যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....

বিশ্বের সকল বাবাকে শ্রদ্ধা

২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:০২

শেয়ারঃ
0 0 0


"কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে
সেই চাহনি ফেলে গেছে সারা আকাশ ছেয়ে।"
আজ বিশ্ব বাবাদিবস। পৃথিবীর সকল বাবাকে জানাই শ্রদ্ধা। উনাদের আন্তরিক প্রচেস্টা ও সাধনার ফসল আজকের দিনের সুনাগরিক এই আমরা। কত যে ত্যাগের বিনিময়ে গড়ে উঠে এক একটি সুসন্তান নিজে বাবা মা না হলে বুঝা যায়না। আমি এখন বুঝি পৃথিবীর স্বর্গ হলেন বাবা মা। আমাদের একটু সুখে রাখার জন্য আমার বাবার সেকি অক্লান্ত পরিশ্রম। অসুখ করলে এমনকি সামান্য একটু জ্বর হলেও বাবা সারারাত ঘুমাতেন না..্যদি জ্বর বেড়ে গিয়ে ব্রেনে এ্যফেক্ট করে সেই ভয়ে। এখন আমিও বিনিদ্র প্রহর কাটাইা অসুস্থ্য সন্তানের শয্যাপাশে, আর বাবা কত কস্ট করতেন ভেবে চোখে জলের ধারা নামে। আমার প্রিয় বাবাকে আর কোনদিন উপহার দেয়া হবেনা বাবা দিবসে। সেই হাসিমুখ আর দেখা যাবেনা। বাবাহারা এই আমি নিস্বঃ লাগে, অসহায় লাগে। বিপদে কাছে পাবার কেউ নেই এখন। রোজ ৬টা বাজলেই অফিসে ফোন করা শুরু হত..এখনি চলে আস..দেরী করোনা..ইত্যাদি। দুই বছর হয়ে গেল..কত দেরী করে বাসায় ফিরি কেউ একটা ফোনও করেনা..আমাকে নিয়ে চিন্তা করার কেউ আর নেই। বাবা তোমাকে মিস করি খুব।

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:১৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।
২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ

২. ২১ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৬
ঝড়ো হাওয়া বলেছেন: বাবা দিবস হোক আর না-ই হোক বাবা'কে খুব মিস করি ।
৩. ২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:২৪
জলপাই দেশি বলেছেন: বাবা দিবসে বাবাকে স্মরণ করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আমার বাবা নাই। তাকে ভুলতে গিয়েও ভুলতে পারি না। প্রতি দিন তার কথা মনে পড়ে। তাই আমার বাবা দিবসের প্রয়োজন নাই। বাবা না থাকলেও তাকে ভুলতে পারছি না। তার কথা মনে হলেই মনটা খারাপ হয়ে যায়। তার ঘনিষ্টজন বা বন্ধুদের সম্মান ও আপ‌্যায়ন করি। মনে মনে ভাবি এ সব আমার বাবাকেই করছি।
অনেক শুভেচ্ছা।
৪. ২২ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩৬
নতুন রাজা বলেছেন: সকল বাবাদের জন্য শ্রদ্ধা...

Click This Link

 

মোট সময় লেগেছে ০.৯৮০৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন পুরোদস্তর আইটির লোক। আমি, আমার মেয়ে, স্বামি, মা আর আমার গনকযন্ত্র নিয়েই আমার ভুবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই