অমর হবার মেলা খায়েশ আমার । আজ দেখলাম রাস্তায় ব্যানারে একবেডারে আরেক বেডায় কইতাছে তুমি অমর হও । মরিয়াও অমর হইবার এই রীতি যুগে যুগে কালে কালে চলিয়াছে চলিবে ।তা দেখিয়া আমারও এই শেষ বয়সে অমর হইবার খায়েশ জন্মিয়াছে । জ্যাকি চ্যানের মিথ মুভির চিরঞ্জীব বটিকাটা পাইলে নেহায়েত মন্দ হইতনা । কিংবা ফরবিডেন কিংডমের সেই লাঠিটা পাইলেও চলিত । কিন্তু কেডায় দিব আমারে সেই লাঠি কিংবা বটিকা ?
তাই আমি এক নয়া ফন্দি বাহির করিয়াছি ।আমাদের এই যুগে এত মানুষ তাদের এত কীর্তিতে সমুজ্জ্বল যে সেখানে ভাল কোন কাজ করিয়া অমর থাকিবার খায়েশ বৃথা ।দুইদিন পরই নতুন কোন কীর্তি আগের কীর্তিরে ঢাইকা দিব সন্দেহ নাই ।রেকর্ড যেমন ভাঙার জন্যই গড়া হয় কীর্তিও তেমনি ঢেকে দেবার জন্য প্রদর্শিত হয় ।তাই কীর্তি নয় আমি কুকীর্তি করিয়াই অমর হইব ঠিক করিয়াছি । তাই বলে যেনতেন ধরনের কুকীর্তি করিলেই তো আর অমর হওয়া যাইবেনা । সেখানেও মেধার স্ফূরণ দরকার ।কারণ সেখানেও ইদানিং মেধাবীদের ব্যাপপপপপপপপপপপপপক ভীড় ।
আমাগো দেশের লোকেরা জাত ভারতবিদ্বেষী । তাই ঠিক করছি ভারত বিরোধী একটা ভয়ানক ধরনের আকাম করিয়াই অমর হইতে হইবে ।যেমন ইংরেজ কিংবা পাকিদের বিরুদ্ধে সামান্য অপরাধ করিয়াও অনেকে ইতিহাসে অমর হয়ে আছেন ।আমি ভারতবিরোধী আকাম করিয়া অমর হইতে চাই । তবে এখানে উল্লেখ্য, ইংরেজ এবং পাকিদের বিরোধী কাজ ছিল কীর্তি আর আমারটা হবে আকাম । স্রেফ আকাম ।
আমি ঠিক করছি একবার জেলে যামু । এমন জেলে যেইখানে ভারতের অনুপ চেটিয়া বা তার সাঙ্গপাঙ্গ আছে ।মানে ভারতের বিদ্রোহী একটা গ্রুপের সাথে প্রথম কিছুদিন জেলে কাটামু । হেগো লগে ব্যাপক খাতির জমামু । তারপর গোপন ফন্দি কইরা জেল থেইকা বাইরাইয়া যামু ।
দশ টেকা দিলেও আমাগো দেশে খুনি পাওয়া যায় । তাই একটা নিজস্ব খুনে বাহিনী গড়ে তোলা খুব কঠিন হইব বলে মনে হয়না । আমি একটা সুইসাইড স্কোয়াড গড়ে তুলবাম ।কেউ ঠেকাইতে আইলে খবর আছে ।
হেরপর যা যা ঘটব হেইগুলানও যদি কইয়া দেই তাইলেতো আর অমর হইতাম পারতাম না ।তবু কিছু কই আম্নেরা আশা করি কাউরে কইয়া দিবেন না ।মায়নমার, চীন, পাকিস্তান আর বাংলাদেশের লগে একযোগে ভারতের সীমান্ত সংঘর্ষ শুরু হইব । বিদ্রোহী গ্রুপ গুলান সারা ভারতে একযোগে লাফাইয়া উঠব । আমার সুইসাইড স্কোয়াড চামে ভারতের টিপাইমুখ, ফারাক্কাসহ সব গুলা বাঁধৈর উপর একযোগে আত্মঘাতি বোমা লইয়া ফালাইয়া পড়ব । লাগলে আল্লার লগে চুক্তি কইরা একটা বড় ধরনের ভূমিকম্পও ঘটাইয়া দিমু ।আমার দুই চাইরটা সুইসাইড কর্মী ধরা খাইব । মাইরের চোটে হ্যারা আমার নাম কইয়া দিব । আর যায় কই । সারা দেশ আমারে লইয়া খুশীতে বকবকম কইরা উঠব । আমারে জাতীয় বীর ঘোষনা করা হইব ।
যদিও বিভিন্ন কারনে আমারে ভারতের হাতে তুইল্লা দেওয়া হইব ।আমার ফাঁসী হইব ।লগে মাইর ফ্রি । তবু আমি এই আকাম করুম । অমর হওয়া বলে কথা ।
'মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই' । তবে অবশ্যই আকাম করিয়া । হে পরোয়ারদিগার ! আমারে একটা মোক্ষম আকাম করার তাওফিক দাও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


