somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা

২৩ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কোন অভিযোগ নেই ।ছোটবেলায় মা যেমন শিখিয়েছেন - প্রতিবাদ আমার ধাতে সয়না ।মাকে দেখেছি চারপাশের বিস্তর অভিযোগের মুখে অবলিলায় হাসি ধরে রাখতেন । বাবাকে দেখিনি কোনদিন । শুনেছি আমি গর্ভে আসার সাতমাস পর সাপের কামড়ে মৃত্যু হয়েছিল বাবার । আমার এ জীবনে বাবা শব্দটি একেবারেই অপরিচিত-ভীনদেশী । মা-ই আমার জগৎ ।

স্বামীহীন সংসারে প্রতি পদে পদে কাঁটা, বিদ্রুপ আর প্রতারণার ফাঁদ গলে মা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন আমাকে নিয়ে ।দাদা বাড়ির লোকজন যখন তখন বিদ্রুপ করত আমাকে, মাকে, আমার জন্মকে । মাঝে মাঝে মন বিদ্রোহী হয়ে উঠত । মাকে বলতাম, চল নানা বাড়ি চলে যাই । ওখানে কেউ আমাদের বিদ্রুপ করবেনা ।

নানা বাড়ি ! কখনো যাইনি আমি সেখানে । মায়ের কাছে শুনেছি, আমার নানার বেশ নাম ডাক ছিল পাঁচ গ্রামে ।কিন্তু নানা বাড়ি যাবার বায়না ধরলেই মা চুপসে যেতেন । অনেক পরে জেনেছি, নানার অমতে বিয়ে করেছিলেন মা । লুকিয়ে, বংশের মুখে চুনকালি মেখে । বাবার মৃত্যুতে মায়ের একূল ওকূল সবই গেছে । একমাত্র আমিই ছিলাম তার আশার প্রদীপ ।

কলেজের পথে প্রতিদিনই ওরা আমাকে বিরক্ত করত ।প্রথম প্রথম বেশ কান্না পেত ।বাড়িতে ফিরে মাকে লুকিয়ে কেঁদেছি অনেক ।বখাটেদের উল্লাস আর নপুংশকদের সহানুভূতি - একটা সময় নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়ায় । আমি ধীরে ধীরে মানিয়ে নেয়ার চেষ্টা করলাম । কিন্তু ওদের অসভ্যতা দিন দিন মাত্রা ছাড়িয়ে গেল । সেদিন কলেজ থেকে ফেরার পথে ওরা আমার পথ রোধ করে দাঁড়ায় । আমি সাহসে ভর করে এগিয়ে যাই ।অশ্রাব্য খিস্তি খেউড় উড়ে আসতে থাকে আমার দিকে । আমি মাথা নত করে পার হচ্ছি প্রতিদিনকার পুলসিরাত । হঠাৎ আমার সমস্ত শরীরে অচেনা অনুভব ছুঁয়ে গেল । তীব্র জ্বালা শক ওয়েভের ক্ষিপ্রতায় ছড়িয়ে পড়ল সমগ্র দেহে ।আমি থমকে গেলাম ।জীবনে প্রথম উচ্চারণ করলাম 'বাবা তুমি কোথায় ?' আমার জগৎ অন্ধকার হয়ে গেল ।বোধশূণ্য আমি যেন হারিয়ে গেলাম দূরে কোথাও ।

আজ আমি সূর্য দেখিনা ।সবুজ দেখিনা । কেবল অন্ধকার দেখি ।আমার চারপাশে কেবলই আঁধারের উৎসব ।নিজের জন্য আর ভাবিনা কিছুই ।মায়ের দেখানো স্বপ্ন-বড় হয়ে ডাক্তার হবো- আর টানেনা আমাকে ।বোধহীন, চেতনহীন, অস্তিত্বহীন জড়ে পরিণত হয়েছি আমি ।মাঝে মাঝে শুধু মায়ের জন্য বুকের কোণে কষ্টরা ডানা ঝাপটায় ।মায়ের জীবনের একমাত্র বাতিঘরটাও দিকভ্রষ্ট হয়ে গেল !

(একটি ইমপ‌্যাথি প্রচেষ্টা )
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×