শাহরুখ খানকে উই এস ইমিগ্রেশানে আটকে দিল বেশ কদিন আগে, ভারতের প্রধান মন্ত্রীকে ভারতের এক এয়ার পোটে` আটকে দিল কয়েকদিন আগে, বুশকে জুতা মারলেন এক সাংবাদিক।
মযহার সাহেব ক্লাবে ঢুকতে পারেন নি। এসব এখন খুব নিত্য নৈমত্তিক ঘটনা। হতে পারে এটা একটি স্বাভাবিক ঘটনা। এসব খুব একটি অন্যায় ব্যাপারটি তা নয়।
আমি একটি মন্তব্যে এমনি বলেছি,
আরবের মানুষ নামাজ কালামে উস্তাদ এবং যখন মসজিদে যায় তখন ঠিকই পান্জাবী আর পাজামা পড়ে যায়। মেয়েরা বোরকা পড়ে যায়।
কিন্তু যখন বউকে নিয়ে কোন হোটেলে সুইমিং পুলে যায় তখন দুজনেই আন্ডার শট` পড়ে পুলে নেমে যায়। তাছাড়া পুল এটেন্ডের সাধ্য নেই পুলের কোন নিয়ম ভংগ করার।
আবার যখন ক্লাবে যায় তখন ঠিকই ড্রেস কোড মত যায় কারন তারা খুব ভাল করে জানে আল্লাহর আইন পড়ে, বাস্তব আগে। আর ক্লাবের দাড়োয়ানের সাথে ক্লাবের মালিকের বসে থাকাও সম্ভব নয়।
এখন কথা হলো এত বড় ক্লাবে, কে বা কাহারা আসছে যা যাচ্ছে তা ক্লাবের দাড়োয়ানের পক্ষে বুঝা মুশকিল বা বুঝলেও তার চাকরী রক্ষা এটা করা ছাড়া উপায় হয়ত ছিল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

