আমার প্রিয় পোস্ট
- মিসড কল অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে রিয়েল টাইম কলের এসএমএস আপডেট পেতে হলে যা করবেন (ইন্জ্ঞিনিয়ারস টেকনিক )
- ইন্ঞ্জিনিয়ার
- আসুন মেতে উঠি ঈদ আনন্দে (কঠিন ভাবে আফুদের প্রবেশ নিষেধ পোস্ট) - ডিজিটাল দুষ্ট ছেলে
- কয়েকটি প্রশ্নবোধক চিহ্ন এবং কবি হওয়ার আপ্রান চেষ্টারত কারো এ্যাবসার্ডিজম(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- ছবিব্লগ: রাইখ্যং-এর উজান বেয়ে পানছড়ি: পর্ব ১ (কাপ্তাই থেকে ফারুয়া) - যীশূ
- ৩৩টি বাংলা ফন্ট একসাথে ডাউনলোড করুন (রিপোষ্ট)! - মুকুট
- আজব কিছু ছবি(মাথা ঘুরে গেলে আমার কোন দোষ নাই


) - অভ্র ভাষা হোক উন্মুক্ত
- এই কবিতাটির প্রতিটি লাইন বাণিজ্যিক - অমিত চক্রবর্তী
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- কবিতাঃ 'জোনাকি হৃদয়' - মোনতাসির মামুন
- মধু মাসের ফল খাইবেন কে কে ??? - শিশির ভেজা ভোর
- বিশ্বকাপের ৩২ দলের পোস্টার (সংগ্রহে রাখার মতন) - কার্টুন
- বাংলাদেশে কমিউনিজম ব্যর্থ হবার কারণ, মোকাবিলা বইয়ের সরলপাঠ ও বাংলাদেশের মূর্খ মার্কসবাদীরা... - েরজাউল করিম
- কবিতা(ইংরেজি)ঃ জনৈক মার্কিন বিধবার কাছে জনৈক ইরাকী বিধবার চিঠি (From an 'Iraqi widow' to an 'American widow' ) - ভিন্ন চিন্তা
- আমার দেশ বন্ধ করা প্রসঙ্গে কিছু প্রশ্ন : আতাউস সামাদ - শব্দরূপ
- প্রমিত বাংলা বানান রীতিঃ সচরাচর সমস্যা করে এমন শব্দের একটি সম্ভার! - ম্যাভেরিক
- ইংরেজি বর্ণমালা, দেখুন তো কেমন লাগে !!!! - কিংবদন্তী বলছি
- গল্পঃ বাথরুমে গণতন্ত্রের পতনে শ্যাওড়াপাড়ার মানুষেরা যা করে - মোস্তাফিজ রিপন
- বর্ণবাদ বিরোধী অবস্থানের মাঝে আমাদের বর্ণভেদী রুচি - সাঈফ শেরিফ
- হিং টিং ছট্ ঃ প্রধানমন্ত্রী বলেছেন ''জোট আমলে ২১ হাজার নেতা-কর্মী হত্যা করা হয়েছে ।'' - হুতুম পেঁচার নকশা
- প্যালেষ্টাইন থেকে ইসরাইল [এক পরিকল্পিত উচ্ছেদনামা] - মিলটন
- আমার কেন তোমায় শুধু দেখতে ইচ্ছা হয় ! - আকাশনীল
বাঁধ ভাঙার আওয়াজ ব্লগের সাথে কে কিভাবে পরিচিত হয়েছেন?
