somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনলাইনে নিরাপদে থাকার কিছু উপায়

০৬ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা জানি যে ইন্টারনেট হল দ্রুত যোগাযোগের, ব্যাবসায় বানিজ্যের, বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহের, এন্টারটেইনমেন্টের একটা ভাল মাধ্যম। কিন্তু পাশাপাশি এর ক্ষতিকর দিকটা সম্পর্কেও আমাদের সচেতন থাকতে হবে। নিরাপদ ব্রাউজিংয়ের জন্য কিছু পরামর্শ নীচে দেয়া হল।
কখনো আনলাইনে খুববেশী ব্যক্তিগত তথ্য দিবেন না - অনেক বাজে ধরনের লোক আছে যারা অন্যদের ক্ষতি করতে চায় বিশেষ করে শিশু ও টিনএজদের উপর। তাই আপনার প্রোফাইল পেজ, ব্লগ, চ্যাটরুম, ইন্সটেন্ট ম্যাসেন্জার বা ইমেইলে কখনো খুববেশী ব্যক্তিগত তথ্য দিবেন না।
* সবসময় নিকনেম ব্যাবহার করুন নিজের নামের পরিবর্তে।
* কখনো আপনার ঠিকানা, টেলিফোন নাম্বার দিবেন না এমনকি এইগুলি পাওয়া যেতে পারে এমন কোন লিন্কও দিবেন না।
* অপরিচিত কাউকে আপনার ছবি পাঠাবেন না।
* নিজেকে অনলাইনে সবসময় নিরাপদ ভাববেন না কারন বিভিন্ন ভাবে অনলাইন থেকে আপনি কে, কোথায় থাকেন এই তথ্য সংগ্রহ করতে পারে যে কেউ।
আপনার পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না - বন্ধু বা আর কারো সাথে আপনার ওয়েবসাইট, ইমেইল একাউন্ট বা ইন্সটেন্ট ম্যাসেন্জারের পাসওয়ার্ড ভুলেও শেয়ার করবেন না। নিরাপত্তার খাতিরে শুধুমাত্র মা বাবার সাথে শেয়ার করতে পারেন।
কখনো অপরিচিত কারো সাথে দেখা করবেননা - অনলাইনে শুধুমাত্র কারো ছবি বা প্রফাইল দেখে কাউকে চিনা যায়না। অনেকেই মন্দ উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে রাখে অন্যদের সাথে প্রতারণা করার জন্য। কাজেই অনলাইনে কোন আগন্তকের সাথে দেখা না করাই ভাল। যদি খুব বেশী দরকার হয় মা বাবাকে জানিয়ে, তাদের সাথে নিয়ে দেখা করতে যান।
অনলাইনে যা দেখবেন বা পড়বেন সব বিশ্বাস করবেননা - আসল তথ্য যাচাই করতে মা বাবার সাহায্য নিন। মানুষের প্রোফাইলে অনেক সময় ভুল তথ্য দিয়ে রাখে খারাপ উদ্দেশ্যে।
না বুঝে কোন সফটওয়্যার ডাউনলোড করবেন না - বাচ্চারা মা বাবাকে না বলে কোন ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করবে না। অনেক ভাইরাস যুক্ত ফাইল থাকে যা ডাউনলোড করলে কম্পিউটারের ক্ষতি হতে পারে। টাকা হাতিয়ে নেয়ার জন্য অনেক ক্ষতিকর স্পাইওয়্যার সফটওয়্যার থাকে। ফ্রি ডেকসটপ ওয়ালপেপারও আপনার ক্রেডিট কার্ড নাম্বার চুরি করতে পারে।
কোন অহেতুক দেয়া ম্যাসেজ বা ইমেইলের জবাব দিতে যাবেন না -কিছু লোক থাকে যারা অহেতুক ম্যাসেজ বা ইমেইল পাঠায়। কেউ সেটার জবাব দিলে আবার আরেকটা পাঠায়। এভাবে করো সাথে কথা বলে অহেতুক নিজের বিপদ ডেকে আনবেন না।
