প্রসংগ: কোরবানী, জরিমানা-৩৮০০০টাকা থেকে ১৯০,০০০টাকা
২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১২
![]()
এই আইনটি শুধু মাত্র যারা আরব আমিরাতে আছেন তাদের জন্য প্রযোজ্য। এখানে অনেক বাংলাদেশী বা ভিনদেশী আসে যারা এই দেশের আইন সম্পকে` ধারনা নাই বললেই চলে।
দরুন বিভিন্ন দেশে বিভিন্ন প্রকারে কোরবানী চলে। বাংলাদেশে ঈদের দিন দেখা যায় সব খানে , মাঠে ঘাটে বা রাস্তার আনাচে কানাচে, ফাকা জায়গায় কুরবানী চলে। আমরা মজা করি অধ` দিন ভর, জবাই বা মাংস বানানো নিয়ে।
এ দেশে ব্যাপারটা অনেকের মাথায় এমনি থাকে। কিন্তু এ দেশের এই ব্যতিক্রম আইনটি মারাত্বক।
কেও যদি সরকারী জায়গা ব্যাতিত অন্য কোথাও কোন স্লটারিং করে অথা`ৎ কোরবানী দেয় তাহলে,
যার উদ্যোগে কোরবানী হবে তাকে বাংলাদেশী টাকায় ৩৮০০০ টাকা জরিমানা, যদি কোন কষাই বা তাদের কোন মালিকের হাত থাকে তাহলে জেল বা ১৯০,০০০ টাকা জরিমানা।
সুতরাং আইন মেনে চলুন, সরকারী নিয়ম অনুযায়ী কোরবানী দিন।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:১৩
লেখক বলেছেন: নিয়ম মানে বলেই গত ঈদে একজনও সামনে পড়েনি যে কোরবানী দিচ্ছে।
টাকা নেয় প্রশাসন।
মহানাম বলেছেন:
এখনো এদেশে প্রশাসনের নাকের ডগায় যেমন করে যত্র তত্র গরু জবেহ করা হয়, তাতে আমরা যে এখনো বর্বর-ই আছি, সেটাই প্রমাণ করে।
লেখক বলেছেন: কোরবানী আবশ্যক তবে আইন মানা উচিৎ
সিটিজি৪বিডি বলেছেন:
হুম। আমরা এখানে কঠিন আইন-কানুন মেনে চলি আর আমাদের দেশের জনগন আইনকে তেমন একটা শ্রদ্ধা করে না।
লেখক বলেছেন: জ্বী ভাইজান তবে ঈদে ছোট অনুষ্ঠান করছি, পারলে ইন্টারন্যাশনাল সিটিতে আইসেন দয়া করে।
নতুন বলেছেন:
মাচাং নিয়ম মানাই তো ভালা....
লেখক বলেছেন: একদম, তার মাঝে আর কোন কথা নেই। ৩৮০০০ হাজার টাকা দিয়া দেশে ভাল গরু কেনা যায়।
আতিকুল হক বলেছেন:
অগ্রীম ঈদ মোবারক।আমরা তো একই মানুষ। বিদেশে আসলে আইন একচুলও ভাঙ্গি না, আর দেশে ড্যাম কেয়ার। আমাদের মত প্ল্যান ছাড়া কুরবানি মনে হয় কোন দেশ দেয় না। ওহ, আফ্রিকায় কিছু পাওয়া যাইতে পারে।
লেখক বলেছেন: আফ্রিকার মানুষের সাথে বসবাস করে যা মনে হলো ওরাও অনেকে পশু তাই বিশ্বাস করি আফ্রিকার মানুষ এমন করতে পারে।
তবে যারা ভাল চরম ভাল।
কানা-বাবা বলেছেন:
আমিও তাই চাই বাংলাদেশে। কোরবানি ফরজ, কিন্তু যেভাবে যত্রতত্র কোরবানি দেওয়া হয় তা কেমন যেন বর্বর মনে হয়। তাছাড়া ছোট শিশুদের মনেও এক ধরনের নেতিবাচক ধরনা সৃস্টি হয়।
লেখক বলেছেন: আইন মেনেই সব কিছু করা উচিৎ
রেজওয়ান বলেছেন:
খুবই দরকারী পোস্ট। এগুলো জেনেও যদি কিছু লোকের ভুল ধারণা ভাঙ্গে।


