২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২৭
আমার এই মুহর্তে ঠিক মনে পড়ছে না। খুব সম্ভবত ইসলাম লিখে গুগলে সার্চ দেওয়ার পর একটা লেখা আসছে। লেখাটার শিরোনাম হল "ইসলাম ও নাস্তিকতা" এর পর ঐ লেখাটা ওপেন করে দেখি উপরে লেখা বাঁধ বাঙার আওয়াজ। ভিতরে গঠনমূলক আলোচনা হচ্ছে। অনেক দিন পড়েছি। রেজিষ্ট্রেশন করতে সময় লাগছে প্রায় ১দিন। কারণ রেজিঃ করার পর তারা একটা মেসেজ দিতো বাল্ক মেইল চেক করুন। সেই বাল্ক মেইল কি সেটা আমি এখনো বুঝিনি।
তখন প্রথম পেইজটাকে এমন গুরুত্বপুর্ণ মনে হতো না। যেখানে ক্লিক করতাম শুধু লেখা আর লেখা। কি যে ভাল লাগত। অবশ্য এখনো ভাল লাগে কিন্তু কেন যেন আগের মত ভাল লাগে না।
জানতে ইচ্ছা হয় কে কিভাবে "বাঁধ ভাঙ্গার আওয়াজ" ব্লগ খুঁজে পেয়েছেন?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পরিচিতি ;
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আদনান_ফিরদাউস বলেছেন:
উমমমম...... লেখক বলেছেন: হুম
সিটিজি৪বিডি বলেছেন:
আমি দুই বছর দুই মাস আগে এই সাইটের সন্ধান পেয়েছি। আর তখন থেকে নিয়মিত................................................... আর এই সাইট আমার খুব ভাল লাগে। পোস্ট করেছেন: ১০০টি
মন্তব্য করেছেন: ৯১২০টি
মন্তব্য পেয়েছেন: ৩২৩৭টি
ব্লগ লিখেছেন: ২ বছর ২ মাস
ব্লগটি মোট ১৩৩৫৯৪ বার দেখা হয়েছে
লেখক বলেছেন: ধন্যবাদ।
kisuna বলেছেন:
আমি আসলে আওয়াজেই স্বাচ্ছন্দ্য বোধ করি বেশী। ওখানকার এক বন্ধু আমাকে ব্লগে আসতে বলেন, আমি চলে আসি। আমার নিক দু'টোতেই এক।
লেখক বলেছেন: আমি ও স্বাচ্ছন্দ্য বোধ করি।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
তোমার লেখার শিরোনাম কই?
লেখক বলেছেন: এখন আছে মনে হয়।
খবর কি?
লেখক বলেছেন: অন্য কোন নিক থাকলে ঐনিক নিয়া আসেন।
বিদ্যালয় বলেছেন:
তুমি কি নাস্তিক
লেখক বলেছেন: মানুষ হিসাবে এটা কি খুব জানা খুব জরুরী?
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আমি এখনও বাঁধ ভাঙ্গার আওয়াজের খবর পাই নাই। এইডা কি জিনিস? খায় না ফিন্দে?
লেখক বলেছেন: বলতো তোমার এত শোক কিসের?????
কিছুদিন আগে খাইতো এখন মাথায় দেয়।
প্যাঁচনাই বলেছেন:
বালকে মেইলে খুইজ্ঝা পাইচি !!!
লেখক বলেছেন:
বাংলাদেশ আওয়ামীলীগ।
আমিও।
আদনান_ফিরদাউস বলেছেন:
উমমমম........
লেখক বলেছেন: কি হইছে?
