যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....

পিসির পারফরমেন্স কিভাবে বাড়াবেন

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১৬

শেয়ারঃ
0 0 0


অফিস বা বাসা যেখানেই থাকুন না কেন আপনার কম্পিউটারটি সদা প্রয়োজন। আপনি চান একটা স্মার্ট স্পিডি কম্পিউটার যাতে এটি ঝটপট আপনার সব কাজ করে দিবে। অথচ আপনি হঠাৎ করে সমস্যায় পড়ে গেলেন- সেটি এতো স্লো হয়ে গেল যে কোন প্রোগ্রাম লোড করতে বা কোন পেজ ব্রাউজ করতে গিয়ে মনে হচ্ছে সারাদিন লেগে যাবে, জরুরী অফিসিয়াল চিঠি লিখতে গিয়ে মাঝপথে কম্পিউটার ফ্রিজ হয়ে গেল যার জন্য সেটি রিস্টার্ট দিতে হল। সারাবেলাটাই মাটি করে দিল, পিছিয়ে দিল সব কাজ। আমরা একটু সচেতন হলেই এধরনের সমস্যা এড়াতে পারি। কিভাবে তা নীচে আলোচনা করা হল:
১. শুধুমাত্র দরকারী প্রোগ্রাম ও উইন্ডো অপেন রাখুন - আপনি যদি একসাথে অনেক ইন্টারনেট উইন্ডো খোলা রাখেন বা অনেকগুলো প্রোগ্রাম চালান তবে আপনার কম্পিউটার স্লো করে দিবে। ভাল স্পিড পেতে হলে শুধুমাত্র দরকারী প্রোগ্রাম বা ইন্টারনেট উইন্ডো অপেন রাখবেন।
২. কোন সন্দেহ হলে পিসি রিবুট করুন - কোন অস্বাভাবেক কিছু সন্দেহ হলে রিস্টার্ট দিন। আর সাটডাউন করার আগে সব কাজ সেভ করুন।
৩. রেজিস্ট্রি ক্লিনার ব্যবহার করুন - আপনি যতই সতর্ক থাকুন না কেন অনেকদিন ধরে রেজিস্ট্রিত অযাচিত এন্ট্রি, এরর, ক্লাটার প্রভৃতি জমে যায়। কাজেই নিয়মিত রেজিস্ট্রি ক্লিনার ব্যবহার করুন।
৪. যথেস্ট পরিমানে রেম(RAM Random Access Memory) আছে কিনা চেক করুন। এটা পিসি স্লো করার অন্যতম কারণ।
৫. ডেলেট টেম্পোরারি ফাইল - কিছুদিন পরপর টেম্পোরারি ফাইল জমে যায় তাই নিয়মিত টেম্পোরারি ফাইল ডিলিট করুন।
* My Computer->লোকাল ড্রাইভ সিলেক্ট করুন :\C->Windows ফোল্ডার->“Temp” ফোল্ডারে রাইট ক্লিক করুন->“View”->“Details”
* এবার পুরানো ফাইল ডিলিট করুন সিফট ও ডিলিট কি একসাথে চেপে ধরে।
৬. হার্ডডিস্কে পর্যাপ্ত পরিমানে খালি জায়গা আছে কিনা চেক করুন।
৭. হার্ডডিস্ক ডিফ্রেগমেন্ট করুন নিয়মিত- প্রথমে Start->programs-> Accessories->System Tools এ যান। Disk Defragmenter সিলেক্ট করুন। এবার “Defragment” বাটনে ক্লিক করলেই কাজ শুরু হয়ে যাবে।
৮. রিসাইকেল বিন নিয়মিত খালি করুন।
৯. উইন্ডোজ ডিস্ক ক্লিনার দিয়ে অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন।
১০. অপারেটিং সিস্টেমের ক্রিটিকাল আপডেট নিয়মিত চেক করুন।
১১. এন্টিভাইরাস সফটওয়্যার চেক করুন।
১২. মেইলবক্স নিয়মিত ক্লিনআপ করুন।
১৩. হার্ডড্রাইভের ব্যাকআপ রাখুন।
১৪. নিয়মিত ডিফ্রেগমেন্ট চালান বিশেষ করে প্রচুর ফাইল ডিলেট করার পরে।
১৫. ডাইরেক্ট মেমরি একসেস এনাবল কিনা চেক করুন।
* Start বাটনে ক্লিক করে “Control Panel” ওপেন করুন।
* সিস্টেম আইকনে ক্লিক করে এটি ওপেন করুন।
* হার্ডওয়্যার ট্যাব সিলেক্ট করে ডিভাইস ম্যানেজার অপশন বেছে নিন।
* ATA/ATAPI অপশন লিস্টে যান পাশের + আইকনে ক্লিক করে।
* “Primary IDE Channel” অপশন সিলেক্ট করুন।
* “Primary IDE Properties” উইন্ডোতে গিয়ে “Advanced Settings” টেব সিলেক্ট করুন।
* “Transfer Mode” চেক করুন “Device 0” এনাবল আছে কিনা DMA'র জন্য.
* “Transfer Mode” চেক করুন “Device 1” এনাবল আছে কিনা DMA'র জন্য.
* চেন্জ কনফার্ম করার জন্য ওকে বাটনে ক্লিক করুন।
* এরপর “Secondary IDE Channel”এ ক্লিক করুন।
* “Secondary IDE Properties” এ গিয়ে “Advanced Settings” tab সিলেক্ট করুন।
* “Transfer Mode” চেক করুন “Device 0” এনাবল আছে কিনা DMA'র জন্য.
* “Transfer Mode” চেক করুন “Device 1” এনাবল আছে কিনা DMA'র জন্য.
* এবার ওকে বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ হয়ে গেল।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৪
নাজিরুল হক বলেছেন: হুম.......

