যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....

সোনালী প্রভাত

০৩ রা মে, ২০০৯ সকাল ১১:৪৩

শেয়ারঃ
0 0 0


জ্যোতির্ময় ঈন্দ্রজালে সমর্পিয়া প্রাণ
রবির কিরণ যেন শিখা অনির্বাণ
জীবনের জয়গান আঁকো অনন্ত তিমিরে
অফুরন্ত আনন্দের নিস্তব্ধ গভীরে।

সুনীল আকাশে শুভ্রস্রোত বলাকার
পদচিহ্ন রেখে গেল সুদূর যাত্রার
নিশার স্বপন টুটে পাখীদের গানে
মৃদুমন্দ বায় আর নদীর কলতানে।

অরুন আলোয় ধরা উজ্জ্বল বিন্যাসে
মূর্তি লভি অমূর্তের অপূর্ব উদ্ভাসে
সত্যের দ্বীপ্তিতে ঘুচে অমানিশার অন্ধকার
হতাশার শৃংখল ভাঙ্গি অন্যায়ের প্রতিকার।

শতপুস্প প্রস্ফুটিত সূর্য-স্নেহ-করে
অপরূপ চিত্রখানি অনন্ত অম্বরে
নৈশব্দের অবগুন্ঠন খুলি হয়ে আত্মহারা
ছড়ালে অগম্যের দিব্য রশ্নিধারা।

শান্তির বারতা লয়ে আলোক-গন্ধার সুরভীস্নাত
রৌদ্রকরোজ্জ্বল হে সোনালী প্রভাত।

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: এটা সহজ সরল কবিতা ... তাই শব্দার্থ লাগবেনা..ধন্যবাদ

২. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:০৪
শত রুপা বলেছেন: sundar. ami bujhina je nkara minaus dei , r keno dei!
০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:০৬
খলিল মাহমুদ বলেছেন:
পদচিহ্ন রেখে গেল সুদূর যাত্রার

_________________

সুন্দর।
০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:১২

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা রইল..

৪. ০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:২৩
বিপ্লব কান্তি বলেছেন: কোন কোডারই কবি নয়।
শুধু আপনি !
০৩ রা মে, ২০০৯ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: এই ব্লগের একজন বড় কবি কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর করেছেন আবার জবও করেছেন..আইরিন সুলতানা..হে হে

 

মোট সময় লেগেছে ১.০০৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন পুরোদস্তর আইটির লোক। আমি, আমার মেয়ে, স্বামি, মা আর আমার গনকযন্ত্র নিয়েই আমার ভুবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই