চেয়ারে বসে বসে তার আগমনের প্রহর গুনি,
আচমকা তিনি এসে পড়লেন
আমি শংকিত, ভীত হলাম,
সন্ত্রাসই শঙ্কার জন্ম দেয় ।
আমি বসে আছি দাতের ডাক্তারের চেম্বারে ।
তার সাথে আমার কথা হল
আমি মিথ্যে কথা বলি, আমি অনেক সাহসী
আমি কাঁদব না
ভীতুরাই কাঁদে, তাই নয় কি?
তিনি এগিয়ে এলেন আমার পানে
সুদর্শন পুরুষ সে, আমার ঠোট ধরে
দাত গুলো দেখতে চাইলেন
কামুক তার চোখের চাহুনী ।
আমার মনে হচ্ছে আমি কেঁদেই ফেলবো,
তার হাতেই আছে একটি ড্রিল
আমার ঘাম ঝরতে লাগল
তার মাংসল হাতে হাত রেখে
আমি একবার বলে উঠি ‘উফ’!
ঘর্মাক্ত আমি, শুনতে পারি সেই ড্রিলের গুনগুন,
আমার মনের মাঝে তখন উকি দেয় নিউটন,
‘যদি তুমি আমাকে ব্যাথা দাও
আমি তোমাকে প্রতিদান দিব’
মানসদৈহিক যাতনা
দন্ত-চিকিৎসকের আশ্বাষকে মিথ্যে প্রমান করে,
যদিও আমার পাওনা হয় মুখভর্তি রুপা,
তার পকেট ভর্তি হয় স্বর্নে ।
ডাক্তার বল্লেন
‘দাত হলুদ হয়ে গেলে বাদামী টাই পড়বেন’ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

