বিমুগ্ধ গোধুলী
০২ রা মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
এলো গোধুলী রাঙিয়ে ধরণী ঘন আবিরের রাগে
সূর্যাস্তের পথটি বেয়ে কৃষ্ণচূড়া শাল পিয়ালের বাগে
কালপুরুষের সিংহদ্বারের ওপার থেকে
'ফুরাবে বেলা এমনিতরো সাঙ্গ হবে খেলা'
অস্তাচলের রবির কিরণ বলছে আমায় ডেকে।
দিগন্ত রেখায় মর্মরিয়া কাঁপে অব্যক্তের রোদন
সৃষ্টির অপার রহস্যলোক করি অন্বেষণ
বর্ণিল পুস্পের সুগন্ধে করে ত্রিভুবন মাতাল
গভীর চৈতন্যলোকে রচে আপন ঈন্দ্রজাল
কিভুলে এতকাল স্রষ্টা তোমারে রয়েছি ভুলে
অন্তরতল মন্থন করি বিস্মরণের কুলে।
রক্তিম অবগুন্ঠনে ধরণী পড়িছে ঢাকা
জীবন সায়াহ্নের বিমূর্ত চিত্র আঁকা
তীব্র অনুভবে গ্রাসে বোধহীন ক্ষণ
সেই রুক্ষ বিলাস হীন কষ্টের লগন
সফলতা ব্যর্থতার হিসাবের খাতা খুলে
জাগিল শন্কা বাজিল ডন্কা বক্ষহিন্দোলে।
শব্দার্থ:
রাগে=রঙে, বাগে = বাগানে, বনে। কালপুরুষ = আকাশের কিছু তারা মিলে মানুষের আকারে দেখা যায় বলে একে কালপুরুষ বলে।
সিংহদ্বার = প্রধান ফটক। মর্মরিয়া কাঁপে = মর্মর শব্দে কাঁপে, অব্যক্তের = যা বলা হয়নি। রোদন = কান্না। অন্বেষণ = খোঁজা । বর্ণিল = নানা রঙে রঙিন। চৈতন্যলোক = চেতনার বা মনের জগৎ।
ঈন্দ্রজাল = মায়াজাল। অন্তরতল = মনের গভীরে। মন্থন = সেঁচে। বিস্মরণের = ভুলে যাওয়া স্মৃতি। কুলে = তীরে। ধরণী = পৃথিবী। অবগুন্ঠনে = ঘোমটার আড়ালে। জীবন সায়ান্হে = জীবনের শেষ সময়ে। বিমর্ত = যা প্রকাশ পায়নি এমন। গ্রাসে = ছিনিয়ে নেয়। লগন = সময়, কাল। শন্কা = ভয়। ডন্কা= ঢাকের শব্দ। বক্ষহিন্দোল = বুকের মাঝে ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাদা কাগজ বলেছেন:
নকল
লেখক বলেছেন: এটা আমার পুরনো ধাঁচের লিখা..নকল হতে যাবে কেন?
মাহাফুজুর রহমান বলেছেন:
আপনার লেখার হাত চমৎকার।কবিতাটি অসাধারন হয়েছে।কিন্তু ভুল করেছেন শব্দার্থগুলো দিয়ে।আমার মনে হয় না সামুতে এমন কেউ আছেন যে এই সহজ শব্দার্থ জানবে না।এগুলো প্রাইমারির ছাত্রদেরও জানার কথা।পোষ্টটি এডিট করে রিপোষ্ট করুন।আপনার আরো সুন্দর সুন্দর কবিতার আশায় থাকলাম।
লেখক বলেছেন: শব্দগুলো নাকি কারো কাছে কঠিন লাগে তাই অর্থসহ দিলাম..অর্থ যারা জানেন তাদের এগুলি না পড়লেও চলবে..ধন্যবাদ
লেখক বলেছেন: সমস্যা কি?
লেখক বলেছেন: ধন্যবাদ
রিসাত বলেছেন:
নাইস,,,,,,,,,, ভেরি নাইস,,,,,
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















