somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ঐ

১১ ই জুন, ২০০৮ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনাদের একটা প্রশ্ন করি কাস্মীরের স্বাধীনতা সম্পর্কে । এদেশের স্বাধীনতা কি গ্রহন যোগ্য ?

অনেকে বলবেন হ্যা অনেকে বলবেন না । এবার যদি প্রশ্ন করি পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা প্রদান সম্পর্কে বোধ করি সবাই এক বাক্যে বলবেন না ।কারন আপনাদের মতে এটা বাংলাদেশের একটা অংশ । আসলেই কি অংশ ?

আমি শুধু আপনাদের দৃষ্টি ফেরাতে চাই পার্বত্য চট্টগ্রামের প্রতি । আপনার কি মনে হয়না যে আমরা এ অঞ্চলের প্রতি অবিচার করছি । যেমনটা করেছিল পাকিস্তানিরা আমাদের প্রতি । যা আমরা আজ করছি সে অঞ্চলের নেটিভদের প্রতি ।

পার্বত্য চট্টগ্রামের ইতিহাস বোধকরি খুব কম লোকই জানে । কারন আমরা সমতলের জনগন যা জানি তা পুরোটাই আমাদের সামরিক বাহিনি দ্বারা লিখিত সাজানো রিপোর্ট ।

পার্বত্য চট্টগ্রাম মূলত আরাকান সম্রাজ্যের অংশ। এ অংশ চাকমা রাজার মাধ্যমে শাসন করা হতো । ১৭৬০ সালের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোঃ এ অঞ্চলের দখল গ্রহন করে । সে সময় হতে এ অঞ্চল class B হিসাবে শাসন করা হতো, অথাৎ কিছু প্রশাসনিক আর বিচারিক কাজ ছাড়া বাকি কাজ চাকমা রাজার মাধ্যমে করা হতো । সে সময় সে অঞ্চলের অধিবাসীরা আজকে যেখানে কাপ্তাই লেক সে জায়গাতে বসবাস করতো । অধিবাসীরা (চাকমা, মারমা) ছিল মূলত চাষী তার সে জায়গায় চাষাবাদ করতো ।
১৯৬২ সালে যখন কাপ্তাই লেকের কাজ শুরু হয় তখন থেকে এই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সুত্রপাত হয় । সব সমতলবাসী চাকমারা বাধ্য হয় সমতল ছেড়ে পাহাড়ে ঊঠে আসতে। শুরু হয় তাদের ঝুম চাষের জীবন। আপনারা হয়তো জানেন যে চাকমা রাজার রাজবাড়ী আজ কাপ্তাই লেকের পানির নিচে । খড়া মৌসুমে মাঝে মাঝে তার কিছু দেয়াল পানির ঊপর ভেসে ঊঠে। তখন রাজ পরিবারের সদস্যরা নৌকা করে পূজা দিতে যান সে স্থানে ।সে সময় অনেক ভবন, বিদ্যালয়, চাষজমি (মোট চাষ জমির ৪০% সে সময় , পরবর্তীতে ভুমি ক্ষ্যের মাধ্যমে আরো ১১%), ৬৮৯ বর্গকিমি বনভূমি লেকের পানিতে তলিয়ে যায়। যা চাকমা মারমাদের বিদ্রোহী করে তোলে ।

১৯৭১ পরবর্তী সরকার গুলো শুরু করে বাঙ্গালী আভিবাসন । মূলত জামালপুর, ময়মনসিংহ, বরিশাল, বাগেরহাট, (ঢাকা - এক জন চাকমা বিসিএস ক্যাডার কাছ থেকে শোনা ) হতে ডাকাত, ভাবঘুরে , চোর, বাটপার, ধরে ধরে পার্বত্যজেলা গুলোতে পাঠানো শুরু হয়। যা তাদের সামাজিক জীবনে প্রবল সমস্যা সৃষ্টি করে। মূলত সে সময় হতে শান্তি বাহিনীর কার্যক্রম শুরু হয় । জিয়া ও এরশাদের সময় আর্মি ব্যাপক ভাবে এসব অঞ্চলে মেলিটারি অপারেশন চালায় যা ছিল অধিবাসী নিধন, লুটতরাজ, ধর্ষন বা সমতলবাসীদের জায়গা করে দেয়ার এক ঊছিলা মাত্র। পাকিস্তানের আর্মিরা যা করেছে আমাদের মা বোনের সাথে, ঠিক তাই করেছে আমাদের আর্মি চাকমা মারমাদের সাথে ।
৭১ হতে ৯৭ পর্যন্ত সময় কালে আদিবাসীরা হয়েছে মাইনরিটি আভিবাসন আর জেনসাইডের মাধ্যমে। ৮১ থেকে ৯৭ পর্যন্ত অধিবাসীদের সংখ্যা তেমন বাড়েনি কিন্তু সে সময় বাঙ্গালীর সংখ্যা বেরেছে দ্বিগুন । ৯৭ হাসিনা সরকার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে যে চুক্তি করে তার একটি সর্ত হল সমতলবাসীর সংখ্যা নিয়ন্ত্রন ও ক্রমান্নয়ে হ্রাস করা ।


wikipedia artical
Banglapedia artical
Land Rights of the Indigenous People of the Chittagong Hill Tracts in Bangladesh
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৮ সকাল ৯:২৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×