তোমার কাছে নতজানু
-আদনান সৈয়দ
শিমুল-পলাশের সব লাল
নিমিষেই হয় সব ম্লান
তোমার চোখে চোখটি যখন হারাই
আঁকি বসে শুধু গধুলির গান।
হার মানে সব আধারের ক্ষন
যখন চোখ পরে তেমার কাজল চোখে
কালো মেঘ লজ্জায় দুরে সরে যায়
তুমি ঠিক জেগে থাকো এই বুকে।
গোলাপের পাঁপড়ি বিছানো ছিল
সেই পথে, যে পথে তুমি আসবে আজ
বেচারা গোলাপ বুঝি হল ধন্য!
মুগ্ধ দেখে সেই কারুকাজ!
এই আকাশ-বাতাস, ফুল-পাখি সব
তোমার কাছেই হয় নতজানু
তোমার কাছেই পাই আশ্রয়
তুমিই আমার ভালোবাসার পরমানু।
৫/১/২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



