয়সী ১৯ বৎসর বয়সের মেয়ের সাথে আছে এবং আলফি'র বোন জেইডও ১৩ বছর বয়সে মা হয়েছিল।
অন্যদিকে চ্যান্তেলে একটা প্লে-গার্ল। সত্যিকার অর্থে ডিএনএ টেষ্ট করলেই বুঝা যাবে শিশুটি আদৌ আলফি'র কিনা?

পুরো ঘটনাটি তারা ঘটিয়েছে প্রচার ও পাউন্ড লাভের আশায়।
আর এধরনের ফ্যামেলিতে এসব ঘটনা কোন ব্যাপারই না...
১০. ১১ ই মার্চ, ২০০৯ ভোর ৪:১৫
লুথা বলেছেন: সামাজিক অবক্ষয় কারে বলে ওইটা এইসব দেশের দিকে তাকালে বুঝা যায়।

উপরেই ফিট-ফাট, ভিতরে সদরঘাট এর টয়লেট
১১. ১১ ই মার্চ, ২০০৯ ভোর ৪:২৩
রন্টি চৌধুরী বলেছেন: হাশেম এর সাথে একমত।
আলফি বাপ হবার সম্ভাবনা খুব কম।
১২. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:০৪
বৈকুনঠ বলেছেন: ভাইজান, এইবার আমাগো নিজের দেশের মানুষের সামাজিক আর নৈতিক অবক্ষয়ের ব্যাপারে কিচু লেকেন
১৩. ১১ ই মার্চ, ২০০৯ রাত ১০:১১
আরিফুর রহমান বলেছেন: @বৈকুন্ঠ,
এই দেশে ঘটনা একটু ঘুরায় ঘটে, বুইড়া ৫২ বছরে ছুন্নত পালন করতে গিয়া ৯ বচ্ছরের বালেগ মাইয়া শাদী কইরা লয়া যায়, ওইখানে যেইটা পয়দা হয় সেইটাতে কুনু অবক্ষয় নাই, আছে দোজাহানের অশেষ নেকী!

এইরকম ঘটনা ডেলি ঘটে আমগো আল্ট্রা নৈতকতার দেশে, এই পোস্টের লেখকের মতো কিছু পদার্থ তাগো রাডার খালি ১৩ হাজার মাইল দুরে নৈতিক অবক্ষয় খুঁজে, নিজের চারপাশে যে গিজগিজ করতাছে, সেইদিকে তাগো নজর পুরা আন্ধা!

এর লাইগাই আলগজান্দার ওরফে যুল্কারনাইন কৈছিলো... হায় ছেলুকাস! ....
১৪. ২১ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:১৯
কবির চৌধুরী বলেছেন: কলকাইত্তের কাহিনী লেখক সনাম ধইন্না রসময়ের কাহিনী সাথে মিলছে ;)

 

মোট সময় লেগেছে ২.৫৮৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাকি রাজাকরের বাচ্চারা সাবধান। ছাগলামি করলে ব্যান।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই