somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাগৈতিহাসিক যুদ্ধবিদ্যা : মোল্লারা কী করে ?X((

০১ লা জুন, ২০০৯ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক লোকের তাল খাওয়ার শখ হয়েছিল । তিনি একটি তাল গাছের দিকে তাকিয়ে বললেন, বাব্বা গাছে কত তাল ! সাথে সাথে গাছ থেকে তাল পড়তে শুরু হল । তিনি তাল খেয়ে বাড়ি গেলেন ।ঐ লোক নাকি আমাদের একটা তাল গাছের দিকে তাকিয়ে বলেছিলেন, গাছটায় তো অনেক তাল !ঐ গাছের সবগুলো তাল সেই বছর ঝরে গেছিল । আর কোনদিন সেই গাছে কোন তাল ধরেনি । তারে যদি ফারাক্কার সামনে নিয়া যাওয়া যাইত । আর সে যদি বলত ওরে বাবা কত বড় বাঁধ !তাইলে আমি নিশ্চিত ফারাক্কার বুকে কয়েক লক্ষ ফাঁটল তৈরী হইত । ফারাক্কা ধ্বংস হইয়া যাইত ।

জ্বীন প্রজাতি মনুষ্য জাতির তুলনায় অনেক বলবান । তাদের অসাধ্য খুব কম বিষয়ই আছে । আমি একবার পরিকল্পনা করছিলাম, জ্বীন দিয়া প্রশ্নপত্র ফাঁস করানোর । কিন্তু পরীক্ষার প্রস্তুতি ভাল হওয়ায় ঐ কাজ করিনাই । আমাদের দেশে অনেক মোল্লা আছে যারা জ্বীন দিয়ে মানুষের চিকিৎসা করায় ।সেই সব মোল্লা যদি একজোট হইয়া জ্বীন গুলারে কয় তোরা হাসিনারে মাইরা ফালা কিংবা খালেদারে মাইরা আমাগো হাতে রাজত্ব দে । অথবা ভারতের মাথা থেকে টিপাইমুখের ভুত দূর কইরা দে- আমি নিশ্চিত মোল্লারা একশ ভাগ সফল হইত ।

অনেক তাবিজ, যাদুটোনা,বান মারা,বাটি চালান সহ নানা ধরনের প্রাগৈতিহাসিক বিদ্যায় আমাদের দেশ বেশ সমৃদ্ধ । এই বিদ্যার সিংহভাগ এখনো মোল্লাদের দখলে ।মোল্লাগোরে নাকি হাসিনার সরকার শেষ কইরা ফালানোর তালে আছে ! মোল্লারা এত অস্ত্র নিয়া এখনো কেন বইসা আছে সেইটাই আমার মাথায় ধরেনা । আমার হাতে ঐধরনের বিদ্যা থাকলে আমি বান মাইরা ভারতের সবগুলা বাঁধ ভাইঙ্গা দিতাম । বুশের আমলে বুশেরে দিয়া ইসলামের খেদমত করাইতাম ।:D আর হাসিনারে আমেরিকায় পাডাইয়া আরামে দেশ চালাইতাম ।

সেইদিন লজ্জাতুননেসা নামের আদি ও আসল একখান তাবিজের বই দেইখা আমার মনের মইধ্যে এই ভুতটা লাফাইয়া উঠছিল । আমি ঠিক করছিলাম তাবিজ দিয়াই ভারতের দফা রফা কইরা দিমু । কিন্তু আমার কেন জানি বিশ্বাস জিনিসটা ইদানিং কইমা গেছে । তাই ঐ পথে আগাইলাম না । কিন্তু মোল্লা সাহেবরা কী করে ? হেরা তাবিজ-কবজ দিয়া কামডা শেষ করেনা ক্যা ? নাকি এইসব ঝুলাইয়া রাখা তাগো কাছে যুদ্ধাপরাধীগো বিচার ঝুলাইয়া রাখনের মতই একটা ফ্যাশন ? নাকি ওগো মইধ্যেও আমার মতই বিশ্বাসের কমতি আছে ?

মোল্লারা কাম করুক আর না করুক । আসুন সবাই মিল্লা প্রাগৈতিহাসিক যাদুবিদ্যা শিখি । এবং সেই বিদ্যা দিয়া দেশ ও জাতিকে উদ্ধার করি ।:)
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×