জীবনটা নিয়ে একটা ঝামেলায় আছি, বলুনত কি করি?
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৩:২৭
বেশ বড় হয়ে এসব চিন্তা করতে হচ্ছে। ছোট বেলা থেকে ইচ্ছা ছিল টিচার হবো। হলো না কারণ বাবা টিচার ছিলেন। বাবা চাইতেন না টিচার হই কারণ বাবা সৎ মানুষ হিসাবে এবং শিক্ষকতা করে তেমন কোন কিছু করতে পারেননি ।
বাবা চাইতেন আমি একজন বড় আইনজীবী হই। একজন আইনজীবী হলাম কিন্তু কি হলো। লেখাপড়ার পাশাপাশি চাকরী করতে গিয়ে এখন সেই চাকরী নিয়ে এল বিদেশে। ভাল টাকা ও পাচ্ছি কিন্তু জীবনের কাছে প্রশ্ন থেকেই যায় । কি করব ভবিষ্যতে। সারা জীবন কি বিদেশে থাকব নাকি ঘরের ছেলে ঘরে যাব।
ঘরে গেলেই কি করব। কি করে খাব। কোটে` অনেক কাজ করেছি। খুবই কম টাকা। অসৎ কাজ করলে অনেক টাকা, আমার নিজের চোখে দেখা ।
আমার জীবনকে নিয়ে আমার মাঝে আসলেই একটা হতাশা কাজ করছে। জানিনা কি হবে কি করব। দেশটার জন্য খুব খারাপ লাগে । মনে হয় আজই ,এক্ষুনি দেশে চলে যাই। মাকে বলি মা আমি ভাত খাব।
মা আসবে, ভাত দিবে, বলবে বাবা তোমার আর বিদেশে যেতে হবেনা। আমার বুকে থাক বাকিটা জীবন। এ কি আর হবে?
আমার এসব কি পাগলামী নাকি এটাই বাস্তবতা, এমনটিই কি কাজ করে অনেকের মাঝে?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আহছানউল্লাহ বলেছেন:
আপনার মত অনেকের এটাই বাস্তবতা,এমনটিই কাজ করে আমাদের মাঝে।
এডভোকেট বলেছেন:
বাস্তবতা এমন কেন ভাইয়া?
অরিত্র ১৬৯ বলেছেন:
আপনার কথাগুলো আমার খুব ভালোলেগেছে।
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্যটাও ভাল। আপনার কিছু লেখার থাকলে শেয়ার করতে পারেন।তাইত আমরা ব্লগে আসি।
আহছানউল্লাহ বলেছেন:
এই বাস্তবতা সবার কাছে ধরা দেয় না।একমাত্র তাদের কাছে আসে যারা বাস্তবের সাথে জীবন চালাতে সক্ষম।
লেখক বলেছেন: কথাটা মনে হয় খুব কঠিন বাস্তবতা থেকে লিখেছন।
মোহাম্মদ লোমান বলেছেন:
মানুষের চাওয়া কোন শেষ সীমানা নেই। হতাশা থেকে বাঁচার পথ হলো, সর্বাবস্থায় ধৈর্য্য ধারণ, বর্তমান অবস্থার উপর এই মর্মে সন্তুষ্ট থাকা যে এর চেয়েও তো খারাপ অবস্থা আমার হতে পারতো। সর্বোপরি আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং তাঁর নিকট সমস্ত বৈধ ইচ্ছা তুলে ধরা। ধন্যবাদ, আল্লাহ আপনার দিলকে সহনশীল বানিয়ে দিন।
লেখক বলেছেন: আপনার লেখাটা আমার মনে থাকবে। ধন্যবাদ।
আহছানউল্লাহ বলেছেন:
হ বস হতে চেয়েছিলাম পুলিশ কর্মকর্তা কিন্তু গুটিকয়েক আত্নীয়ের অবৈধ ভাবে টাকা কামানো দেখে পরিবার ছাড় দিল না।তারপর থেকে যেসব দপ্তরে ঐ পথ নাই চেষ্টা করলাম হলো না ঘু...কারনে।পরিবারের সাফ কথা পরিশ্রমের একটাকা অবৈধ এককোটি টাকার চেয়ে বেশী। আর কি শেষ পর্যন্ত ফিক্সড বেতনে বিদেশে আসা আর এখন ও পর্যন্ত চলছে।
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
লেখক:মনে হয় আজই ,এক্ষুনি দেশে চলে যাই। মাকে বলি মা আমি ভাত খাব।
মা আসবে, ভাত দিবে, বলবে বাবা তোমার আর বিদেশে যেতে হবেনা। আমার বুকে থাক বাকিটা জীবন। এ কি আর হবে?
