কি করে এক এক ধাপে একটি পদক্ষেপে আজ আমার সিগারেট দেখতেও ইচ্ছে করেনা। আমি ধূমপানকে ঘৃনা করি।
আমি যখন খুব ছোট আমার মনে আছে আমি আমার বন্দুরা আখ ক্ষেতে বসে বসে সিগারেট পান করতাম। খুব মজা পেতাম। একসময় নিজেকে খুব বড় মনে হতো আমার গ্রামে মেম্বার, চেয়ারম্যান কাছে সিগারেট থাকে আমার কাছেও সিগারেট থাকে। একটি বাজে বিশ্বাস ছিল মনে মনে ।
একটি সময় আকিজ বিড়ি খুব পছন্দ করতাম তখন অবশ্য এল এল বি তে ভতি` হই। ঢাকার জুরাইনে থাকি, আমার রুমের সবাই আকিজ বিড়ি পান করে । আমার বাবা মারা যায় হাট` স্টোক করে । বাবার মৃত্যু এবং স্টোক , দুশ্চিন্তা এবং সিগারেট ও একটা কারণ ছিল।
আমি কভাবে নিজেকে কন্ট্রোল করেছি।
প্রথমত আপনি মনেই করবেননা যে আপনি সিগারেট খাবেননা। শুধু হিসাব করতে হবে সারাদিন কতটা সিগারেট খান এবং তা থেকে ১টি কমিয়ে দিতে হবে।
প্রতিদিন একটা করে কমতে থাকলে একদিন অবশ্যই একটাতে চলে আসবে। আমার শেষ সিগারেট ছিল গত কয়েকমাস আগে। এখন আমার কাছে মনেই হয়না যে একসময় ২ প্যাকেট সিগারেট না হলে হতো না।
খুব সহজ উপায়, আমার নিজের বাস্তবতা থেকে লেখা। আপনিও এভাবে সফল হয়ে যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


