যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....

উইন্ডোজ এক্সপিতে ভার্চুয়াল মেমরী সমস্যার সমাধান

৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩২

শেয়ারঃ
0 0 0

অনেক উইন্ডোজ ২০০০ ও এক্সপি ইউজাররা ভার্চুয়াল মেমরী সমস্যায় পড়েন। এর সমাধান করতে হলে আপনাকে যা করতে হবে:
১. প্রথমে সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করুন-
Control-Alt-Delete চেপে টাস্ক ম্যানেজার এ যান। এখন প্রোসেস ট্যাব এ ক্লিক করুন। এখানে বর্তমানে চলছে এমন সব এপ্লিকেশনের লিস্ট দেখতে পাবেন। কোন প্রোগ্রাম কত মেমরি ইউজ করছে তা দেখতে পাবেন। ভিউ মেনুতে গিয়ে কলাম সিলেক্ট করুন।

'ভার্চুয়াল মেমরী সাইজ' চেকবক্সে ক্লিক করে চেক দিন।

এখন টাস্ক ম্যানেজারে ভিমসাইজ কলাম দেখতে পাবেন।

ভিএমসাইজ কলামের উপরে ক্লিক করলে বড় থেকে ছোট সাইজ আকারে দেখা যাবে। বেশী মেমরী ইউজ করছে এমন কম প্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করে দিন। এরপর সেই প্রোগ্রাম আনইন্স্টল করে আবার রিইন্স্টল করতে পারেন যদি দরকারী প্রোগ্রাম হয়, তাদের অনলাইন ভেন্ডরের সাথেও কথা বলে দেখতে পারেন। এবার উইন্ডোজ রিস্টার্ট করুন।

২. টেম্পরারি ফাইল ডিলিট করে দেখতে পারেন:
* স্টার্টে যান ও 'অল প্রোগ্রাম' সিলেক্ট করুন

* সিলেক্ট Accessories->System Tools ->Disk Cleanup। যদি ড্রাইভ সিলেক্ট করতে বলে তাহলে 'সি' ড্রাইভ সিলেক্ট করুন।
* ডিস্ক ক্লিনআপ উইন্ডো আসবে ও টেম্পরারি ফাইল মুছে দিলে কতটুকু জায়গা খালি হবে সেটা দেখাবে। সব ধরণের টেম্পরারি ফাইলের বক্সে চেক করুন ও 'ওকে' বাটনে ক্লিক করুন:

ভিউ ফাইলস বাটনে ক্লিক করে আপনি সব টেম্পরারি ফাইল দেখতে পাবেন। যেগুলো মুছতে চান না সেগুলো রাইট ক্লিক করে আনচেক করতে পারবেন। ডিস্ক ক্লিনআপ উইন্ডো জানতে চাইবে আপনি সত্যিই ক্লিন করবেন কিনা। ইয়েস বাটনে ক্লিক করুন। সব ফাইল মুছা শেষ হলে উইন্ডোটি নিজ থেকেই বন্ধ হয়ে যাবে।

৩. উইনডোজ যখন রান কবে তখন সে আপনার রেম এর সাথে সি ড্রাইভের একটা নিদিষ্ট অংশ কে ভাচুয়াল ম্যমোরি হিসাবে ব্যবহার করে যা আপনার পিসিকে রাম এর উপর চাপ কমিয়ে পিসিকে গতিশিল রাখে। আপনার সমস্যা সমাধানে সি ড্রাইভে কিছু যাযগা খালি করুন এবং My Computer রাইট ক্লিক করে Properties এ জান এখান থেকে Advance>Perfomance> Seting>advance>Virtual Memori> Change Customize Size ok করে বেরিয়ে আসুন।

 

সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৬
প্রদীপ নাথ বলেছেন: ভাল। নতুন ইউজারদের কাজে লাগবে।+
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪১
আমড়া কাঠের ঢেকি বলেছেন: একটা প্লাস দিয়ে গেলাম
+++
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪২

লেখক বলেছেন: শুভেচ্ছা রইল

৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৪
বিডি আইডল বলেছেন: ..www. askdavetaylor. com ...

এটা একটা ভালো সাইট
৪. ৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৫
ডি এস এন হীরা বলেছেন: ভালো টিপস্। ধন্যবাদ।
৬. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০২
কাজু বলেছেন: ভাল, যারা জানেনা তাদের কাজে লাগবে।

 

মোট সময় লেগেছে ১.০৬২৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন পুরোদস্তর আইটির লোক। আমি, আমার মেয়ে, স্বামি, মা আর আমার গনকযন্ত্র নিয়েই আমার ভুবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই