"যৌবনকালে যারা সৎ, সুন্দর এবং কর্মময় হয়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা যায়" - জর্জ প্রাণভিল।।

ঢাকায় যানজটে বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকা

১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২০

শেয়ারঃ
0 0 0


বাংলাদেশের রাজধানী ঢাকায় যানজটের কারণে বছরে কমপক্ষে ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে৷ যা জাতীয় বাজেটের এক পঞ্চমাংশেরও বেশি৷ আর এই ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে৷

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের গবেষণায় পিক আওয়ারে কর্মঘন্টা, উৎপাদন আর জ্বালানির এই ক্ষতি পরিমাপ করা হয়েছে৷ তবে স্বাস্থ্যগত দিক হিসেব করলে ক্ষতির পরিমাণ আরো বেড়ে যাবে৷

ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকা এখন রাজধানীর প্রতিদিনের দৃশ্য৷ কে কখন কর্মস্থলে পৌঁছতে পারবেন জানেন না৷ আর গাড়িতে জানজটের কারণে বিনা প্রয়োজনে পুড়ছে জ্বালানি৷ আর এতে বছরে কত কর্মঘন্টা নষ্ট এবং জ্বালানির আপচয় হয় তা গবেষণা করে বের করেছেন বুয়েটের অধ্যাপক ড. জুবায়ের বিন আলম৷ তিনি জানান, বছরে দু'শ লাখ কর্মঘন্টা এবং ১ দশমিক ৭ মিলিয়ন টন জ্বালানির ৩০ ভাগ অপচয় হয়৷

সবার কর্মঘন্টার দাম একরকম নয়৷ আবার সবার চলাচল সবসময় কর্মভিত্তিকও নয়৷ এছাড়া রয়েছ পিক এবং অফ পিক আওয়ার৷ গবেষণায় এসব দিক বিবেচনায় নেয়া হয়েছে৷ এরপর পিক আওয়ারে কমর্ঘন্টা এবং জ্বালানির ক্ষতির আর্থিক মূল্য নির্ধারণ করা হয়েছে৷ ড. মহমুদ জানান, ১০ হাজার কোটি টাকার কর্মঘন্টা এবং ৫ হাজার কোটি টাকার জ্বালানি আপচয় হয়৷

তিনি জানান, যানজটের কারণে রাজধানীবাসীর কর্মক্ষমতা বা উৎপাদনশীলতাও কমে যাচ্ছে৷ যা প্রভাব ফেলছে পুরো উৎপাদন ব্যবস্থায়৷ এতে উৎপাদনের ক্ষতি ১০ হাজার কোটি টাকার৷

এই গবেষক আরও জানান, যানজটে উচ্চমাত্রার শব্দ আর দুষিত পরিবেশে বসে থাকার কারণে স্বাস্থ্যেরও ব্যাপক ক্ষতি হচ্ছে৷ তবে এর আর্থিক মূল্য নির্ধারণ করা হয়নি গবেষণায়৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক
Source

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৭
মুকুল বলেছেন: ঢাকা একটা মৃত শহর। এই শহর নিয়া আলোচনা অর্থহীন! বড় কোন বিপর্যয়ে লক্ষ লক্ষ লোক না মরলে কারো হুশ হবে না!
২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১
বোহেমিয়ান কথকতা বলেছেন: জ্যাম! চুল ছিড়ে ফেলা বাকি থাকে :( এত বিরক্তিকর একটা জিনিস! X(
৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫
মুখ ও মুখোশ বলেছেন: দেশ নিয়ে ভাবার মত লোক কোথায়?

বড়লোকের ছোট গাড়ি যেভাবে রাস্তা ধকল করে থাকে যানজটে তা ভাল ভাবেই দেখা যায়। ছোট গাড়ির অর্ধেকও যদি বড় গাড়ি হত তাহলে এমন হতনা।

 

মোট সময় লেগেছে ০.৯৬৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দুনিয়াতে বসবাস করবে এমনভাবে যেন তুমি একজন মুসাফির বা পথ অতিক্রমকারী পথিক।--বুখারী শরিফ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই