বৈশাখের কবিতা
১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৭:১৭
বৈশাখ মানেই........
-আদনান সৈয়দ
(ধুয়ে মুছে যাক সব বাধা। দুরে সরে যাক তমস অন্ধকার। আলোয় আলোকিত হোক আমাদের জীবন।সবাইকে নববর্ষের শুভেচ্ছা।)
বৈশাখ মানেই মায়ের হাসি
কৃষক বধুর চপল চোখ
বৈশাখ মানেই প্রাণের পরশ
ছোট্ট আমার বাংলামুখ।
বৈশাখ মানেই উথাল-পাথাল
নাইচা নাইচা বাউল গান
বৈশাখ মানেই বাংলা শিশুর
ছোট্ট গালে মিষ্টি প্রাণ।
বৈশাখ মানেই পাগলা হাোয়া
আকাশ জুড়ে মেঘলা দিন
বৈশাখ মানেই তোমার কাছে
আমার কিছু জমলো ঋৃন।
বৈশাখ মানেই তোমার খোপায়
বেলি ফুলের প্রিয় মালা
বৈশাখ মানেই তোমার চোখে
ভালোবাসার নিত্য জ্বালা।
বৈশাখ মানেই মেলায় মেলায়
জোড়ায় জোড়ায় বাসর ঘর
বৈশাখ মানেই বুকের মাঝে
ভালোবাসার নতুন চর।
বৈশাখ মানেই নতুন কথা
বৈশাখ মানেই নতুন পথ
বৈশাখ মানেই নতুন সকাল
ভালোবাসার রঙিন রথ!
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আদনান সৈয়দ বলেছেন:
ধন্যবাদ সান্তনা। বৈশাখের শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন: ধন্যবাদ জেমিনি। নববর্ষের শুভেচ্ছা।
রাহিদুল সামান্না রকি বলেছেন:
বৈশাখ এখন কোম্পানীর সম্পত্তি। চারপাশে গ্রামীণ ফোন বৈশাখী উৎসব, বাংলালিংক বৈশাখী উৎসব । বাউল থেকে স্বাধীনতা, ভাষা, বৈশাখ বাঙ্গালীর সব উৎসব আজ করপোরেটের পণ্য। রুখতে হবে এই আগ্রাসন।
আদনান সৈয়দ বলেছেন:
আপনার সাথে একমত। এখন বৈশাখ মানেই যান্ত্রিকতা...সব লোক দেখানো আয়োজন। আমাদের আগের সেই বৈশাখ কি এখন আর আছে? আপনার মন্তব্য শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই । আর হ্যাঁ, শুভ নববর্ষ।
সুমন অহেমদ বলেছেন:
আদনান ভাই, নববর্ষের শুভেচ্ছা. .কোনো খোঁজ-খবর ই নাই!
আপনাদের ওখানে বাঙালীরা কিভাবে উৎসব করে এই ব্যাপারটা নিয়ে একটা লেখা দিয়েন (সময় করে)।
আমাদের এখানে অনেক উৎসব, তবে নববর্ষ ঘরে বসেই কাটিয়েছি। রাস্তায় এতো মানুষের ভীড়, সবাই টিএসসি আর শাহবাগের এদিকটায় প্রচন্ড ভীড় জমায়।
হাস্যকর কিছু ঘটনাও ঘটে।
ভালো থাকবেন আদনান ভাই, কথা হবে. . .
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















গেওর্গে আব্বাসের কবিতা পড়ে আমি শুধু মন্তব্য করেছিলাম।
কিন্তু দেখা গেল তিনি আমার মন্তব্য শুধু মুছেই শান্ত হননি আমাকে ব্লকও করেছেন,
আমি তার সম্পর্কে এমন খারাপ কোন মন্তব্য করি নাই যে তিনি আমার মন্তব্য মুছে দেবেন।
তার কবিতা যে সবার ভাল লাগতে হবে তা কেন তিনি মনে করেন?
ভিন্নমতের প্রতি যাদের শ্রদ্ধাবোধ বা সহনশীলতা নেই তারা চরম মৌলবাদের ধারক ও বাহক।