অপ্রয়োজনীয় বিষয়ে কোন পোস্ট দিবেন না - আপনি যদি ক্রিকেট সম্পর্কে পোস্ট দেন তাহলে যারা ক্রিকেট সম্পর্কে জানতে আগ্রহী তারা প্রতিক্রিয়া জানাবে। যদি অপ্রয়োজনীয় বিষয়ে কোন পোস্ট দেন যেমন জোকস, ছবি বা অন্যকিছু যা সেক্সচুয়াল ইংগিতপুর্ণ তবে দুনিয়ার যত আজেবাজে লোক তাদের প্রতিক্রিয়া জানাবে। কাজেই সাবধানে পোস্টের বিষয়বস্ত নির্বাচন করুন।
অপরিচিত কারো কোন ব্যাক্তিগত প্রশ্নের জবাব দিবেন না - এটা খুবই মারাত্বক হতে পারে বা বড় কোন বিপদ ডেকে আনতে পারে।
ঝগড়া করতে যাবেন না - কিছু লোক ইচ্ছা করে ঝগড়া করে ঝামেলা পাকানোর জন্য। তাই ভুলেও কারো সাথে ঝগড়া করতে যাবেন না। সবধরনের উস্কানিমূলক কথা এড়িয়ে যান।
বাচ্চারা এডালট সাইট ব্যাবহার পরিহার করুন - বড়দের এমনকিছু ওয়েবসাইট আছে যেগুলো বাচ্চাদের না দেখাই ভাল। নিজ বয়স অনুযায়ি তৈরী সাইটগুলো ভিজিট করুন।
অনলাইনে যা রাখবেন তা সারাজীবন থেকে যাবে - কাজেই কোন ব্লগে বা কোথাও তথ্য রাখার আগে ভাবুন তা আপনি চিরকালের জন্য রাখতে চান কিনা।
এটা বড়দের জন্যেও সমান কর্যকর তবে বড়দের ক্ষেত্রে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে:
১. এন্টিভাইরাস সফটওয়্যার ব্যাবহার করতে হবে।
২. ইমেইল ফিল্টার ব্যাবহার করতে হবে স্পাম ব্লক করার জন্য।
৩. ফায়ারওয়াল, পপআপ ব্লকার ও স্পাইওয়্যার ডিটেকটর ইন্স্টল ও ব্যাবহার করতে হবে।
৪. ভাইরাস ডিটেকটর নিয়মিত আপডেট করতে হবে ও নিয়মিত চালাতে হবে।
৫. না বুঝে কোন সফটওয়্যার ডাউনলোড করা যাবেনা।
৬. দরকারি ফাইলের নিয়মিত ব্যাকআপ রাখতে হবে।
৭. সবসময় সেফ, সিকিউর ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যাবহার করুন।
৮. কিভাবে জরুরী অবস্হা মোকাবেলা করবেন সেটা জেনে নিন:
*কোনরকম সন্দেহ হলে অনলাইন শপিং, ব্যাংকিং ও অন্যান্য বিষয় যেগুলোতে ইউজারনেম, পাসওয়ার্ড ও অন্যান্য সেনসিটিভ তথ্য দিতে হয় সব বন্ধ করে দিন।
*সিকিউরিটি সফটওয়্যার আপডেট করে কম্পিউটার স্কেন করুন। অপ্রয়োজনীয় ফাইল মুছে দিন। তারপর পিসি রিস্টার্ট করুন।
*সত্যি বড় ধরনের কোন ঝামেলা হয়ে গেলে এক্সপার্ট কারো সাহায্য নিতে হবে ডাটা পুনরুদ্ধারের জন্য।
*যদি ওয়ারেন্টি থাকে তবে ম্যানুফেকচারারের সাথে যোগাযোগ করুন। তার আগে কম্পিউটারের মডেল, সিরিয়াল নাম্বার, কি কি সফটওয়্যার ইন্সটল করা ছিল, সমস্যাটির একটা ছোটকরে বিবরণ লিখে রাখুন। এগুলি আপনার টেকনিশিয়ালকে আসল সমস্যা বুঝতে সাহায্য করবে।
*ওয়ারেন্টি সময় পার হয়ে গেলে এটি ঠিক করার জন্য টাকা খরচ করতে হবে।

বাচ্চাদের পারেন্টাল কন্ট্রোলের জন্য এটি দেখুন: k9webprotection.com
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
১৯টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×