আর কাছে এসো না
আমি পুড়ে যাব, ছাই হব
আমায় আর ভালো বেস না।
পেট্রল তো ঢেলেছ আগেই,
এবার কি তাতে আগুন দেবে?
ফায়ার সার্ভিস, এম্বুলেন্স – নাম্বার জানা আছে?
যত ঢিমে তালেই আমায় পোড়াও না কেন
যত সাবধানেই আগুণ ধরাও না কেন
দেখো প্রাইভেট টিভি চ্যানেলের রিপোর্টাররা আলবত খবর পাবেন
মাইক্রোফোন হাতে ছুটতে ছুটতে গলা সাধবেন –
“প্রাথমিক অনুসন্ধানে বোঝা যায় অজ্ঞাতনামা এই যুবকের মাথায়
শর্ট সার্কিট হয়েছিল …”
ডাক্তারেরা পোষ্টমর্টেমে বসে যাবেন –
হাতে গ্লাভস, কাঁচি, নাকে কালো রঙের মাস্ক।
আমার চামড়া চিরবেন, হাঁড় কাটবেন, মাংসে গাঢ় পোঁচ দিবেন
অবাক বিস্ময়ে জিহবা নাড়বেন –
“ছেলেটার হ্রিৎপিন্ড খোয়া গিয়েছিল!”
তারপর আর দশটা লাশের মতই আমার দাফন হবে।
আত্মীয়গণ চোখ ঘোলা করে কাঁদবেন,
বন্ধুরা সাময়িকভাবে হবেন আবেগাপ্লুত।
তুমি আর কারো সাথে চলে যাবে।
নারী হবে, গৃহিণী হবে
বেরেস্তা ভেজে গরম পোলাউ-এ দিবে।
পেট্রল না হয় ঢেলেই ফেলেছ,
তাই বলে কি আগুন দেবে?
আমায় তুমি দয়া করো, আর কাছে এসো না
সুখে থাক, এই আমায় আর ভালো বেস না।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



