মাছরাঙা
০৪ ঠা মে, ২০০৯ সকাল ৯:৫২
প্রখর সুর্যালোকে ছড়াও রূপের আগুন
রঙধনুর রঙের আবির মাখা তোমার পালকে
দুচোখে কাজল আঁকে ভোরের শিশির
তোমার অনন্ত প্রাণচন্চল দেহে চির ফাল্গুন।
যখন সভ্যতার শীর্ষদেশে আছড়ে পড়ে উর্মীদল
জলপরীদের অন্তরের গহীনে জ্বালাও বাসনা প্রদীপ
অনাদিকালের বিস্মিত সুখ আঁকো ঠোঁটের উপর
হৃদয়ের গোপন ভাঁজে লুকাও সাত সাগরের জল।
শতবছরের ধ্যানমগ্ন সন্ন্যাসীর মতো একাগ্রচিত্ত
দৃষ্টির প্রান্তসীমায় আলোড়িত বর্ণিল মাছ
রক্তে বান ডাকে সুনীল অতল জলের আহবান
হাতছানি দিয়ে ডাকে ঢেউয়ের কারুকাজ।
অকুতোভয় যোদ্ধার মতো কঠোর সংগ্রামী জীবন
বিক্ষুব্দ ঢেউয়ের বুক চিরে করো খাদ্যের সন্ধান
শত প্রতিকূলতায় অনুপ্রেরণা যোগাও টিকে থাকার
স্বীয় মাধুর্যে সর্বদাই থাকো চির অম্লান।
বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: এখন কেমন আছেন? ধন্যবাদ
প্রশান্ত শিমুল বলেছেন:
অসম্ভব সুন্দর আপনার উপমা আর শব্দ চয়নেও আচে অসম্ভব পারদর্শিতা....আপু কি ব্লগে নতুন এসেছেন নাকি???
লেখক বলেছেন: হুমমম..ধন্যবাদ
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ
শত রুপা বলেছেন:
ভাল লাগলো।
লেখক বলেছেন: ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















বর্ণিল মাছ
ঢেউয়ের কারুকাজ
ভালো লেগেছে।