অপার্থিব ক্রিয়েশন বলেছেন:
এস এস স্যার পর নতুন পিসি,নতুন মডেম যখন পেলাম তখন ব্লগ কি তাও জানতাম না।এক বন্ধু লিঙ্ক দিল,দেখলাম,দেখতে থাকলাম,একদিন রেজিঃ ও করে ফেল্লাম,মাত্র ৩ মাস আগের ঘটনা।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাইমুম বলেছেন:
বন্ধু অমি রহমান পিয়ালের কাছ থেকে সামুর ঠিকানা পেয়েছিলাম। চার বছর তো হয়েই গেল। প্রোফাইলে 'তর্কবাগীশ' নামটি তারই দেয়া।
লেখক বলেছেন: আমি রহমান পিয়ালের একটা লেখা পড়ছিলাম শেখ মুজিবের সেকুল্যার ভাবনা।
"তর্কবাগীশ"
সুন্দর
আপনাকে অনেক ধন্যবাদ।
আদনান_ফিরদাউস বলেছেন:
ইয়াহু একটা কম্পিউটার ম্যাগাজিনে পড়েছিলাম সামু সম্পর্কে। তারপর দীর্ঘ্য ৭ মাস ভিজিটর ছিলাম। তারপর ব্লগার হলাম
অন্য নিক নিয়ে আসতে বললেন কেন আপু?আমার চেহারা পছন্দ হয় না
নামও আসল,চেহারাও(৭৫%) আসল। আর আমার অন্য নিক নাই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আমি ভাল আছি বলেছেন:
প্রায় দুই বছর আগে 'কম্পিউটার জগৎ' ম্যাগাজিনে সামুর এড দেখে ব্রাউজ করা শুরু করেছিলা। সেই থেকে আজ অবধি আছি।
লেখক বলেছেন: জানতে পারলাম আপনি ভাল আছেন।
ধন্যবাদ।
মিটুলঅনুসন্ধানি বলেছেন:
আমার বন্ধু ব্লগার হিমু ব্রাউনের কাছ থেকে প্রথমে জানি। এর পর আমার এক বড়োভাই ব্লগার যাদুকর আমাকে অইডি খুলতে সহয়তা করেন। বেশি দিন নয়, মাত্র ৮মাস। অন্য অনেক ব্লগে ঢুকে দেখেছি। কোথাও ভালো লাগেনি। তাই এখানেই আছি, থাকবো...
লেখক বলেছেন: এখানে অনেক কিছুই ইজি ভাবে করা যায়। যা অন্য ব্লগে যায় না।
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: জানতে চাই।
লেখক বলেছেন: আমি জানিতো
লেখক বলেছেন: বান্দুবীর নাম্বার দ্যাও।
শিমুল আহমেদ বলেছেন:
জাকির নামের এক বড় ভাইয়ের মাধ্যমে সামু সম্পর্কে জানতে পারি এর পর সামুতে নিক খুলি। আমি মুলত পাঠক টাইপ ব্লগার। অন্যের পোস্ট পড়তেই বেশি ভাল লাগে তবে ইদানিং একটু আকটু চেষ্টা করি লিখতে। যদিও নিজের লিখা নিয়ে খুব জড়সর হয়ে থাকি কারন মনে হয় আমার মত এত বাজে লিখা কেউ লেখে না। অন্য ব্লগ গুলোতেও ঢু মেরেছি কিছু দিন তবে সামুর মত ভাল লাগেনা কোনটাই। সামুকেই সব চেয়ে আপন মনে হ্য় আমার কাছে।
লেখক বলেছেন: কাজ কর্ম, খাওয়া আর ঘুম না থাকলে ২৪ ঘন্টাই বরাদ্ধ করা যেত সামুর জন্য।
ধন্যবাদ।
লেখক বলেছেন: আদনানা ফিরদাউস
মিজান আনোয়ার বলেছেন:
আজ আর মন্তব্য করার সময় নাই কাল লিখব
লেখক বলেছেন: ঠিকাছে
ভাল থাকবেন।
মারুফ৫৭১ বলেছেন:
অভ্র দিয়ে বাংলা কি একটা যেন লিখে সার্চ দিয়েছিলাম, সামুর একটা লিংকও ছিল। তারপর মাঝে মাঝে আসতাম। কিছুদিন পর একটা একাউন্ট খুলে শুরু করি।প্রথমে কমেন্ট করতে দেয় নাই, এই জন্য মেজাজ চরম খারাপ লাগছিল, তাই প্রথম আলো ব্লগে জয়েন্ট করলাম। তারপর আবার কেমতে কেমতে জানি সামুতে ফিরে আসলাম...
লেখক বলেছেন: আমিতো রেজি করার পর কমেন্ট করার জন্য এক রকম পাগল ছিলাম। এবং এক ব্লগারের মাধ্যমে কপি পেষ্ট করে কমেন্ট করেছি
ধন্যবাদ মারুফ ভাই।
অমিত চক্রবর্তী বলেছেন:
কেমন আছেন? আমার এক কবিবন্ধুর কাছ থেকে এইব্লগের ব্যপারে জেনেছিলাম।সেই রেজিস্ট্রেশান করিয়ে দিয়েছিলো। প্রায় ১ বছর ২ মাস আগে।
লেখক বলেছেন: অনেক ভাল আছি ।
আপনার বন্ধুকে শুভেচ্ছা যে তার সহায়তায় আমরা আপনার মত একজন কবিকে ব্লগে পেয়েছি।
অভিনন্দন রইল। ভাল থাকবেন ।
গুরুজী বলেছেন:
তুমারে কেন দিমু? ও ঝগড়া বাধাইবা বুঝি? তুমারে নিয়া তো আমার বহুত ঝামেলা দেখতাছি, সামনে আবার ঈদ লেখক বলেছেন: এবার বল বান্দুপীরে কিভাবে খুজে পাইছ?
নতুনছেলে বলেছেন:
আমার ইন্টারনেটে প্রথম বাংলা সাইট গুলার মধ্যে বিজ্ঞানী.অরগ তার পরে প্রজন্ম ফোরাম , চাই.কম.বিডি ইত্যাদিতে বিচরন ছিল । তখন ঐসব সাইটের কোন একটা থেকেই সামুর নাম টা জনতে পারি আরো ২ বছর আগে এবং তখন সামু এখনের ছেয়ে অধিক গালিগালাজ পূর্ণ ছিল তাই তখন আসা হয় নি তবে কিছু কিছু পোস্ট পড়তে আশা হত মাঝে মাঝে । এবং আস্তে আস্তে গালির পরিমানটাও কমতে দেখলাম এবং ভাল লাগাও শুরু হল।
লেখক বলেছেন: ধন্যবাদ নতুন
ভাল আছ নিশ্চই।
পাহাড়ের কান্না বলেছেন:
সে এক বিরাট ইতিহাস। আমারে আরিলে ফোন দিছিলো। হেয় আমার ক্লোজ ছোট ভাই।
লেখক বলেছেন: তার পর আরিল বলল ভাইয়া তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আর সেটা হল সামহোয়্যার ইন ব্লগ। তাইনা?
ধন্যবাদ।
লেখক বলেছেন: হা হা হা
কি বলতাছো সব ঠিক আছেতো? জনগণ কিন্তু স্বাক্ষি আছে।
যদিও আসল জনগণ এখানে এখনো আসে নাই।
তাড়াতাড়ি কমেন্ট মুছার এ্যাপ্লাই কর।
আমার এক বন্ধুর নামে সামহয়ারে সমালোচনার নামে গালাগালি চলছিল। আর এক পরিচিতের মাধ্যমে সে খবর পেয়ে সেই বন্ধু আমাকে জানায়। আর আমিও তা খুজতে এসে এখানে একাউন্ট খুলে বসি, কারণ একাউন্ট না থাকলে কিছু লেখা যাচ্ছিল না, নিজেকে বাইরের আগন্তুকও মনে হচছিল।
একদিন না যেতেই প্রথম পাতায় লেখার সুযোগ পেয়ে যাই। এখানে সিরিয়াস সময় দেবার কোন পরিকল্পনা কখনই নিজের জীবন পরিকল্পনার অংশ ছিল না। খুব সম্ভবত কিছু সিরিয়াস পাঠক আমাকে এখানে সিরিয়াস সময় দিতে অজান্তে তাগিদ দিয়ে ফেলেছেন। তবে যা কিছু করি সিরিয়াসভাবে করি নইলে হাত লাগাই না। আমার এই প্রাক-বৈশিষ্ঠের উপরে সেটা ঘটেছে।
মজার ব্যাপারটা হলো, ধীরগতির নেটের সেই যুগে মানুষের ব্লগ, চ্যাট কীভাবে বন্ধ করে দেয়া যায় তা নিয়েই আমার সেসব দিন কাটত। অথচ শেষে আমিই হয়ে গেলাম ব্লগার।
আপনার শিরোনামটায় এক ধরণের নষ্টালজি আছে।
লেখক বলেছেন: আপনার পঁছন্দের নাম টা কি জনাব?
আচ্ছা আম কি ব্লগার হতে পারছি?।
নষ্টালজি শিরোনমা
কালীদাস বলেছেন:
ডিটেইলস বলা সম্ভব না এই মুহুর্তে! একটা ১৮+ গালি লিখে সার্চ দিয়েছিলাম গুগলে, সেখানে সামহোয়ারইনের একটা পোস্ট শো করেছিল! প্রায় মাসখানেক অফলাইনে পড়ার পর রেজি করি! এরপর.....নাহ, রেলগাড়ি তো খুড়িয়ে খুড়িয়ে ভালই চলছে এখনো.........
লেখক বলেছেন: আপনার ব্লগে এখনো যাইনাই
পিছনে গিয়ে কমেন্ট করতে আইলসামি লাগে।
কষ্টকরে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
উরা-ধুর০০৭ বলেছেন:
আমি হলের এক বড়ভাইর রুম এ জায়া দেখি যে বিবেক সত্যির ''ছাত্রলীগ এর গান'' কবিতাটা মনিটরে..........তখন ই সামুর সাথে প্রথম পরিচিত হলাম.......তারপর বাংলা টাইপ না জানার কারণে ৭/৮ মাস ভিসিটর হিসাবে থাকলাম.....তারপর সেসে একটা একাউন্ট কইরা ফালাইলাম........
লেখক বলেছেন: ছাত্রলীগের কি গান?
লিংকটা দিবেন
ধন্যবাদ।
গুরুজী বলেছেন:
গুরু যা কয়, সঠিক কয়, কমেন্ট মুছার ভয় করে না তুমি ঈদের আগে আমার আসেপাশে আসপা না, ঈদের গিফটু দিবার পারুম না
লেখক বলেছেন: গিফট এটা কি জিনিস এটা কে কারে দেয় মনু?। খেয়াল কইরা কথা কইবা। পাঁয়ের নীচের মাটি গেল কই?। ড্রেজার চলছে নাকি?।
কি নাম দিব বলেছেন:
আমি খালি দেখতাম ভাইয়া সারাদিন ল্যাপি নিয়ে বসে থাকে, কি কি যেন পড়ে আর হাসে। মাঝে মাঝে আমাদের ডেকে নিয়ে দেখাতো মজার পোস্টগুলো। তারপর আমার পরীক্ষা শেষ হলে ভাইয়ার কাছ থেকে ব্লগের লিঙ্কু নিলাম, সেই থেকে আছি। আপি কেমন আছেন?
লেখক বলেছেন: কি কি যেন পড়ে আর হাসে।
....................................................
আমারো প্রায় এমন হয়।
আপি আমি ভালা তুমি ভালানি?
লেখক বলেছেন: ধন্যবাদ।
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন:
ফেসবুকে এক ফ্রেণ্ড লিঙ্ক শেয়ার দিত , সে তখন সামুতে নিক রেজি করেছিল কিন্তু আজ পর্যন্ত কখনোই কোন লেখা পোস্ট করে নাই , পোস্ট গুলা ছিল সামুর পরিচিত একজন টেকি ব্লগারের টেকি পোস্ট । সে প্রায় ১ বছর আগের কথা।তখন সেই পোস্ট থেকে পোস্টে, বিভিন্ন পেজে পেজে গিয়ে সবার প্রিয় পোস্ট থেকে আরেক পোস্ট, এভাবেই চলত। এমনো হয়েছে যে এতো ভালো লেখা পেয়ে পড়ে চলেছি , সারা রাত পার।
তার অনেক অনেক পরে নিজের নিক রেজি করলাম, তখনো ভালোভাবে বাংলা লিখতে পারতাম না, অভ্র মাউস দিয়ে লিখতাম , কোনদিন ভাবিনি যে এইভাবে সামুর নেশা আমাকে পেয়ে বসবে !!!!!
লেখক বলেছেন: আমিও প্রথম বাংলা লিখতে পারতামনা। পরে ধীরে ধীরে কিভাবে যেন শিখে ফেলছি। এখনো বিজয় আর ইউনিজয় ধাক্কা লাগে।
ধন্যবাদ পরিবেশবাদী ঈগলপাখি।
লেখক বলেছেন:
আকাশের তারাগুলি বলেছেন:
কোন একটা বিষয় গুগলে সার্চ করতে গিয়ে লিন্ক পেয়েছিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিদগ্ধজন বলেছেন:
২০০৬ সালের শুরুতে তৎকালীন সাপ্তাহিক যায় যায় দিন পত্রিকায় ইন্টারনেট বিষয়ক লেখায় এই ব্লগের খোঁজ পাই। সেই সময়ের অনেক ব্লগার এখন আর নেই।
লেখক বলেছেন: ধন্যবাদ।
প্রোফাইল পিকটা ভাল লেগেছে।
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
অন্য একটা ব্লগে কেবল শুরু করেছিলাম লেখালেখি, মূলত রম্য। আমার এক বন্ধু লিখতো এখানে, এখন আর লেখে না। কি কারণে গুগলে একটা সার্চ দিয়ে একটা পোষ্ট পাই কবিতার, ব্লগার হাসান মাহবুবের। পোষ্টের হিট প্রচুর আর কয়েকশ কমেন্ট...অবাক হলাম। ওখান থেকে আরো কিছু কবির লেখা পড়ি...
তারপরই রেজিষ্ট্রেশন, অবশ্য নিয়মিত হয়েছি অনেক পরে।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: সেই থেকে আমি সামুতে অনেকটা নিয়মিত।
ধন্যবাদ।
আপনি কি সব সময়ই পুরাতন
হা হা হা
বডটজসৃ বলেছেন:
বরফ মাখা জলের কাছ থেকে পেয়েছি।
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনি কি কবি শিরীষ। ওহ্ ধন্যবাদ।
অনেকেই দেখছি আমার মত গুগল থেকে পাইছে।
পাহাড়ের কান্না বলেছেন:
হুম এর পরের কথা আসলে বলার কিছু নাই ঠিকি বুইঝা নিছেন। আমারে বুচ্ছেন জোড় কইরা রেজিঃ করাইছে। ছোট ভাই বুঝেন না রেক্যুয়েস্ট করছে ফেলতে পারিনাই।
লেখক বলেছেন: হা হা হা
ছোট ভাইয়ের আবদার মানলে যে কি ক্ষতি হয় তা এখন নিশ্চয় বুচ্ছেন।
বিপ্লব কান্তি বলেছেন:
আমি নতুন । তাই বেশি কিছু জানি না বলে দু:খিত
লেখক বলেছেন: কৃতজ্ঞতা যে এতদিনে আপনার মুখ খুলছে। হুম বাদ দিয়ে কিছু একটা বলতে শিখেছেন।
লেখক বলেছেন:
লেখক বলেছেন: এখনো ইফতারের সময় হয়নিতো কি খাচ্ছ??
ভাল থেকো।
পাহাড়ের কান্না বলেছেন:
বুঝতে পারছি মানে? এক্কেবারে হাড়ে হাড়ে। ঘুমের মধ্যেও ব্লগিং করি লেখক বলেছেন: হা হা হা
লেখক বলেছেন: উরা ধুরা হইছে।
শেখ আমিনুল ইসলাম বলেছেন:
কী একটা বাংলা বিষয় লিখে গুগলে সার্স দিছিলাম, মনে নাই। গুগল মামা নিয়ে আসল এখানে লেখক বলেছেন: ধন্যবাদ, আমিনুল ইসলাম।
তৌসিফ বলেছেন:
আমি অনেক আগে থেকেই আছি। গুগলের মাধ্যমে সামু কে পাই। আর বাংলা লিখি Google Transliteration IME দিয়া । লেইখা আরাম পাইসি
লেখক বলেছেন: ধন্যবাদ তৌসিফ
ভাল থাকুন।
রনি রাজশাহী বলেছেন:
কম্পিউটার ল্যাবে ফেইসবুক ব্রাউজ করছিলাম। তখন মোসলেহ অথবা দূর্লভ কেউ একজন লিঙ্ক দিয়েছিল। কিছুদিন পর রেজিস্ট্রেশান করি। এই আরকি।
লেখক বলেছেন: এখন অনেকটা নিয়মিত হেয়ে গেছেন মনে হয়
ধন্যবাদ।
হুপফূলফরইভার বলেছেন:
ইস! শখ কত! আমি কেমতে আইচি ছামুতে হেইয়া কমু কেলা?তয় এলিয়েন অথবা লালবুড়ি নামের কেউ একজন ছামুতে রেজিস্ট্রার করতে উদ্ভোদ্য করেছিল এইটা নিশ্চিত!!
হায় হায় কমুনা কমুনা কইরাও দেখি কইয়া ফালাইছি!!
লেখক বলেছেন: Thanks for your comment.
আমি আগে কখনও আপনার ব্লগে আসিনি বলেই মনে হচ্ছে। তবে এবার এসে যা বুঝলাম আপনি খুটিয়ে পড়া মনোযোগী পাঠক। ফলে এর উত্তর তো আপনার সহজেই জানতে পারার কথা। মনে হচ্ছে কুড়েমি পেয়েছে আপনাকে।
আচ্ছা আম কি ব্লগার হতে পারছি?
নিজের সাথে নিজে একান্তে বসে কথা বলুন; যেখানে আপনার বিচার ক্ষমতা আর আপনি নিজে দুটো আলাদা সত্ত্বা। দুনিয়ার সব বিচারক ও তাঁর রায়কে উপেক্ষা করা সম্ভব। কিন্তু নিজেই যখন নিজের বাইরে দাড়িয়ে নিজেকে দেখবেন, বিচার করবেন - এটা উপেক্ষা করা অসম্ভব।
এভাবে চেষ্টা করুন উত্তর পেয়ে যাবেন।
নষ্টালজি শিরোনামা নামটা ভাল হয়েছে।
লেখক বলেছেন: কথাগুলো অনেক গভীর থেকে বলছেন মনে হয়।
কিছুক্ষণ সময় ভাবতে হল।
ধন্যবাদ।
অক্ষর বলেছেন:
"বাঁধ ভাঙ্গার আওয়াজ" কি?
লেখক বলেছেন: হুম
আমিও জানিনা
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিবিসি বাংলায় ব্লগের উপর একটা আলোচনা শুনেছিলমা। এই আলোচনায় ব্লগার তপন বাগচী ছিলেন। অন্য একটি মেয়ে ছিলেন।
এরপর গুগুলে সার্চ মারি।
তারপর এই ব্লগের সাথে পরিচয়। বাকি অনেক ব্লগ থাকলেও ঢু মারি এটাতেই ।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিবিসি বাংলায় ব্লগের উপর একটা আলোচনা শুনেছিলাম। এই আলোচনায় ব্লগার তপন বাগচী ছিলেন। অন্য একটি মেয়ে ছিলেন।
এরপর গুগুলে সার্চ মারি।
তারপর এই ব্লগের সাথে পরিচয়। বাকি অনেক ব্লগ থাকলেও ঢু মারি এটাতেই ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















