somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোয়াইন ফ্লু সম্পর্কে নানা তথ্য ---দেখুন

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গোটা বিশ্বেই সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ এই রোগ ঠেকাতে ইতিমধ্যে দেশে দেশে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে৷ সোয়াইন ফ্লু নিয়ে কিছু প্রাসঙ্গিক তথ্য৷
click it
সোয়াইন ফ্লু কী?

সোয়াইন ফ্লু হচ্ছে মানব দেহের ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মতোই এক ধরণের ভাইরাস যা প্রধানত শূকরের দেহে দ্রুত বংশবিস্তার করতে পারে৷ শূকরের জেনেটিক বৈশিষ্ট্য মানবদেহের সাথে বেশ মিল থাকায় এ ভাইরাসটি পাখির চেয়ে বেশি দ্রুত মানুষের দেহে সংক্রমিত হতে পারে৷ গত দশকে সবচেয়ে ভয়ের বিষয় ছিল এই যে, এভিয়েন ফ্লু অর্থাৎ এইচফাইভএনওয়ান ভাইরাস পাখির দেহ থেকে শূকরের দেহে আশ্রয় নিয়ে সহজেই তা মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারতো৷ তবে সৌভাগ্যবশত এমন কিছু ঘটেনি৷

সোয়াইন ফ্লু কতটা উদ্বেগের বিষয়?

সোয়াইন ফ্লু কতটা উদ্বেগের বিষয় তা এই মুহূর্তে কারো জানা নেই৷ বর্তমানে যে ভাইরাসটি সংক্রমিত হচ্ছে তা এইচওয়ানএনওয়ান নামে পরিচিত৷ এটি পাখি, মানুষ এবং শূকরের ভাইরাসের সংমিশ্রণ, যা আগে কখনো দেখা যায়নি৷ সেই কারণে এটির প্রতিষেধক ব্যবহার এখনি সম্ভব হচ্ছে না৷ বিজ্ঞানীরা এখন এই ভাইরাসটির সূক্ষ্ম বৈশিষ্ট্যসমূহ, এর সংক্রমণের লক্ষণ এবং রোগ ও মৃত্যু ঘটানোর সক্ষমতা নির্ণয়ের চেষ্টা করছেন৷

সোয়াইন ফ্লু কি মানবদেহে আগে কখনো সংক্রমিত হয়েছিল?

১৯৫০ সাল থেকে কখনো কখনো শূকর লালন পালনকারী মানুষদের দেহে এ ভাইরাস সংক্রমিত হয়েছে৷ ১৯৫৮ সাল থেকে ইউরোপে ১৭ জনের দেহে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সেনা ছাউনিতে ১৯৭৬ সালে ২০০ সৈন্যের দেহে এই ভাইরাস সংক্রমিত হয়েছিল৷ এদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং একজন মারা গিয়েছিল৷

সোয়াইন ফ্লু সংক্রমণের লক্ষণগুলো কী কী?

মানবদেহের সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতোই কাশি, হঠাৎ জ্বর, মাথাব্যাথা, পেশির খিঁচুনি ইত্যাদি৷ তবে মারাত্মক আকার ধারণ করলে নিউমোনিয়া, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া এবং মৃত্যু ঘটতে পারে৷ সাধারণ ফ্লু-র মতোই এরাও দুই থেকে পাঁচদিন সুপ্ত অবস্থায় থাকতে পারে৷

এটার কি চিকিৎসা সম্ভব?

হ্যাঁ, একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এর চিকিৎসা সম্ভব৷ মেক্সিকো এবং আমেরিকায় সঠিক সময়ে চিহ্নিত রোগীদের ভাইরাস নাশক ঔষধ টামিফ্লু এবং রিলেঞ্জা দ্বারা আরোগ্য লাভ সম্ভব হয়েছে৷ তবে এসব ঔষধ এই ভাইরাসকে প্রতিরোধ করতে না পারলেও এর মারাত্মক রূপ ধারণ ঠেকাতে এবং জীবন বাঁচাতে সহায়ক হবে৷ আগের প্রচলিত ভাইরাস নাশক ঔষধ এ্যামানটাডিন সোয়াইন ফ্লু-এর ক্ষেত্রে কার্যকর হচ্ছে না৷

কারা সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন?

মেক্সিকোতে দেখা গেছে, ২০ থেকে ৪০ বছর বয়স্করাই সবচেয়ে বেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ এটা কোন অস্বাভাবিক বিষয় নয়৷ কেননা গত শতাব্দীর ভয়াবহতম মহামারীতে ১৯১৮ সালেও ঠিক এরকমই ঘটেছিল৷ ঐ সময় ২০ থেকে ৪০ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল৷ এক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে, সুঠাম সুস্বাস্থ্যবান যুবকদের দেহ এই ধরণের ভাইরাসের আক্রমণে তীব্র প্রতিক্রিয়া ঘটায়৷ ফলে রোগ প্রতিরোধ ব্যবস্থার তীব্র প্রদাহ ফুসফুসে অতিরিক্ত নিঃসরণ ঘটায় এবং রোগী বেশ কাহিল হয়ে পড়ে৷ অবশ্য আমেরিকায় এই ভাইরাস সংক্রমিত হয়েছে সামান্য অসুস্থ শিশুদের মাঝে৷ এই দুই দেশে ভাইরাসটির সংক্রমণের মাধ্যমে পার্থক্যের কারণ এখনও অগোচরে রয়ে গেছে৷

এই ভাইরাস প্রতিরোধে কোন প্রতিষেধক আছে কি?

এই ভাইরাস প্রতিরোধে মানবদেহে ব্যবহারের মতো কোন প্রতিষেধক নেই তবে শূকরের জন্য প্রতিষেধক রয়েছে৷ তবে এই ভাইরাসের সাথে মানবদেহের এইচওয়ানএনওয়ান ভাইরাসের বেশ মিল থাকায় সাধারণ ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক ব্যবহার করলে তা কিছুটা সুরক্ষা দেবে৷ তবে এই ভাইরাসের জন্য সাধারণ প্রতিষেধক কতটা কার্যকর হবে – এ বিষয়ে গবেষণা চলছে যার ফলাফল পেতে কিছুটা সময় লাগবে৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারুক
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×