আজ জাফর ইকবাল স্যারের একটা লেখা পড়লাম ... সেই সাথে নিজের উপলব্ধিত একটি বিষয় খুব প্রকটভাবে নিজের সামনে উঠে আসলো ... আমাদের জাতীয় সংগীত ... আসলেই তো আমরা আমাদের প্রানের প্রিয় জাতীয় সংগীত টাকে শুদ্ধরূপে পুরোপুরি জানি না ... তাই ভাব্লাম আপনাদের সবার সাথেই আমাদের জাতীয় সংগীত টি শেয়ার করি ...
...::::: বাংলাদেশ এর জাতীয় সংগীতের প্রথম ৮ চরন :::::....
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে---
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো---
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে---
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
জাতীয় সংগীত নিয়ে কিছু তথ্য ঃ
০১. বাংলাদেশের জাতীয় প্রতীক কি ?
উঃ উভয় পাশে ধানের শীষে বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। তার মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয পাশে দুটি করে তারকা
০২. জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
উঃ তৎকালীন ছাত্র নেতা আ.স.ম আবদুর রব
০৩. জাতীয় পতাকা পরিমাপের অনুপাত কত?
উঃ দৈর্ঘ্য : প্রস্থ = ৫ : ৩
০৪. বাংলাদেশের জাতীয় সংগীত কোনটি?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা’ প্রথম ১০ চরন
০৫. আমার সোনার বাংলা কবিতাটিতে কতটি চরণ আছে?
উঃ ২৫টি
০৬. আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের অর্ন্তগত?
উঃ গীতবিতান এর অর্ন্তগত
০৭. আমার সোনার বাংলা’ র সুরকার কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
০৮. আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উঃ বঙ্গদর্শন (সম্পাদক ঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় )
০৯. আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কোন সালে?
উঃ ১৯০৫ সালে
১০. বাংলাদেশের রণ সংগীত কোনটি?
উঃ চল চল চল চল কবিতার প্রথম দুই স্তবক।
১১. বাংলাদেশের রণ সঙ্গীতের গীতিকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম
১২. উৎসব অনুষ্ঠানে বাজানো হয় রণ সঙ্গীতের কত চরণ?
উঃ প্রথম ২১ চরন
১৩. বাংলাদেশের রণ সঙ্গীতের সুরকার কে?
উঃ কাজী নজরুল ইসলাম
১৪. বাংলাদেশের রণ সংগীত ‘চল্ চল্ চল্’ কোন কাব্যর অর্ন্তগত?
উঃ সন্ধ্যা
১৫. রণ সঙ্গীত বাংলা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উঃ ১৩৩৫ সালে
১৬. রণ সঙ্গীত কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ শিখায় ( প্রথম সম্পাদক : আবুল হোসেন )
১৭. বাংলাদেশের ক্রীড়া সংগীত কোনটি?
উঃ সেলিমা রহমান রচিত বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয় নামক গানটি।
জাতীয় সংগীত এ বাংলাদেশ ১৯৭১ - ২০১০ ( আমার করা একটি প্রামান্য চিত্র ... কিছু দুর্লভ ছবি দিয়ে সাজানো )
রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংগীত ও তার ব্যবহারের নিয়মাবলী
জানি জাতীয় সংগীত সবাই জানেন ... সেই সাথে জানেন হইতো উপরের সবগুলো প্রশ্নের উত্তর ও তারপর ও শত ব্যাস্ততার মাঝে যদি এই জাতীয় সংগীতটি আমাদের অনুভুতিকে এতটুকুও নাড়া দেয় ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