ভালো পোষ্ট।
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: জ্বী না ... চতুর্ভূজ...

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
শাহাবুিদ্দন শুভ বলেছেন:
আমার পিসি স্টার্ট দেওয়ার পর বেশ শব্দ হয়। কোন সময় হয় আবার কখনও হয় না।
পেনড্রাইভ অপেন করতে হলে প্রায় সময় রিস্টার্ট দিতে হয়। এর থেকে মুক্তি পাওয়ার উপায়ে কি?
৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
মুহিব বলেছেন: অনেকককককক ধন্যবাদ
৬. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
মাহমুদ৬৯ বলেছেন: খুব দরকারী পোস্ট। প্রিয়তে। +++
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: @সৈয়দ সাইফুল আলম শোভন , @মাহমুদ৬৯, @মুহিব আপনাদের সবাইকে ধন্যবাদ।

৮. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৪
মানুষ বলেছেন: এতো কিছু করতে গেলে কাজ করবো কখোন?
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: যে সময়টা বাকী থকবে তখন...

৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়েব থেকে ফ্রি রেজিস্ট্র ক্লিনার দিয়ে স্ক্যান দিলাম। ৫০০'র উপর এরর পাওয়া গেলো। ১৫ টা রিপেয়ার করা হলো ফ্রি, বাকিগুলো ডিলিটেড। কোনো অসুবিধা হবে?
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হওয়ার তো কথা না

১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: আপনাকে শুভেচ্ছা।

১১. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫০
নাটবল্টু বলেছেন: এতোকিছু করতে গেলেতো আমার নিজের পারফরমেন্স কমিয়া যাইবে। পরে সেইটা বাড়াইব কি করিয়া ?
১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: এনার্জি ড্রিংক পান করিয়া..।

১২. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:০৯
ডালটন বলেছেন: সোজা প্রিয়তে। ধন্যবাদ। অনেক জানা থাকর পরেও দরকারের সময় জরুরি টিপস্ খুঁজে পাওয়া যায়না।
১৪. ১৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫০
রিজভী বলেছেন: গুড পোস্ট।

+

প্রিয়তে অ্যাড করলাম।
১৫. ১৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
আফরোজ_জাহান বলেছেন: @ডালটন, @শরিফ রনি, @রিজভী সবাইকে অনেক ধন্যবাদ।
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ

১৭. ০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৩
মিঠুন ভাই বলেছেন: সুনীল সমুদ্র বলেছেন:

ভালো পোস্ট।

 

মোট সময় লেগেছে ১.০২৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন পুরোদস্তর আইটির লোক। আমি, আমার মেয়ে, স্বামি, মা আর আমার গনকযন্ত্র নিয়েই আমার ভুবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই