যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....

উইন্ডোজ ভিসতায় 'স্লিপ' অপশনকে কিভাবে 'সাটডাউন' এ পরিবর্তন করবেন

২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৬

শেয়ারঃ
0 0 0

সম্প্রতি আমার ছোটবোন একটা ল্যাপি গিফট পেয়েছে ডিফল্ট উইন্ডোজ ভিসতা ইন্স্টল করা। তো সেখানে 'সাটডাউন' ডায়লগ বক্সে 'স্লিপ' লেখা দেখে তো ওর মাথা গরম হয়ে গেছে। আমাকে ডেকে পাঠালো ঠিক করে দিতে। আমি নেট ঘেটে এর সমাধান বের করে 'সাটডাউন' লেখাটা বসিয়ে দিলাম। কিভাবে সেটা নীচে দেখুন:
১. কন্ট্রোল পেনেলে গিয়ে 'পাওয়ার অপশনস' ওপেন করুন। বাঁ পাশের কলামের 'চেন্জ হোয়েন দা কম্পিউটার স্লিপস' এ ক্লিক করুন। নতুন উইন্ডতে 'চেন্জ এডভান্স পাওয়ার সেটিংস' এ ক্লিক করলে এডভান্স পাওয়ার সেটিংস বক্স আসবে। এখানে 'পাওয়ার বাটন এন্ড লিড' এক্সপান্ড করুন।
২. এবার স্টার্ট মেনু পাওয়ার বাটন এক্সপান্ড করলে আপনি নীচের সেটিংস দেখতে পাবেন:
On battery : Sleep
Plugged in : Sleep
দুটোরই 'Sleep' এ ক্লিক করলে যে ড্রপডাউন বক্স আসবে সেখানে 'সাটডাউন' সিলেক্ট করুন। এখন দেখাবে
On battery : Shut down
Plugged in : Shut down
৩. ওকে বাটনে ক্লিক করুন। টপ রাইট কর্ণারের ক্রস বাটনে ক্লিক করে সব অপেন বক্স বন্ধ করে দিন। স্টার্ট এ গিয়ে সাটডাউনে ক্লিক করলেই দেখবেন যে 'স্লিপ' বদলে গিয়ে সেখানে 'সাটডাউন' লেখা দেখাচ্ছে।

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
তায়েফ আহমাদ বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ।
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২. ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৭
মিটুল বলেছেন: ব্লগের ইউজারকে আপনি Under Estimate করেন বলে মনে হলো। এটি অতি সাধারণ একটি বিষয়। যদি মনে করেন ব্লগের কোন একজন এটি জানেনা বা একই সমস্যায় পড়তে পারেন তাহলে আপনার ছোট বোনকে দিয়ে প্রথমে সমস্যাটা ব্লগে প্রকাশ করানো এবং আপনার দ্বারা সমাধান মূলক মন্তব্য থাকলো ভালো লাগলো।
আমার মন্তব্যে কষ্ট পেলে ক্ষমা করবেন।
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০৪

লেখক বলেছেন: ভাইয়া আপনি কোন কোন আইটি ফার্মে ১৪ বছর ছিলেন?

৩. ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২
মিটুল বলেছেন: DOS 6.00 থেকে Windows Vista পর্যন্ত, NT থেকে Server 2003 পর্যন্ত এবং নেটওয়ার্কিং-এ CAT5/CAT6 Fiber Optic পর্যন্ত।
আপনি মনেহয় মাইন্ড করেছেন। এটা স্বাভাবিক। তবুও আমি Straight Forward.

আপনার কাছ থেকেও আমার অনেক শেখার থাকতে পারে। সেই মানসিকতা থেকে বলছি। দয়া করে আপনি বর্তমানে কোথায় বাস করেন জানালে আই.টি টিপস বিষয় শেয়ারিং করতে পারতাম।
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৫২

লেখক বলেছেন: আমিও Straight Forward. এরমানে আপনি যদি আপনার পিসি ঠিকমতো চালাতে পারেন, ট্রাবলস্যুটিং করতে পারেন, ব্রাউজিং করতে পারেন তাহলে যেখানেই কাজ করেন না কেন আপনি একজন আইটি এক্সপার্ট? - গুড

৪. ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৭
মিটুল বলেছেন: কোথায় বাস করেন বললেন নাতো?
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: বাংলাদেশে..

৫. ২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:২৮
মিটুল বলেছেন: কোন শহরে? ঢাকা?

আমি কিন্তু সাতক্ষীরা।
মফস্বলের ছেলে আমি মফস্বলেই বাস,
তবু আইটি মাঠে সারাদিন-ই করি দারুন চাষ।
২৫ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: আমি ঢাকায় থাকি। কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছি, ৮ বছর ধরে আইটিতে আছি কিন্তু এখনো মনে হয় কত কিছু যে জানি না...

৬. ২৫ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
ভাইরাস! বলেছেন: +

আপনার পোস্টগুলা নতুন পিসি ইউজারদের জন্য খুব হেল্পফুল।
আপনার লেখালেখি অব্যহত রাখুন।

একজন নারী আইটি নিয়ে লিখছে এটা মনে হয় ব্লগের অনেক পুরুষ ব্লগারের ঠিক হজম হচ্ছেনা।
২৫ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৭. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:২৭
মিটুল বলেছেন: আমি যখন কম্পিউটার জগতে প্রবেশ করি তখন বাংলাদেশে কম্পিউটার সায়েন্স চালু হইনি। পরে এত ব্যস্ত হয়ে গেলাম........... আর হয়নি।

আপনার প্রতি আমার সম্মান থাকবে।

আমার স্কাইপ সম্পর্কে লেখা ব্লগটিতে আপনার মন্তব্য চাইছি। আমি এটি ব্যাপক প্রচার ও প্রসারে আপনার সাহায্য চাই।
৮. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৪
মিটুল বলেছেন: আমি দুঃখিত ভাইরাসের মন্তব্যটি পড়ে পড়লাম। মেয়েদেরকে আলাদা করে দেখবার জন্য আমার ব্রেনে দুই ধরনের এপ্লিকেশন সফটওয়্যার ইন্সটল করিনি এতে কার্যক্রম স্লো হয়ে যায়। আমি আপনাকে শুধুই একজন ব্লগার দৃষ্টিতে দেখেছি। আপনি নিশ্চই একজন নারী হিসেবে বাড়তি সিমপ‌্যাথী চাইবেন না পুরুষের কাছে?
৯. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৪০
মিটুল বলেছেন: আমি দুঃখিত ভাইরাসের মন্তব্যটি পরে পড়লাম। মেয়েদেরকে আলাদা করে দেখবার জন্য আমার ব্রেনে দুই ধরনের এপ্লিকেশন সফটওয়্যার ইন্সটল করিনি এতে কার্যক্রম স্লো হয়ে যায়। আমি আপনাকে শুধুই একজন ব্লগার দৃষ্টিতে দেখেছি। আপনি নিশ্চই একজন নারী হিসেবে বাড়তি সিমপ‌্যাথী চাইবেন না পুরুষের কাছে?

২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৭

লেখক বলেছেন: আমি এখানে শুধুই একজন ব্লগার। কারো কাছে কোন বাড়তি সিমপ্যাথি পাবার মানসিকতা নিয়ে আমি গড়ে উঠিনি। আমি নিজের যোগ্যতায় বড় হয়েছি এবং টিকে আছি....

১০. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০৮
আপেল বলেছেন: অাপনা েক ধন্যবাদ, অামােদর েক এত সুন্দর সুন্দর িটপস েদওয়ার জন্য।
১১. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৩
মামু বলেছেন: মিটুল@ একনো টাইম আাচে, দৌরের উপর থাক।
ভালা হইতে পয়ছা লাগে না, মাগার পাচায় লাত্থি খাইলে ব্যাথা সারাইতে পয়সা লাগব।
১২. ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
মিটুল বলেছেন: আমার সেই পয়সার অভাব নাইগো মা..মু....................................
১৩. ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৯
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: ভাল লাগলো।
ভাল থাকুন।
২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৯৮৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন পুরোদস্তর আইটির লোক। আমি, আমার মেয়ে, স্বামি, মা আর আমার গনকযন্ত্র নিয়েই আমার ভুবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই