প্রসঙ্গ: আমাদেরসময়ে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন
কিছুদিন আগে পত্রিকাটিতে বাংলাদেশে মোবাইলের মাধ্যমে ছেলে-মেয়েদের প্রেম-প্রেম খেলা এবং এর ফলস্বরূপ ব্যক্তি, পরিবার ও সমাজের মারাত্নক পরিণতির খবরটি নি:সন্দেহে পাঠকদের বাহবা কুড়াতে সমর্থ হয়েছে। কিছু পথভ্রষ্ট নষ্ঠ ছেলে মেয়েদের সাথে মোবাইলে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমিক-প্রেমিকারা এরপরে গোপন অভিসারের ছবি মোবাইলের ক্যামেরায় বন্দি করে। বহু ফুলের মধু খেতে অভ্যস্তরা মোহ কেটে গেলে একে অপরকে ত্যাগ করে। কিন্তু মোবাইলে তোলা সে ছবি বা ভিডিওগুলো তারা অন্য পক্ষের সম্মতি ছাড়াই ইন্টারনেটে ছড়িয়ে দেয় বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে হস্তান্তর করে। এভাবে বেশী দূর্ভাগ্যের স্বীকার হয় মেয়েরা। প্রেমে অসফল হয়ে নিজের মূল্যবান সম্পদ হারিয়ে তারা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বিপর্যস্ত হয়। এমনকি মানসিক ভারসাম্য হারিয়ে অপ্রকৃতিস্হ হয়ে বিশেষজ্ঞের শরণাপন্ন হয়।
মানুষের কুরিপুকে উস্কে দেয়ার জন্য কুরুচিপূর্ণ বই, ছবি, ভিডিও ও বিজ্ঞাপন অনেকাংশে দায়ী। উপরে বর্ণিত মোবাইলফোনের অপব্যবহারের থেকে তুমুল জনপ্রিয়তার অধিকারী একটি পত্রিকার বিজ্ঞাপন বেশি ক্ষতি করতে পারে। একটি মোবাইলে একজন বা একশজন ক্ষতিগ্রস্হ হতে পারে। কিন্তু একটি পত্রিকার মাধ্যমে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্হ হতে পারে।
সত্য কথা বলতে কি, আমাদেরসময়ের এরকম কিছু বিজ্ঞাপনের কারণে নিজের ছেলে-মেয়েদের সামনে ইন্টারনেটে পত্রিকাটি পড়তে লজ্জায় পড়তে হয়। ওদের অগোচরে পড়তে গেলে মনে হয় কোন নিষিদ্ধ সাইট ভিজিট করছি।
আমাদেরসময় হয়ত: আর্থিক লাভের বিষয় বলবে। কিন্তু একটি পত্রিকা যখন বিবেক হিসেবে সুস্হ সমাজ ও দেশ বিনির্মানে আত্ননিয়োগ করে, তখন এরকম ক্ষুদ্র লাভ জলান্জলি দেয়া নি:সন্দেহে সম্ভব।
পরিশেষে আশাকরি, পাঠকদের অসুবিধা দূরকল্পে এবং একটি সুস্হ সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে আমাদেরসময় কুরুচিপূর্ণ বিজ্ঞাপন প্রচারে বিরত থাকবে। আমাদেরসময়ের ভবিষ্যত পথচলা আরো সুন্দর হউক এই কামনা করি।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।