=============
দিলেন তো মিয়া চোখে পানি আইন্না........।
আহছানউল্লাহ বলেছেন:
ইটস ওকে।আই সেভ ইউর মোবাইল নাম্বার।এন্ড দিজ ইজ মাই নাম্বার 0508101533 & 05563212427.আপনি দুবাইতে না অন্য কোথায়?
নতুন বলেছেন:
কিছুই বলার নাই...
এডভোকেট বলেছেন:
ধন্যবাদ
মুসাফির... বলেছেন:
আপনার ফোন নম্বর চেয়েছিলাম এই পোষ্টে পেয়েও গেলাম। বুঝতেই পারছি আপনি আরব আমিরাতে আছেন। আমিও ছিলাম আবুধাবীর লিওয়ায়। ১৯৮৮ এর ডিসেম্বর থেকে-১৯৯৪ এর এপ্রিল পর্যন্ত আবার ১৯৯৯- মার্চ থেকে ২০০১ পর্যন্ত। এখন দেশে একটা প্রাইভেট স্কুলর কম্পিউটার শিক্ষক। অনেক জিল্লতির জীবন। কখনও ভাবি কম্পিউটারটা বিক্রি করে একটা রিকসা কিনে চালাই। কিন্তু পারিনা... । বলা যায়না আবার সার্টিফিকেট ওয়ালা লোকেদের লজ্জা' দেওয়ার জন্য হয়ত করেও ফেলতে পারি।
আই আনাম বলেছেন:
অসাধারণ লিখেছেন। একেবারে মনের কথা কলমের কালিতে চলে আসার মত। জীবনটাই এমন। আমাদের আইন ব্যবস্থার যে অবস্থা তাতে অন্যায় করার ইচ্ছা না থাকলে আইন বিষয়ে না পড়াই ভালো। পেট পুরে খাওয়ার ব্যবস্থা সৎ থেকে করা সম্ভব না এ পেশায়।@আহছানউল্লাহ ভাই... আপনার দিকটাও দুঃখজনক। পুলিশ কর্মকর্তা স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু সেখানে গিয়ে ভালো থাকলে শুধু যে পেট চলবে না তাই না সেই সাথে ফেঁসে যাওয়ারও সম্ভবনা থাকে। এমনটা হওয়ার তো কথা ছিল না।
আপনাদের সকলের জন্য শুভকামনা। ধৈর্য ধরেন। বিদেশে অর্থকরী জমলে দেশে ফিরে এসে কিছু করতে পারেন একেবারে নিজের মত করে। এখনই দেশে ফিরলে তো অর্থনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হবে। ধন্যবাদ। আরও লেখা চাই।
অরিত্র ১৬৯ বলেছেন:
every man wants change his lyf sometime.but as a matter of concern,u need to feel what makes u feel better.no matter how old are.may be u heard,people get separated in the age of 65,with a large family.do u feel,why?i feel,humans are complicated with all perspective.otherwise,they wont think about the society or family.its up to u and condition what u gonna do.thank u(ami onek choto apnar theke,apni amar kothai kisu mone korben na,plzz)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














