ব্লগে লেখা লেখি করি না খুব একটা ... হয়ত তেমন লেখার হাত বা কৌশল ও রপ্ত করতে পারি নি ... নিজেকে ব্লগার দাবি করতে তাই একটু কেমন জানি লাগে ... পোস্ট করেছি মাত্র ৪৯ টা ... তাই ভাবলাম নিজের ৫০ তম পোস্ট টা জাতির জন্য উৎসর্গ করি...
মাঝে কিছুদিন ব্লগে একদমই ভালো লাগছিলো না ...ব্লগে আসাই ছেড়ে দিয়েছিলাম বলতে গেলে... যারা অনেকদিন ধরে ব্লগে আছেন তার নিশ্চয় বুঝতে পারছেন আমার এই খারাপ লাগার কারন গুলো কি ... তবে সেদিন ব্লগ দিবস আর আজকের আড্ডার পর মনে হচ্ছে না আমি বোধহয় খুব শীঘ্রি ব্লগ ছাড়ছি না ...
অনেক ভালো লেগেছে আজকের আড্ডা টা ... অনেকে ছিলেন ... অনেক প্রিয়মুখ ...
হঠাৎ ভাবলাম নিজের জন্য একটা নোটিশ বোর্ড খুলি ... সেই সাথে সবার জন্য ...
আপনার যেকোন কথা আমার সাথে শেয়ার করতে পারেন ...
আর দেখি আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি ...
---------------------------
---------------------------
√ কম্পিউটার রিলেটেড যে কোন সমস্যা
√ মুভি লিঙ্ক খুজে দেওয়া
√ গুরুত্বপুর্ণ সাইট বা দরকারি সাইট সম্পর্কে জিজ্ঞাসা
√ যেকোন সফটওয়ার এর ডাউনলোড লিঙ্ক
√ ভাইরাস / এন্টিভাইরাস রিলেটেড যে কোন সমস্যা
√ ১৯৭১ সম্পর্কে জানতে আগ্রহী হলে ( ওয়েব / ভিডিও / অডিও )
√ যেকোন বিষয় বা ঘটনা নিয়ে আলোচনা করতে চাইলে
√ এছাড়া ভাই ব্রাদার মনে করে কেমন আছি বা খোজ খবর ও নিতে পারেন ...
( তবে একটা কথা আছে ... প্রেম বিষয়ক কোন সাহায্য বা সমাধান দিতে পারবো না )
এই তো ... এই পেজের লিঙ্ক টা আমার লিঙ্ক এ থাকবে ... আমি চেষ্টা করব সবাই কে যতটুকু পারি সাহায্য করতে ... ...
.......................................o0o0o0o0o0o0o0o..................................
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



