ব্রাউজারের উপরের বিভিন্ন মেনুবার যদি সরিয়ে দেয়া যেত তাহলে বেশ ভালো হতো না?
গুগলক্রোমের প্রচুর নাম শুনেছি। এর চেহারা অন্যরকম। উপরের কিছু মেনু বার যেগুলো ওয়েবব্রাউজিং-এ সাধারণত কাজে লাগে না, সেগুলো সরিয়ে দেয়াই এর নতুনত্ব। আসলেই, ওয়েব সার্ফিং ব্রাউজারের যে অংশে করা হয়, তা যদি বড়ই হয় তাহলে বেশ ভালোই লাগে।
ভাবছিলাম গুগলক্রোম ইন্সটল করে দেখি। কিন্তু অলসতার কারনে আর হয়ে উঠে নি। আবার ফায়ার ফক্সে যেসব সাইট বুকমার্ক করা আছে সেগুলো কিভাবে অন্য ব্রাউজারে ট্রান্সফার করবো জানি না।
সম্প্রতি গুঁতা-গুঁতি করতে গিয়ে ফায়ার ফক্সে একটা ট্রিক্স খুঁজে পেয়েছি, যার জন্য আমার আর ক্রোম ব্যবহার করতে হবে না।
এমন যদি হয়, মুভি যেমন আমরা ফুল স্ক্রিনে দেখি, ঠিক সেভাবেই ওয়েব সাইট দেখা যাবে?
এই ব্লগ পড়া অবস্থায় এফ-১১ বাটন চাপুন। চিচিং ফাঁক! ব্রাউজারে বিশাল জায়গা! সারা স্ক্রিন জুড়ে ওয়েব পেজ! বিভিন্ন প্যানেল, মেনুবার গায়েব! (হায় হায়। এখন কি হবে?
মাউস কার্সর স্ক্রিনের উপরে নিলে ওয়েব এড্রেস, সার্চ, ব্যাক, ফ্রন্ট, ট্যাব ইত্যাদি দেখাবে, যেগুলো ওয়েব সার্ফিং-এ কাজে লাগে।
মাউস কার্সর সারালে এই বারটি চলে যাবে। আরো ভালো হয় যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার অভ্যস্ত হয়ে যান - এতে আপনার সময় কম লাগবে। যেমন,
১) নতুন ট্যাব খুলতে :: কন্ট্রোল + টি চাপুন
২) পরের ট্যাবে যেতে :: কন্ট্রোল + ট্যাব চাপুন
৩) আগের ট্যাবে যেতে :: কন্ট্রোল + শিফট + ট্যাব চাপুন
পুনরায় আগের চেহারায় ফিরে আসতে আবার এফ-11 বাটন চাপুন।
আগুনে শেয়াল নিয়ে আরো পোস্ট: ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস......
শুভ সার্ফিং
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


